| চৌগ্রিশ | আনাস ইবৃন মালিক (রা) তার (স্বহস্তে লিখিত) সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেন : আমি এসব হাদীস মহানবী প্রন -এর নিকট শুনে তা লিখে নিয়েছি। এরপর তাকে তা পড়ে শুনিয়েছি। (মুসতাদরাক হাকিম, ৩খ. পৃ. ৫৭৩)। রাফি ইবৃন খাদীজ (রা)-কে স্বয়ং রাসুনুল্লাহ্ পু হাদীস লিখে রাখার অনুমতি দেন তিনি প্রচুর হাদীস লিখে রাখেন । (মুসনাদে আহমাদ) আলী ইব্ন আবূ তালিব (রা)-ও হাদীস লিখে খ রাখতেন চামড়ার থলের মধ্যে রক্ষিত সংকলনটি তার সংগেই থাকত । তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ্ এ এর নিকট থেকে এই সহীফা ও কুরআন মজীদ ব্যতীত আর কিছু লিখিনি ৷ সংকলনটি স্বয়ং রাসূলুল্লাহ্ ৪2৪ লিখিয়েছিলেন। এতে যাকাত, রক্তপণ (দিয়াত), বন্দীমুক্তি, মদীনার হারম এবং আরও অনেক বিষয় সম্পর্কিত বিধানের উল্লেখ ছিল । (বুখারী, ফাতহুল বারী) আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর পুত্র আবদুর রহমান একটি পাণুলিপি নিয়ে এসে শপথ করে বললেন, এট, ইব্ন মাসউদ (রা)-এর স্বহস্তে লিখিত । (জামে বায়ানিল ইগম, ১খ. পৃ. ১৭) ₹ মহানবী এ হিজরত করে মদীনায় পৌছে বিভিন্ন জাতির সমন্বয়ে থে চুক্তিপত্র সম্পাদন করেন (যা মদীনার সনদ নামে প্রসিদ্ধ), হুদায়বিয়ার প্রান্তরে মক্কার মুশরিকদের সাথে যে সন্ধি করেন, বিভিন্ন সময়ে ষে ফরমান জারি করেন, বিভিন্ন গোত্র প্রধান ও রাজণ্যবর্গকে ইসলামের যে দাওয়াতনামা প্রেরণ করেন এবং বিভিন্ন ব্যক্তি ও গোত্রকে যে সব জমি, খনি ও কূপ দান করেন, তা সবই লিপিবদ্ধ আকারে ছিল এবং তা সবই হাদীসরূপে গণ্য । এসব ঘটনা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, নবী করীম ক্ষ -এর সময় থেকেই হাদীস লেখার কাজ শুরু হয়। তার দরবারে বনু সংখ্যক লেখক সাহাবী সব সময় উপস্থিত থাকতেন এবং তার মুখে যে কথাই শুনতে পেতেন তা লিখে নিতেন। রাসূলুল্লাহ্ প্র -এর জীবদ্দশায়ই অনেক সাহাবীর নিকট স্বহস্তে লিখিত কলন বর্তমান ছিল। উদাহরণ স্বরূপ আববদুল্লাহ ইবৃন আমর (রা)-এর সহীফায়ে সাদিকা, আবু হুরায়রা (রা) এর সহীফায়ে সহীহা, সহীফায়ে আলী (রা) সহীফায়ে সা'দ ইবন উবাদা (রা)-এর সংকলন সমধিক প্রসিদ্ধ । সাহাবীগণ যেভাবে রাসূলুল্লাহ্ পং$ -এর নিকট থেকে হাদীসের জ্ঞান লাভ করেন- তেমনিভাবে হাজার হাজার তাবিঈ সাহাবীগণের কাছে হাদীসের শিক্ষা লাভ করেন । একমাত্র আবু হুরায়রা (রা)-এর নিকট আটশত : তাবিঈ হাদীস শিক্ষা করেন। সাঈদ ইব্নুল মুসায়্যাব, উরওয়া ইবুনুষ ঘুবায়র, ইমাম যুহরী, হাসান বসরী, ইব্ন সীরীন, নাফি, ইমাম যয়নুল আবিদীন, মুজাহিদ, কাষী শুরায়হ, মাসরূক, মকহুল, ইকরিমা, আতা, কাতাদা, ইমাম শা"বী, আলকামা, ইবরাহীম নাখঈ প্রমুখ প্রবীণ তাপিঈগণের গ্রায় সকলে ১০ম হিজরীর পর জন্গ্রহণ করেন এবং ১৪৮ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। অন্যদিকে সাহাবীগণ ১১০ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। এদিক থেকে বিচার করলে দেখ যায় যে, তাবিঈগণ সাহাবীগণের দীর্ঘ সাহচর্য লাভ করেন। এক-একজন তাবিঈ বহু সংখ্যক সাহাবীর সঙ্গে সাক্ষাত করে মহানবী প্রা -এর জীবনের ঘটনাবলী, তাঁর বাণী,কাজ ও সিদ্ধান্তসমূহ সংগ্রহ করেন এবং তা তাদের পরবরতীগণ অর্থাৎ তাব'ই-তাবিঈনের নিকট পৌছে দেন। | হিজরী দ্বিতীয় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবিঈ ও তব'ই-তাবিঈনের এক বিরাট দল সাহাবা ও প্রবীণ তাবিঈগণের বর্ণিত ও লিখিত হাদীসগুলো ব্যাপকভাবে একত্র করতে থাকেন । তারা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে সমগ্র উম্মাতের মধ্যে হাদীসের জ্ঞান পরিব্যাপ্ত করে দেন। এ সময় ইসলামী বিশ্বের খলীফা উমর ইবৃন আবদুল আযীয (র) দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদীস সংগ্রহ করার জন্য সরকারি ফরমান প্রেরণ করেন। উদাহরণ স্বরূপ মদীনার শাসনকতাঁ ও বিচারপতি আবূ বকর ইব্ন হাযম- দিররিরিউি ভিডিও ফরমানটি নিম্নে উদ্ধৃত হল : ৬/৬/৬/.591117./59101.০০0]া)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।