| পচিশ] হাদীসের পরিচয় শাব্দিক অর্থে হাদীস (৬১০) মানে কথা, নিচ রর এর বিপরীত বিষয় । এ অর্থে যে সব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ লাভ করেছে, তাই হাদীস । ফকীহগণের পরিভাষায়. মহানবী জু আল্লাহর মনোনীত রাসূল হিসাবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদীস বলে। কিন্তু মুহাদ্দিসগণ এর সংগে রাসূলুল্লাহ্ শর সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদীসের অন্তর্ভুক্ত করেছেন । এ হিসাবে হাদীসকে প্রাথমিক পর্যায়ে তিন শ্রেণীতে ভাগ করা যায় : কওলী হাদীস, ফেলী হাদীস ও তাকরীরি হাদীস। প্রথমত, কোন বিষয়ে রাসূলুল্লাহ্ রে যা বলেছেন, অর্থাৎ যে হাদীসে তার কোন কথা বিধৃত হয়েছে, তাকে কওলী (কথামূলক) হাদীস বলে। দ্বিতীয়ত, মহানবী প্র -এর কাজকর্ম, চরিত্র ও আচার-আচরণের ভেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধি-বিধান ও রীতিনীতি পরিস্ফুট হয়েছে। অতএব, যে হাদীসে তার কোন কাজের বিবরণ উল্লেখিত হয়েছে, তাকে ফেলী (কর্মমূলক) হাদীস বলে । তৃতীয়ত, সাহাবীগণের যে সব কথা ও কাজ মহানবী এ্্-এর অনুমোদন ও অমর্থন প্রাপ্ত হয়েছে, সে ধরনের কোন কথা বা কাজের বিবরণ হতেও শরী'আতের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব, যে হাদীসে এ ধরনের কোন ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায়, তাকে তাকরীরি (সমর্থনমূলক) হাদীস বলে। হাদীসের অপর নাম সুন্নাত (₹ ২...) সুন্নাত শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি । যে পন্থা ও ব্রীতি মহানবী ই অবলম্বন করতেন তাই সুন্নাতুন নবী । অন্য কথায় র।সূলুল্পাহ্ শ্রক্্ কর্তৃক প্রচারিত যে উচ্চতম আদর্শ আল্লাহর মর্জি ও ইচ্ছা প্রমাণ করে বা প্রকাশ করে, তাই সুন্নাত । কুরআন মজীদে মহোত্তম ও সুন্দরতম আদর্শ (২১... ৯৪১1) বলতে এই সুন্নাতকেই বুঝানো হয়েছে। (ফিকহ শাস্ত্রে সুন্নাত বলতে ফরয ও ওয়াজিব ব্যতীত ইবাদতরূপে যা করা হয় তা বুঝায়, যেমন সুন্নাত সালাত) । হাদীসকে আরবী ভাষায় খবর (১০) -ও বলা হয়। তবে খবর শব্দটি দ্বারা যুগপত্ভাবে হাদীস ও ইতিহাস উভয়টিই বুঝায় । আছার (১) শব্দটিও কখনও কখনও রাসূলুল্লাহ্ প্ঃুঃ -এর হাদীস নির্দেশ করে । কিন্তু অনেকেই হাদীস ও আছার-এর মধ্যে পার্থক্য করে থাকেন। তাদের মতে খাহাবীগণ থেকে শরী'আত সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে, তাকে আছার বলে । তবে এ ব্যাপারে সবাই একমত যে, শরী“'আত সম্পর্কে সাহাবীগণের রা কোন বিধান দেয়ার প্রশ্নই উঠে না। কাজেই এ ব্যাপারে তাদের উদ্ধাতিসমূহ মূলত রাসূলুল্লাহ্ ক্র্-এর কিন্তু কোন কারণে শুরুতে তারা রাসুলুলাহ্ প্র এ উদ দের পিজা - আছারকে বলা হয় “মাওকৃফ হাদীস ২ ব-িজিতীও রাসূলুল্লাহ্ এ -এর নাম জড়িত আছে ঠিকই, কিন্তু বিশেষ কারণে তা মওকুফ রাখা হয়েছে বা উল্লেখ করা হয়নি। ইলমে হাদীসের কতিপয় পরিভাষা সাহাবী : যে ব্যক্তি ঈমানের সাথে রাসূলুল্লাহ্ শ্লুঃ২-এর সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন ও তার একটি হাদীস বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাকে রাসূলুল্লাহ্ &"ই8-এর সাহাবী বলে। তাবেঈ : যিনি রাসূলুল্লাহ্ শ্্ু-এর কোন সাহাবীর নিকট হাদীস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন -তাকে তাবেঈ বলে । সুনানু নাসাঈ শরীফ (১ম খণ্ড)__ ৪ /////-99117./99191.০0া)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।