ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

করেছে আর ইসলাম তাদের মান মর্যাদা সংরক্ষণ করেছে ।২০ স্বামী স্ত্রীর সম্পর্ককে আন্লাহতাআলা প্রেম ভালবাসা ও বন্ধুত্বের সম্পর্ক বানিয়ে দিয়েছেন। এবং পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- “আর তিনি তোমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন, প্রেম ভালবাসা, দয়া, কোমলতা ।২১ রসূল স. পুরুষদের এই ভাষায় অসীয়ত করেছেন : “নারীদের সাথে উত্তম আচরণের ব্যাপারে তোমরা আমার অসীয়ত কবুল করো ।"২২ অধ বাস্তবে যৌতুক আদায়ের জন্য নারীদের প্রতি দশা জদৃশয শারীরিক ও মাসিক নিধন করা হচ্ছে। প্রিয় নবী স. বলেন, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম, যে তার ঘরের লোকদের কাছে উত্তম। তোমাদের সবার চেয়ে আমি আমার ঘরের লোকদের জন্যে উত্তম ।'২৩ ইসলাম ধর্মে পুরুষদেরকে নারীদের অধিকার সঠিকভাবে আদায় করার পরামর্শ দেয়া হয়েছে। তাদের সাথে সুন্দর কোমল ব্যবহার, করতে বলা হয়েছে : “আর তাদের সাথে সুন্দর আন্তরিক আচরণ করো। তারা যদি তোমাদের মন যতো না হয়, তবে হতে পারে কোন জিনিস তোমাদের গছন্দ নয় অথচ তাতেই আল্লাহ্‌ তোমাদের জন্যে অফুরন্ত কল্যাণ নিহিত রেখেছেন ।'২৪ ইসলামী বিধানে স্বামী স্ত্রীর সম্পর্ক অতি গুরুতৃপূর্ণ কারণ এই সম্পর্ক ভালো হবার ওপর নির্ভর করে পারিবারিক সুখ শান্তি, সাফল্য এবং সন্তানদের প্রশিক্ষণ ও সুন্দর ভবিষ্যত। তাছাড়া সহিংসতাকে ইসলাম কখনও উৎসাহিত করে না। মানুষের মাঝে সন্তাব তৈরি ও রাখার ওপর ইসলাম বারবার তাকিদ দিয়ে আসছে। পবিত্র কুরআনে বলা হয়েছে- “মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নায়ে ডাকা গুনাহ; যারা এ ধরনের কাজ থেকে তওবা করে না তারাই জালিম ।'২৬ এ ধরনের আয়াত থেকে এটা স্পষ্ট যে যানুষকে অপমান করা, মানসিক কষ্ট দেয়া থেকে বিরত থাকাই মানুষের নৈতিক দায়িত্ব। সমাজের যে কোন মানুষকেই যে কোন ধরনের আঘাত বা অপমান করা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি নারীর ওপর হাত দিয়ে আঘাত করাও নিষিদ্ধ করেছেন রসূলুল্লাহ স.। কেননা এটা অবমাননাকর । কিন্তু আমাদের সমাজে মেয়েদের বিয়ের পর যৌতুকের কারণে শ্বশুরবাড়ির মানুষের বিমাতাসুলভ আচরণ ও নির্যাতন স্বাভাবিক ঘটনা হয়ে দীড়িয়েছে। বিশেষ করে নিয়ন মধ্যবিত্ত পরিবারে। এমনকি নির্বাতিত হয়েও মহিলারা স্থামী সম্পর্কে নালিশ করতে সাহস পান না। অথচ শুধুমাত্র ইসলামী জীবন ব্যবস্থার জ্ঞান না থাকার কারণে এবং জ্ঞান থাকলেও এ পথ থেকে বিচ্যুত হবার কারণে মানুষ নৈতিকতাবর্জিত বিবেকহীন, অন্যায়পথে জীবন চালাচ্ছে। ফলে নিকৃষ্ট দৃষ্টিভঙ্গির উগ্র কামনা-বাসনা, লোভ-লালসার আশ্কালন মানুষের যধ্যে জাত হচ্ছে। দেশে যৌতুক নিরোধ আইন থাকলেও- সত্য দৃষ্টিভঙ্গি এবং নৈতিক শুদ্ধতা না থাকার কারণে নারী আজ নিগৃহীত ও নির্ধাতনের শিকার হচ্ছেন। একমাত্র ইসলাম ধর্ম শাস্তি প্রতিষ্ঠার লক্ষে মানুষকে বিভিন্ন বিধানের মাধ্যয়ে নিয়ন্ত্রণ করে ঈমানের মাধ্যমে হষ্টা ও সৃষ্টির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রের বিশ্বের সব কাজে কল্যাণ বয়ে আনার চেষ্টা করে ।২৭ ইঙ্গলামী আইন ও বিচার ৮১ ///.109070790791.001)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।