সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড — সুনানু নাসাঈ শরীফ ১ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পা চু | পয়ত্রিশ ] লা 2 ১8175 69759 এসকে রাগ ৪ 4111 ৩০০৯৯ ১০ ৩৫ ৮০৮৮ 711101911৮2 2 ৮০ ৬১৯ (১. ৯215 11701155849 & ২ ৮-এ। ২৬৯ 31 ৩০ 9 ০ রঃ 5 03850148 “রাসূলুল্লাহ্‌ প -এর হাদীস যা কিছু পাওয়া যায়, তর প্রতি দৃষ্টি দাও এবং তা লিখে নাও। কেননা আমি ইলমে হাদীসের ধারকদের অন্তর্ধান ও হাদীস সম্পদের বিপুপ্তির আশংকা বোধ করছি । আর নবী করীম প্র -এর হাদীস ব্যতীত আর কিছুই যেন গ্রহণ করা না হয়। লোকেরা যেন এই ইলমে হাদীসকে ব্যাপকভাবে প্রচার করে । হাদীস শিক্ষাদানের জন্য যেন মজলিস অনুষ্ঠিত হয়; য'রা জানে না, তারা যেন শিখে নিতে পারে । কেননা ইলম গোপন করা হলেই তা বিনাশপ্রাপ্ত হয়।” (বুখারী, খ. ১. পৃ. ২০) ফলে সরকারী উদ্যোগে সংগৃহীত হাদীসের বিভিন্ন সংকলন রাজধানী দামেশকে পৌঁছতে থাকে। খ্ীকা সেগুলোর একাধিক পারুলিপি তৈরি করে দেশের সর্বত্র পাঠিয়ে দেন। একালে ইমাম আবু হানীফা (র)-এর নেতৃতে কৃফায় এবং ইমাম মালিক (র)-এর নেতৃত্বে মদীনায় হাদীস ও ইসলামী আইন চ্চরি বিরাট কেন্দ্র গড়ে ওঠে । ইমাম মালিক (র) তার মুওয়াত্তা গ্রন্থ এবং ইমাম আবু হানীফার দুই সহচর ইমাম মুহাম্মাদ ও আবু ইউসুফ ইমাম আবু হানীফার রিওয়ায়াতগুলো একত্র করে 'কিতাবুল আসার' সংকলন করেন । এযুগের আরও কয়েকটি উল্লেখযোগ্য হাদীস সংকলন হচ্ছে : জামি' সুফয়ান সাওরী, জামি' ইবনুল মুবারক, জামি' ইমাম আওযাঈ, জামি' ইব্‌ন জুরায়জ ইত্যাদি । হিজরী দ্বিতীয় শতকের শেষার্ষ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদীসের চর্চা আরও ব্য/পকতর হয় । এ সময়কালেই হাদীসের প্রসিদ্ধ ইমাম-বুখারী, ৮ আবু ঈসা তিরমিযী, আবু দাউদ সিজিস্তানী, নাসাঈ ও ইব্‌ন স্বাজজাহ (র)-এর আবির্ভাব হয় এবং তীদের অক্রান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলশ্রুতিতে সর্বধিক নির্ভরযোগ্য ছয়খানি হাদীস গ্রন্থ (সিহাহ সিত্তাহ) সংকলিত হয় । এ যুগেই ইমাম শাফিঈ (র) তার কিতাবুল উম্ম ও ইমাম আহমদ (র) তার আল-মুসনাদ গ্রন্থ সংকলন করেন । হিজরী চতুর্থ শতকে মুসতাদরাক হাকিম, স্ুনানুদ দারা কৃতনী, সহীহ ইব্‌ন হিব্বান, সহীহ ইব্‌ন খুযায়মা, তাবারানীর আল-মু'জাম, মুসান্নাফুত-তাহাবী এবং আরও কতিপয় হাদীস গ্রন্থ সংকলিত হয় । ইমাম বায়হাকীর সুনানুল কুবরা ৫ম হিজরী শতকে সংকলিত হয়। চতুর্থ শতকের পর থেকে এই পর্যন্ত সংকলিত হাদীসের মৌলিক গ্রন্থগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকলন ও হাদীসের ভাষ্য এবং এই শাস্ত্রের শাখা-প্রশাখার উপর ব্যাপক গবেষণা ও বিভিন্ন গ্রন্থ রচিত হয়। বর্তমানকাল পর্যন্ত এই কাজ অব্যাহত রয়েছে। এসব সংকলনের মধ্যে তাজরীদুস সিহাহ ওয়াস সুনান, আত- ভারগীব ওয়াত তারহীব, আল-মুহাল্লা, মাসাবীহুস-সুন্নাহ, নায়লুল আওতার সমধিক প্রসিদ্ধ | উপমহাদেশে হাদীস চর্চা উপমহাদেশে মুসলিম বিজয়ের প্রাক্কাল (৭১২খি.) থেকেই ও চর্চা শুরু হয় এবং এখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইসলামী জ্ঞানচর্চাও ব্যাপকতর হয়। ইসলামের প্রচারক ও- বাণীবাহকগণ উপমহাদেশের সর্বত্র ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র গড়ে তোলেন। খ্যাতনামা খুহাদিস শায়খ আবু তাওয়ামা (মৃ. ৭০০ হি.) ৭ম শতকে ঢাকার সোনারগাও আগমন করেন এবং কুরআন ও হাদীসের চর্চার ব্যাপক ব্যবস্থা করেন । বঙ্গদেশের রাজধানী হিসাবে এখানে অসংখ্য হাদীসবেত্তা সমবেত হন এবং ইলমে হাদীসের জ্ঞান পরদঞ্চলে ছড়িয়ে দেন। মুসলিম শাসনের শেষ পর্যায় পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। বর্তমানকাল পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে । এভাবে যুগ ও বংশ পরম্পরায় মহানবী আস -এর হাদীস ভাণ্ডার আমাদের কাছে পৌছেছে ং ইনশাআল্লাহ অব্যাহতভাবে তা অনাগত মানব সভ্যতার কাছে পৌছতে থাকবে । ৬/৬/৬/.591117./59101.০০0]া)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।