ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

একটা বিষয় মনে রাখতে হবে, এ ধরনের অপরাধে হদ্দ রহিত হওয়ার জন্য অপরাধীর কাজটিকে জায়েয মনে করে করতে হবে। কিন্তু অপরাধীর যদি এমন অনুভূতি থাকে, যে কাজটি সে করছে তা অবৈধ এবং এই অবৈধ হওয়ার স্বীকারোক্তিও অপরাধী দিয়ে থাকে, তবে হাদ্দ রহিত হবে না ।৫ কারণ কাজটি হারাম হওয়ার জ্ঞান থাকা অবস্থায় অপরাধীর সংশয় দূর হয়ে গেছে। ২. মালিকানার ব্যাপারে সন্দেহের উদাহরণ হলো, এক ব্যক্তি ইশারা ইঙ্গিতে তার স্ত্রীকে বায়েন তালাক দিয়েছে।৬ এ ধরনের তালাকের মধ্যে স্ত্রী সহবাস তখনও হালাল থাকার একটা সংশয় থাকে। এ ধরনের অবস্থায় অভিযুক্ত ব্যক্তির এ বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা জরুরী নয় যে কাজটি জায়েয। কর্মের সংশয় সন্দেহের মতো এক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তির কাছে কাজটি বৈধ বিবেচিত হওয়া জরুরী নয়। যেমনটি কর্মে সংশয়ের ক্ষেত্রে প্রযোজ্য । মালিকানা কিংবা অধিকারে সংশয়ের ক্ষেত্রে অভিযুক্ত অপরাধী যদি ্বীকারও করে যে, কাজটি হারাম এ ব্যাপারে তার জ্ঞান ছিল তবুও এই স্বীকারোক্তিতে মালিকানা কিংবা অধিকারের মধ্যে সংশয় দূরিভূত হয়ে যায় না।৭ ৩. আকদ, বা বিবাহ চুক্তির ব্যাপারে সংশয় সন্দেহের অবকাশ থাকলেও হদ্দ রহিত হয়ে যায়। বিবাহের আকদ দারা বিবাহিত পুরুষের জন্যে সংশ্লিষ্ট নারী হালাল হওয়ার ভিত্তি রচিত হয়। দৃশ্যত যদি আকদ বিদ্যমান থাকে কিন্তু বাহ্যিক এই আকদ-এর আইনগত কৌন ভিত্তি যদি না থাকে, বা অকার্যকর থাকে, তবে এই অবস্থায় সংশ্লিষ্ট স্বামীর জন্যে সংশিষ্ট স্ত্রীর সাথে দৈহিক মিলনের বাহ্িক একটা উপাদান বিদ্যমান থাকে যদিও বিবাহটি বিশুদ্ধ নয়। একারণে এ ধরনের সহবাসে কোন প্রকার শরয়ী বিধান কার্যকর করা যাবে না তবে বৈবাহিক অবস্থাটা তবুও বহাল থাকবে। এ কারণেই এহেন পরিস্থিতিতে কোন স্বামী যদি স্ত্রীর সাথে সঙ্গম করে তবে হাদদ প্রয়োগ করা যাবে না। কারণ যে কোন ধরনের সংশয়ের সুযোগ থাকলেই হব রহিত হয়ে যায়। ইমাম আবু হানিফা র. ও ইমাম যুফার র. এর মতে কেউ যদি সন্দেহবশত দায়েমী মাহরাম (যাদের সাথে চিরদিনের জন্যে বিবাহ হারাম) এর সাথে সহবাস করে এবং এই সহবাস হারাম হওয়ার ব্যাপারটি তার জ্ঞাত হয়, তবুও সংশয় থাকার কারণে হাদ্র রহিত হয়ে যাবে। ইমাম ছাওরী র.ও এ প্রেক্ষিতে ইমাম আবু হানিফা ও ইমাম যুফার র. এর সাথে সহমত ব্যক্ত করেছেন। অবশ্য এ ধরনের অপরাধে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। কারণ:সে একটি জঘন্য. অপরাধ ঘটিয়েছে। কিন্তু ইমাম আবু ইউসুফ র. ও ইমাম মুহাম্মদ র. বলেন, কোন মাহরাম নারীকে যদি কোন পুরুষ বিবাহ করে এবং সে হারাম হওয়ার ব্যাপারে জ্ঞাত থাকে, তবে এই বিধাহ তার জন্যে হারাম হবে। এর গরও সে এই নারীর সাথে সহবাস বরলে হাদ কার্যকর হবে। এই বিধান সেইসব নারীর ক্ষেত্র যো যর স্থায়ী মহরম অত ফি যে নারী মোর বৈবাহিক স্পর্কে আব অথবা যারা মাহরামের সংগার অন্তর্ভূক্ত ।৮ ইমাম আবু হানিফা র. এর দলিল হলো, এ ধরনের সহবাসের মধ্যে 'সংশয় সন্দেহ থাকে। তাই হন্দ কার্যকর হবে না। এর আগেই আমরা বলে এসেছি, বাহ্যিক আকদ হওয়ার কারণে সহবাসের ৯০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।