ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

এমনও হতে পারে অভিযুক্ত ব্যক্তি কোন পরনারীর সাথে সঙ্গমের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড করেছে, যেমন মর্ষকাম, চুম্বন, মর্দন লেহন ইত্যাদি বস্তুত সঙ্গম ছাড়া আর সবকিছুই সে করেছে, তবে এই অপরাধে তাকে তাষিরী শাস্তি দেয়া হবে।৩৩ অনুরূপ কোন পরনারীকে স্পর্শ করা, চুমু দেয়া, আলিঙ্গন করা ইত্যাদিতৈও তাকে তাধিরী শাস্তি দেয়া হবে।৩৪ এ ধরনের কর্মকাণ্ড অপরাধের পর্যায় কারণ এতে অভিযুক্ত বাতি পরনারীর গোপন অঙ্গ হত্ক্ষে করেছে। এক্ষেত্রে কারো এই আপত্তি করার অবকাশ নেই যে, কেউ যদি কোন পরনারীর মুখে চুমু দেয় তাহলে তা অপরাধ বিবেচিত হওয়া উচিত নয়, কারণ চেহারা বা মুখমণ্ডল সতরের অন্তত নয়। বিশেষ করে আত্রান্ত নারী যখন তার চেহারা খোলা রেখে চলে এবং চেহারায় চুমু দেয়াটাকে সে অপমানকর-ও অমর্যাদাীজনক মনে না করে। কোন মহিলা বা নারী যদি তার কোন অঙ্গকে সতর জ্ঞান না করে উনুক্ত রাখে তখন কেউ তাতে চুমু দিলে অপরাধ হবে কেন? এর জবাব হলো, জমহুরে উলামার নিকট চেহারা সতরের অন্ত্ভুক্ত। কাজেই কিছু বা কতিপয় লোকের বিভ্রান্তি বা বিকৃত রুচির কারণে একটি নিষিদ্ধ বিষয় বৈধতা পেতে পারে না। উল্লেখিত কাজগুলো যদি কোন নারী করে তবে সর্বসম্মত ভাবেই সেগুলো অশ্লীলতা এবং মুসলিম নারীর জন্যে অবমাননাকর তাই যে কোন নারীর চেহারায় চুমু খাওয়া মানহানীর পর্যয়তৃক্ত বিবেচিত হবে।৩৫ আমাদেরকে মনে রাখতে হবে, উল্লেখিত. অপরাধসমূহের মূল্যায়নের ক্ষেত্রে মানুষের তৈরি পাশ্চাত্যের আধুনিক আইন এবং শরীআহ আইনের দৃষ্টিভঙ্গির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ইসলামী শরীয়ত অপরাধ বিবেচিত হওয়ার জন্য এ ধরনের কর্মকাণ্ড জোরপূর্বক কিংবা ভয়ভীতির মাধ্যমে হওয়ার জরুরী, বিবেচনা করে না। ইসলামী শরীয়ত-বলপ্রয়োগ ও ভয়ভীতিকে অপরাধের মূল ভিত্তি মনে. করে না, কারণ এ ধরনের আচরণ শুধু আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে হয় না বরং গোটা সমাজ ব্যবস্থাকেই কলুষিত করে। অথচ আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে নৈতিক ও চারিত্রিক অপরাধের ক্ষেত্রে জোরপূর্বক, বলপ্রয়োগ কিংবা ভয়ভীতিকে অপরাধের মূল উপাদান মনে করা হয়। অবশ্য ক্ষতিখস্ত ব্যক্তি যদি অপ্রাপ্ত বয়স্ক বালক/বালিকা হয় তবে ভিন্নভাবে মূল্যায়ন করা হয়।৩৬ অশ্লীলতা ও বেলেল্লাপনা অপরাধের পর্যায় যদি। এমন হয় যে, অভিযুক্ত ব্যক্তি যে কর্মটি করেছে তা উপরে উল্লেখিত অপরাধগুলোর পর্যায়ে পড়ে না, যা আক্রান্ত ব্যক্তির সতর পর্যন্ত পৌছে এবং আক্রান্ত ব্যক্তির জন্যে যা অপমানজনক । কিন্তু এখন আমরা আলোচনা করছি এমন কর্মকাণ্ড নিয়ে যা লঙ্জাকর এবং শিষ্টাচার পরিপন্থী, যা দেখে বাঁ শুনে মানুষ লজ্জা পায় কিংবা শুনতে ব্বিতবোধ করে তবে কর্মটি নোংরা অশ্লীলতার পর্যায়ে পড়ে না এবং এটি মানুষের জন্যে অপমানজনকও নয়, 'আধুনিক আইনে যাকে ব্বিতকর' বলে অভিহিত করা হয়। এটিও এক প্রকার অপরাধ এবং এই অপরাধে শরীয়ত কর্তৃক নির্দিষ্ট কোন শাস্তি ঘোষিত হয়নি। তাই ইসলামী আইনে এ ধরনের অপরাধে তাষিরী শাস্তি সাব্যস্ত হবে। অপরাধী এ অপরাধ প্রকাশ্যে করুক বা গোপনে করুক। যেমন, কেউ যদি কারো ইসলামী আইন ও বিচার ৯৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।