এখানে বিয়ের পরে যৌতুকের জন্য নির্যাতনের শান্তির বিধান বিধিবদ্ধ করা হয়েছে। এই আইনের মাধ্যমে যৌতুক কেন্দ্রিক নির্যাতনের প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে। ১১ ধারার ক এবং ৭ টপধারা অনুযায়ী যদি কোন নারীর স্বামী বা স্বামীর কোনো আত্তীয়-স্বজন যৌতুকের কারণে উক্ত'নারীর- ক. মৃত্যু ঘটান, . ঘ: মৃতু ঘটানোর চেষ্টা করেন, গ. মারাত্বক জখম করেন বা ঘ. সাধারণ জখম করেন তবে তার শাস্তি নিযরূপ : (ক) মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ড এবং জরিমানা। (খ) মৃত্যু ঘটানোর চেষ্টা করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। (গ) মারাত্বক জখমের জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনধিক ১২ বছর কিন্তু অন্যুন ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ড। (ঘ) সাধারণ জখমের 'জন্য অনধিক ৩ বছর কিন্তু অন্যুন ১ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড ।৯ ২০০০ সালের এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ ধারাটি ১৯৮৩ সালের নারী নির্ধাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশের ৬ ধারা এবং ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইনের ১০ ধারার ওপর তৈরি হয়েছে। শুধুমাত্র ২০০০ সালের এই নারী ও শিশু নির্যাতন দন আইনে অপরাধীদের শ্রাস্তির বিধান আরও বিস্তৃত করা হয়েছে। এছাড়াও এই আইনের ২৫ ধারা অনুযায়ী গঠিত একটি বিশেষ ট্রাইবুনালের কথা বলা হয়েছে যেখানে নির্যাতনের বিচার পরিচালিত হবে। এই আইনে রুদ্ধঘার কক্ষে বিচারের সুবিধাও আছে। কারণ নির্যাতনের সঠিক বিচারের ক্ষেত্রে আদালতের ভূমিকা সবার আগে ।১০ যৌতুক কেন্দ্রিক নারী নির্যাতনের তুলনামূলক চিত্র [দিিদরশিকার_____ সপ ওসাপসল_ ক নপনরন ৫27৯৯ সূত্র : বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ঢাকা। ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।