উপরোক্ত আইনগুলো ছাড়াও সউদী সরকার ১৯৭৩ সালের আগে ও পরে পানি সংক্রান্ত বেশকিছু আইন, অধ্যাদেশ এবং বিধিযালা প্রণয়ন করেছেন এসব আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ নিচে বর্ণনা করা হচ্ছে: পানির মালিকানা হাম্বলী মতাবলম্বীদের ধারণা অনুযায়ী পানি হচ্ছে আল্লাহর সম্পত্তি (হৰুল্লাহ), দুনিয়ার মানুষের জন্য এটা তার দান এবং এ প্রেক্ষিতে সকল মানুষ বিনা মূল্যে পানি পাবার অধিকার সংরক্ষণ করে। আরবী ভাষায় এটাকে মোবাহ বলা হয়ে থাকে। সউদী আইন অনুযায়ী পানির মালিকানা তখনই সম্ভব যখন পানির উপর ফলপ্রসূ দখল-থাকে। ইহতিওয়া হিসাবে একে সংগায়িত করা হয় যার অর্থ হচ্ছে জলাশয়, পুকুর ডোবা, সিস্টার্ন বা যে কোন পাত্র 06০878016)। এগুলো ছাড়া পানির অন্য ধরনের স্বত্ব বা দখল বৈধ মালিকানা ছাড়া শুধু ব্যবহারের অধিকারই অর্পণ করে। এক্ষেত্রে স্ব বিক্রির সীমিত ক্ষমতা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের রয়েছে। নদী বা স্রোতস্বীনী অথবা প্রবল বারিপাত ছাড়া পানি শূন্য থাকে এ ধরনের পাথুরে নদী বাতের মালিকানা সরকারের; সরকারি সম্পত্তি হিসেবে সরকার এগুলো নিয়ন্ত্রণ করেন। স্থানীয় রীতি অনুযায়ী সাধারণ মানুষ এগুলো ব্যবহার করতে পারেন, কিন্ত সেচ প্রকল্পে পানি সরবরাহের উদ্দেশ্যে সরকার যখন কোনও পদক্ষেপ গ্রহণ করেন তখন বেসরকারিভাবে তার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না কিংবা এমনভাবে পানি প্রত্যাহারও করা যায় না যাতে সেচের কাজে বিশ্ব ঘটে। ওয়াদি জিযান ও আলহাসা সেচ প্রকল্প এর প্রকৃষ্ট উদাহরণ। সউদী সরকারের সামষ্টিক পরিকল্পনায় এটা স্পষ্ট যে নগরবাসীদের আধুনিক সুযোগ সুবিধা প্রদান, শিল্প কারখানার চাহিদা পূরণ এবং কৃষি উন্নয়নের লক্ষে সেচ সুবিধা সম্প্রসারণের গুরুত্বকে সামনে রেখে সরকার পানি সম্পদকে কাজে লাগানোর জন্য সর্বাত্রক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ উদ্দেশ্যে সাগরের পানি প্রক্রিয়াকরণ এবং ভ্গর্ভস্থ পানির উন্নয়নের জন্যও মরকারিভাবে অসংখ্য প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গানি ব্যবহারের অধিকার বা পানি শ্বতু সউদী আরবে হাম্বলী মাজহাবের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মূলত পানি সংক্রান্ত অধিকার বা স্বত্ের সংগা প্রদান করা হলেও কার্যত সউদীরা এ ব্যাপার বিদ্যমান স্থানীয় কাস্টমকে প্রাধান্য দিয়ে থাকে! অধিকার অর্জনের পদ্ধতি ভূউপরিস্থ পানির অধিকার মাধারণত এই পানি দিয়ে যে জমিতে সেচ দেয়া হয় তার সাথে সংশ্লিষ্ট এবং পানি বন্টন পদ্ধতির মাধ্যমে এই অধিকার অর্জিত হয়। এরপর জগ্ির মালিকানা হস্তান্তর হলে তার সাথে পানি ব্যবহারের অধিকার হস্তান্তরিত হয়। এ প্রেক্ষিতে উত্তরাধিকার, মালিকানা, হস্ত ত্তর অথবা ভূমি ব্যবহার সংক্রান্ত চুক্তির মাধ্যমে পানির অধিকার অর্জন বা হস্তান্তর হতে পারে। ওয়াকফ সম্পত্তির বেলায় ওয়াকফকৃত জমিতে পানি ব্যবহারের অধিকার চিরস্থায়ী, এই. অধিকার বিক্রি বা খর্ব করা যায় না। তবে যিনি বা যারা এই জমি চাষাবাদ করেন তাদের মধ্যে কোনও পরিবর্তন হলে পানি ব্যবহারের অধিকারের ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হয়। ৮৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।