মহাপরিচালকের কথা . সিহাহ্ সিত্তাহ্র হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ শরীফ অন্যতম । ইমাম আবূ আবদির রাহমান আহমদ ইব্ন শু'আয়ব আন্-নাসাঈ (র) (৮৩০-৯১৫ খ্রিস্টাব্দ) এই হাদীস গ্রন্থটি সংকলন করেন ! মহানবী (সা)-এর বিশুদ্ধ হাদীসসমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরব দেশসমূহের বিভিন্ন অঞ্চল সফর করেন। তার অক্ান্ত পরিশ্রম'ও সাধনার ফলশ্রুতিতে এই গ্রন্থটি সংকলিত হয়। আল-কুরআন মানব জাতির হিদায়েত ও পথ-নির্দেশনা, এটি জনন কির এজন্য ইসলামী জীবন-বিধানে কুরআানের পরেই হাদীস ও সুন্নাহর স্থান । বিদায় হজ্জের ভাষণে রাসূললহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উদাত্তকণ্ঠে আহ্বান জানিয়েছেন, “আমি তোমাদের মধ্যে দু'টো জিনিস রেখে যাচ্ছি, ফৃতদিন তোমরা এ দু'টো আঁকড়ে থাকবে ততদিন কখনও পথত্রষ্ট হবে না। এ দু'টো জিনিস হচ্ছে কুরআন ও সুন্নাহ্ ।” প্রকৃতপক্ষে হাদীস বাদ দিয়ে কুরআনের মর্মার্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ পবিত্র কুরআন হলো সংক্ষিপ্ত, ইংগিতধর্মী ও ব্যঞ্জনাময় আসমানী কিতাব । হাদীস হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা ও বিশ্রেষণ। “ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামী প্রকাশনা কার্যক্রম প্রকল্পের আওতায় “সিহাহ্ সিত্তাহ্ অনুবাদ ও প্রকাশনা কর্মসূচির আওতায় ইতিমধ্যে সিহাহ সিত্তাহভুক্ত বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ, সুনানু নাসাঈ শরীফ এবং সুনানু ইব্ন মাজাহ্ শরীফ এবং মুয়াত্তা ইমাম মালিক ও মুয়াত্তা ইমাম মুহাম্মদ ইত্যাদি হাদীস গ্রন্থের অনুবাদ খশ্ডাকারে প্রকাশিত হয়েছে। সুনানু নাসাঈ শরীফের প্রথম খণ্ডটি ২০০০ খু. প্রথম প্রকাশিত হয় । কিন্তু সমুদয় কপি নিঃশেষ হওয়ায় এক্ষণে পুনঃসম্পাদনাকৃত দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো । এ গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্ তা'আলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উদ্দেশে দরূদ ও সালাম পেশ করছি। নাসাঈ শরীফের অনুবাদ, সম্পাদনা এবং তা প্রকাশের ক্ষেত্রে অনুবাদ ও সংকলন বিভাগসহ প্রকাশনার সঙ্গে সংশ্রিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সকলের শ্রম কবুল করুন । ৬/৬/৬/.591117./59101.০০0]া)
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.