১. যে যেনায় হদ নেই: যেনার শাস্তিস্বরূপ হদ কার্যকরী করার জন্যে কতিপয় শর্ত রয়েছে, যেগুলো বিদ্যমান থাকা জরুরী । শর্তাদির কোন একটি শর্ত যদি না পাওয়া যায় কিংবা পাওয়া গেলেও তাতে সংশয় সন্দেহের অবকাশ থাকে তবে হাদ্র রহিত হয়ে যায়। শর্তের মধ্যে অন্যতম শর্ত হলো, অপরাধ প্রমাণের ক্ষেত্রে কোন ধরনের সংশয় সন্দেহের অবকাশ থাকবে না। যে সংশয়ের কারণে হচ্দ রহিত হয়ে যায়। যেমন যেনাকারিনী জীবিত, আর যেনার উদ্যোগটি পুরুষ কর্তৃক হয়েছে কিন্তু যেনার হর্টি ঘটেছে নারী তথা ব্যভিচারিণী কর্তৃক (অবশ্য এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতভিন্নতা রয়েছে) এমতাবস্থায় অপরাধ প্রমাণের ক্ষেত্রে সংশয় তৈরি হওয়ায় হন্দ রহিত হয়ে যাবে। অনুরূপ কেউ যদি মৃত কোন নারীর সাথে যেনা করে, অথবা ব্যভিচার হয়েছে তবে তা সম্মুখ ভাগে তথা প্রজননতন্ত্রে হয়নি: পায়ু পথে হয়েছে, এমতাবস্থায় অপরাধীর উপর হাদ্দ কার্যকরী হবে না। কিন্তু যেহেতু উল্লেখিত অপরাধসমূহে অপরাধীরা জড়িত এজন্য তারা তাযিরী শাস্তিযোগ্য অপরাধী বিবেচিত হবে। | এখন আমরা যে অবস্থায় সংশয়ের কারণে যেনার হাদ্দ রহিত হয়ে যায় কিংবা হৃদ প্রয়োগের শর্তাদির মধ্যে কোন শর্ত বিদ্যমান না থাকে সেইসব অবস্থা সম্পর্কে আলোচনা করবো। সংশয় সন্দেহ এবং এর ধরভাব : যেনার অপরাধে হদদ কার্যকরী হওয়ার অন্যতম জরুরী বিষয় হচ্ছে, ঘটনা ঘটানোর ক্ষেত্রে ঘটক তথা পুরুষের মধ্যে এমন কোন সংশয় বা সন্দেহের অবকাশ থাকতে পারবে না, যে সংশয় বা সন্দেহ থাকলে হাদ্র রহিত হয়ে যায়। এই সংশয় অপরাধ কর্মের ক্ষেত্রে হোক কিংবা যানিয়ার (ব্যভিচারে অংশগ্রহণকারী নারী) ক্ষেত্রে হোক অথবা নারীর মালিকানা কিংবা অধিকারের ক্ষেত্রে হোক.অথবা বৈবাহিক সম্পর্কের ব্যাপারে হোক ।১ উল্লেখিত ক্ষেত্রুলোতে যদি কোন সংশয় থাকে তবে হন্দ রহিত হয়ে যাবে কিংবা অপরাধীকে তাযিরী শাস্তি দেয়া হবে। কারণ সে এমন অপরাধ করেছে যাতে শরীয়ত কর্তৃক সুনির্দিষ্ট শাস্তি নেই। ১. কর্মের ক্ষেত্রে সংশয়ের উদাহরণ হলো, কেউ যদি তার তিন তালাক দেয়া স্ত্রীর ইদ্দত পালনকালে২ অথবা এমন স্ত্ী যে স্ত্রী ধন দৌলত দিয়ে স্বামীর কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে কিংবা বায়েন তালাক হয়ে গেছেও এমন স্ত্রীর সাথে সহবাস করে। অথবা এমন নারীর সাথে সহবাস করে যে নারী তার স্বামীর কাছ থেকে খুলা তালাক নিয়ে নিয়েছে।8 উল্লেখিত ক্ষেত্রগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে গেলেও সংশ্লিষ্ট কিছু বিধান অবশিষ্ট থাকে এবং তাতে সংশয়ের অবকাশও থাকে। কিন্তু সংশয় তখনই কার্যকরী ভূমিকা রাখবে যখন অভিযুক্ত ব্যক্তি বৈধ সম্পর্ক মনে করে সহবাস করে থাকে । কারণ এখনও যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে আইনানুগ বিচ্ছিন্রতা সম্পূর্ণ হয়নি, তাই এমতাবস্থায় কারো সহবাস বৈধ বলে সংশয় হতে পারে। ফলে এই সংশয় হ্দকে রহিত করে দেবে । উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে যেহেতু শরীয়ত প্রণেতার পক্ষ থেকে কোন সুনির্দিষ্ট হদ নেই তাই এই অপরাধে তাষিরী শাস্তি প্রযোজ্য হবে। কারণ তার কাজটি অবশ্যই একটি অপরাধ। ূ্ উপরের উদাহরণসমূহে যা বলা হয়েছে একই বিধান প্রযোজ্য হবে ফেক্ষেত্রে অনুরূপ অপরাধ পাওয়া যাবে। ///.10907079091.00)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।