বৈধতার উপাদান তৈরি হয়েছে যদিও বাহ্যিক আকদ দ্বারা সহবাস বৈধ হয় না। তবুও যেহেতু বাহ্যিক হলেও একটা|আকদ এর অস্তিত্ব এখানে রয়েছে এটিই হদ্দ রহিত করার জন্যে যথেষ্ট বিবেচিত হবে ।৯ এ ধরনের অবস্থায় বংশধারা হারাম হওয়া, দুর্ধপানজনিত সম্পর্ক হারাম হওয়া এবং স্পর্শজনিত হারাম হওয়ার বিষয়টিও একই রূপ হবে।১০ উদাহরণ স্বরূপ বলা যায়, কোন পুরুষ যদি মা ও কন্যাকে একই সাথে বিবাহ করে১১ এবং তাদের সাথে সহবাসও করে বসে। কিংবা কেউ চার স্ত্রী থাকাবস্থায় পথম স্ত্রী হিসেবে কোন মহিলাকে বিবাহ করে ফেলে অথবা একই সাথে পাচজন মহিলাকে বিবাই করে,১২ অগ্রিপূজক১৩ কিংবা পৌন্তলিক১৪ নারীকে বিবাহ করে অথবা যে নারীর দুধপান করেছে তার আপন বোনকে বিবাহ করে। বিবাহ এক সাগ্ে হোক বা ভিন্ন ভিন্ন হোক১৫ কিংবা অপরের সাথে বিবাহিত নারীকে, অথবা তিন তালাক দেয়া স্ত্রীর সাথে সহবাস করে১৬ তবে সবকটি অবস্থাতেই তাকে কঠোর তাষিরী শাস্তি ভোগ করতে হবে। | ইমাম মালিক র. বলেন, বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম এ ব্যাপারে জান থাকার পরও যদি যা, বোন, খালা, ফুফু, এ ধরনের কাউকে বিবাহ করে এবং তাদের সাথে সহবাসও করে বসে তবে তার উপর যেনার হদ্ প্রযোজ্য হবে, যদি স্বেচ্ছায় সঙ্ঞানে এই কর্ম করে থাকে ।১৭ ইমাম শাফিয়ী র.ও বলেন, জ্ঞাতসারে এবং সঙ্ঞানে কেউ যদি মাহরাম কাউকে বিবাহ করে সহবাস করে তবে তার উপর যেনার হদ্দ কার্যকর হবে। যেহেতু এই বিবাহ হারাম হওয়া সম্পর্কে সরাসরি পবিত্র কুরআনে আয়াত নাধিল হয়েছে এবং তার সঙ্ঞানে ও স্বেচ্ছায় করার কারণে সংশয়ের অবকাশও ধর্তব্য হবে'না।১৮ হাম্বলী মতাবলম্বীগণ বলেন, বস্তুত মাহরামের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন সকলের মতেই অবৈধ এমন কোন কথিত স্বামী যদি সহবাস করে তবে তার উপর হাদ্দ এর শাস্তি কার্যকর হবে। “আলমুগনী' এর প্রণেতা বলেন, অধিকাংশ আলেম একই মত পোষণ করেন। যেমন হাসান বসরী, আবু আইউব এবং ইবনে আবু হাইছামা র. প্রমুখ। এসব মনীষীর দলীল হলো, অভিযুক্ত ব্যক্তির কর্মটি এমন জায়গায় সম্পাদিত হয়েছে, সর্বসম্মতভাবে যার সাথে সহবাস হারাম। কারণ অভিযুক্ত ব্যক্তি না এই যহিলার সাথে সহবাস করার অধিকার রাখে, না অধিকার প্রশ্নে কোন ধরনের ংশয়ের অবকাশ আছে। তাই সে নিসন্দেহে যেনা করেছে, ফলে সে হদযোগ্য অপরাধে অভিযুক্ত। যেহেতু এই কাজটি হারাম হওয়ার ব্যাপারে সে জ্ঞাত ছিল তাই সে হ্দ যোগ্য অপরাধী । এটির তুলনা হবে এমন সহবাসের সাথে যে নারীর সাথে কোন ধরনের বৈবাহিক সম্পর্ক ছাড়াই সহবাস করা হয়েছে। দৃশ্যত এক উপাদানই সহবাসকে বৈধতা দেয় বাহ্যিক দৃষ্টিতে যে সম্পর্ক বিশুদ্ধ মনে হয়। কিন্ত এক্ষেত্রে বাহ্যিক ভাবেও বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম ও নিষিদ্ধ সেই সাথে অভিযুক্তের এই কর্মটি একটি জঘন্য অপরাধ হওয়া ছাড়াও অবশ্য দণ্তযোগ্য অপরাধ । এ ধরনের কর্মকাণে হচ্দ রহিত হয়ে যাওয়ার কোন উপাদান যোগ হতে পারে না।১৯ ইসলামী আইন ও বিচার ৯১ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।