ইসলামী আইন ও বিচার জানুয়ারী-মার্চ ২০০৮ বর্ঘ ৪, সংখ্যা ১৩, ঠা £৮৮-১০০ ইসলামী দর্ডবিধি ড. আবদুল আযীয আমের মানহানি এবং অন্যান্য চারিত্রিক অপরাধ প্রসঙ্গ : যেনা কযফ গালি-গালাজ তেরো! ইসলামী শরীয়ত যেনা ও কযফ (ব্যভিচারের প্রমাণহীন অভিযোগ) সংক্রান্ত অপরাধে নির্দিষ্ট শাস্তি র বিধান করেছে। দণ্ডবিধি সম্পর্কে আলোচনার শুরুতে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমরা যেনার এ দিকটা সম্পর্কে আলোচনা করবো কোন কারণবশত (তথা হন্দ কার্যকরী হওয়ার জন্য শর্তাদির কোন একটি বিদ্যমান না থাকার কারণে) শরীয়তের নির্দিষ্ট হৃদ এর শাস্তি ফেক্ষেত্রে প্রয়োগ করা সম্ভবপর নয়। অথবা অপরাধ প্রমাণের ক্ষেত্রে সংশয় সন্দেহ দেখা দেয়ার ফলে হন্দ যেখানে রহিত হয়ে যায়। তাছাড়া এখানে আমরা 'কঘফ'-এর এসব দিক আলোচনা করবো, যেসব ক্ষেত্রে কফ এর হদ্দ কার্যকরী করার শর্তাদি বিদ্যমান না থাকার কারণে হদ্দে কযফ প্রয়োগ করা যায় না অথবা কযফ প্রমাণের ক্ষেত্রে এমন সংশয় সন্দেহের উদ্ভব ঘটে যাতে কষফের শাস্তি রহিত হয়ে যায়। উল্লেখিত দুই অবস্থায় এসব অপরাধ ঘটনার বিবেচনায় এই মানের অপরাধ হিসেবেই গণ্য হয়, যে অপরাধে শরীয়ত সুনির্দিষ্ট শাস্তি ঘোষণা করেছে এবং তাতে হদ কার্যকরী হওয়াও বিধেয় কিন্ত অন্য কোন প্রতিবন্ধকতা কিংবা অপরাধ প্রমাণের ক্ষেত্রে উদ্ভূত সংশয় সন্দেহের কারণে হাদ প্রয়োগ করা যায় না। উল্লেখিত দুই ধরনের অপরাধের বাইরেও এমন অপরাধও ঘটে যেগুলোতে শরীয়তের কোন নির্দিষ্ট শান্তি নেই। তন্দরপ এ ধরনের অনুরূপ অপরাধেও শরীয়ত কর্তৃক কোন হৃদ ঘোষিত হয়নি। কিন্ত. তাতে তাধিরী শাস্তি অবশ্যই প্রযোজ্য । কেননা কর্মকাণ্ড হিসেবে তা অবশ্যই অপরাধের পর্যায়ভুক্ত। এজন্য অবশ্য আমি আমাদের আলোচনাকে দু'ভাবে বিভক্ত করতে চাই। প্রথম ভাগে যে ধরনের যেনায় হাদ্দ নেই এবং যেনার সাথে সামন্তরস্য থাকলেও যেসব অপরাধে শরীয়তের নির্দিষ্ট শান্তি নেই সেগুলোর আলোচনা হবে। বন্তত যেসব অপরাধ মানহানি এবং চাবিত্রিক অধপতনের পর্যায়ে গড়ে সেগুলোও এর আওতাভুক্ত হবে। আর দ্বিতীয় ভাগে কযফ ও গালি গালাজ্ সম্পর্কিত অপরাধ সম্পর্কে আলোচনা হবে। ৮৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।