সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড — সুনানু নাসাঈ শরীফ ১ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

| আটত্রিশ ] অবস্থা জানতে চাইলাম | সে রাবী নির্ভরযোগ্য বলে তিনি মণ্তব্য করলেন । আমি বললাম- ইমাম নাসাঈ তো সে রাবী যঈফ বলে মন্তব্য করেছেন । তখন তিনি বললেন : বৎস ! শোন, হাদীসের রাবীদের সম্পর্কে ইমাম নাসাঈ-এর শর্ত এত কঠিন যে, এ বিষয়ে তিনি ইমাম বুখারী ও ইমাম মুসলিম অপেক্ষাও এক ধাপ আগে রয়েছেন।” (তাযকিরাতুল হুফফায ও সিয়ারু আ'লামিন নুবালা) ইমাম নাসাঈ (র) প্রণীত গ্রন্থাবলী ইমাম নাসাঈ (র) অনেক মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন। তনধ্যে নিম্নলিখিত গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য : ১. আস-সুনানুল কুব্রা, ২. আল-মুজতাবা (সুনানে নাসাঈ) , ৩ .*কিতাবুল খাসাইস ফী ফাদলি আলী ইব্‌ন আবী তালিব ওয়া আহলিল বায়ত, ৪. কিতাবুদ দুআফা ওয়াল মাতরূকীন, ৫. তাসমিয়াতু ফুক্যহাইল আমসার মিন আসহাবি রাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ওয়ামান ঝ'দাহুম মিন আহলিল মাদীনা, ৬. ফাদাইলুস সাহাবা, ৭. তাফসীর, ৮. কিতাবু আ'মালিল য়াওমি ওয়াল লায়লা, ৯. তাসমিয়াতু মান লাম য়ারবি আনহু গায়রু রাজুলিন ওয়াহিদিন | সুনানে নাসাঈ-র পরিচয় ও গুরুতৃ ইমাম নাসাঈ (র) প্রণীত গ্রন্থাবলীর মধ্যে -নাসাঈ শরীফ সর্বাধিক গুরুত্পূর্ণ। এ গ্রন্থের কারণেই তিনি সমধিক প্রসিদ্ধ । গ্রন্থখানি সমসাময়িককালের অধিকাংশ হাদীস গ্রন্থের সারসংক্ষেপ । প্রথমত তিনি 'আস-সুনানুল কুবরা' নামে একখানি বৃহদায়তনের হাদীস গ্রন্থ সংকলন করেন যাতে সহীহ ও যঈফ সব রকমের হাদীস লিপিবদ্ধ করা হয়েছিল৷ পরবর্তীকালে আস-সুনানুল কুবরার কলেবর হাস করে এবং শুধু সহীহ হাদীস অন্তর্ভূক্ত করে আস-সুনানুল কুবরার সৎক্ষিপ্তসার স্বরূপ তিনি আল-মুজতাবা ০০০০০০০০০৮০ প্রচলিত আস-সুনান গ্রন্থটিই হলো সেই আল্-মুজতাবা । সিহাহ সিত্তাহ গ্রন্থাবলীর মধ্যে সুনানে নাসাঈর স্থান চতুর্থ এবং সুনান গ্রন্থসমূহের নিন টির মুহাম্মদ আবদুল আযীয খাওলী (র) তার 'মিফাতাহুস-সুননহ' গ্রন্থে সিহাহ সিত্তাহ্র মধ্যে এর স্থান তৃতীয় বলে উল্লেখ করেছেন । সুনান গ্রন্থসমূহের মধ্যে আলোচ্য বিষয় এবং হাদীসের দিক দিয়ে সুনানে নাসাঈ অধিকতর বিশদ ও ব্যাপক । এগ্রন্থে ৫,৭৬১টি হাদীস অন্তর্ভূক্ত করা হয়েছে । সুনানে নাসাঈ-র বৈশিষ্ট্যাবলী ইমাম নাসাঈ (র)-এর সুনান গ্রন্থটি অনন্য সাধারণ বৈশিষ্ট্যের আধকারী | নিম্নে এর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করা হলো : ১. ইমাম নাসাঈ (র) তার এ সুনান গ্রন্থে জীবনের সকল দিক সম্পর্কিত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা-প্রশাখার হাদীস উল্লেখ করেছেন, এমনকি রুকু-সিজদার তাসবীহ ও দু'আ এবং অন্যান্য সর্ব প্রকারের দু'আ সম্পর্কিত বহু হাদীস এতে বর্ণনা করা হয়েছে। ২. ইমাম নাসাঈ প্রচলিত বিধান অনুযায়ী প্রত্যেক নতুন প্রসঙ্গ ও শিরোনামকে “কিতাব' বলে নামকরণ করেছেন । যথা : কিতাবুত তাহারাত, কিতাবুল জানাইয প্রভৃতি । ৩. মাসআলা প্রমাণের জন্য ইমাম বুখারী (র)-এর ন্যায় তিনি এগ্রন্থে একই রিওয়ায়াতকে একাধিক স্থানে উল্লেখ করেছেন। | ৬/৬/৬/.591117./59101.০০0]া)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।