সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড — সুনানু নাসাঈ শরীফ ১ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

[ত্রিশ । ৬. রিসালা : যে ক্ষুদ্র কিতাবে মাত্র এক বিষয়ের হাদীসসমূহ একত্র করা হয়েছে, তাকে রিসালা (441... ) বাজ্বষ (৮১৯) বলে! সিহাহ সিত্তাহ্‌ : বুখারী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, নাপাঈ ও ইব্‌ন মাজাহ্‌__এই ছয়টি গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তাহ (২5..11 1১০11) বলা হয়। কিন্তু কতিপয় বিশিষ্ট আলিম ইব্‌ন মাজাহ্‌র পরিবর্তে ইমাম মালিক (র)-এর মুওয়াত্তাকে, আবার কতকে সুনানুদ-দারিমীকে সিহাহ্‌ সিত্তাহ্‌্র অন্তভূক্ত করেছেন । সহীহায়ন : সহীহ বুখারী_ও সহীহ মুসলিমকে একত্রে সহীহায়ন (৬, ৩৯৮৯) বলে। সুনানে আরবা“আ : সিহাহ সিত্তাহ্র অপর চারটি গ্রন্থ-_ আবু দাউদ, তিরমিযী নাসাঈ ও ইব্‌ন মাজাহকে একত্রে সুনানে আরবা'আ (২১)| ৬৮) বলে। হাদীসের কিতাবসমূহের স্তর বিভাগ . হাদীসের কিতাবসমূহকে পাঁচটি স্তর বা তবকায় ভাগ করা হয়েছে। শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী (র)-ও তার হজ্জাতুল্লাহিল বালিগাহ' নামক কিতাবে এরূপ পাচ স্তরে ভাগ করেছেন : প্রথম স্তর এ স্তরের কিতাবসমূহে কেবল সহীহ হাদীসই রয়েছে। এ স্তরের কিতাব মাত্র তিনটি : “মুওয়াত্তা ইমাম মালিক", “বুখারী শরীফ' ও “মুসলিম শরীফ' ৷ সকল হাদীস বিশেষ এ বিষয়ে একমত যে, এ তিনটি কিতাবের সমস্ত হাদীসই নিশ্চিতরূপে সহীহ । দ্বিতীয় স্তর এ স্তরের কিতাবসমূহ প্রথম স্তরের খুব কাছাকাছি। এ স্তরের কিতাবে সাধারণত -সহীহ ও হাসান হাদীসই রয়েছে । যঈফ হাদীস এতে খুব কমই আছে। সুনানে নাসাঈ, সুনানে আবূ দাউদ ও জামি তিরমিযী এ স্তরেরই কিতাব। সুনানে দারিমী সুনানে ইব্‌ন মাজাহ্‌ এবং শাহ ওয়ালীউল্লাহ (র)- এর মতে মুসনাদে ইমাম আহমদকেও এস্তরে শামিল করা যেতে পারে । এই দুই স্তরের কিতাবের উপরই সকল মাযহাবের ফকীহগণ নির্ভর করে থাকেন। এ স্তরের কিতাবে সহীহ, হাসান, যঈফ, মারূফ ও মুনকার সকল রকমের হাদীসই রয়েছে । মুসনাদে আবু ইয়া'লা, মুসনাদে আবদুর রায্যাক এবং ইমাম বায়হাকী, ইমাম তাহাবী ও ইমাম তাবারানী (র)-এর কিতাবসমূহ এ স্তরেরই অন্তর্ভুক্ত । বিশেষজ্ঞগণের বাছাই ব্যতীত এ সকল কিতাবের হাদীস গ্রহণ করা যেতে পারে না। এ স্তরের কিতাবসমূহে সাধারণত যঈফ ও গ্রহণের অযোগ্য হাদীসই রয়েছে। ইব্‌ন হিব্বানের কিতাবুয-. যুআফা, ইবৃনু 'আদী'র আল-কামিল এবং খতীব আল-বাগদাদী ও আবু নুআয়ম-এর কিতাবসমূহ টাচ না অন্তর্ভুক্ত । পঞ্চম স্তর উপরিউক্ত স্তরে যে সকল কিতাবের স্থান হয় নি, সে সকল কিতাবই এ স্তরের কিতাব । ৬/৬/৬/.591117./59101.০০0]া)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।