ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

মূল্যবান জামানত যা!একপক্ষ অন্যপক্ষকে বিয়ের আগে বা পরে বা বিয়ের সময় দেয়। যৌতুক নিষিদ্ধকরণ আইনে 'রর' বা 'কনে' যে কোন পক্ষ অন্য পক্ষকে যে সম্পদ দিয়েছে বা দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ তাই যৌতুক হিসেবে গণ্য হয়।২ ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক বলতে “বরপক্ষ কর্তৃক কন্যাপক্ষের কাছে দাবিকৃত অর্থ-সামথরী বা অন্যবিধ সম্পদকেও যৌতুকের অন্তর্ভুক্ত করেছে যা ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে ছিল না।' ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনে যৌতুক বলতে যে কোন সম্পত্তি বা মূল্যবান জামানতকে বোঝানো হয়। উভয় আইনের প্রেক্ষিতে যৌতুক বলতে মূলত সম্পত্তি, জামানত ও ব্যাপক অর্থে অর্থ সামগ্রী অর্থাৎ অর্থের সাথে সম্পৃক্ত সকল জিনিসই যৌতুঁক।৩ এভাবে ২০০০ সালের নারী ও শিশু নির্ধাতন দমন আইন যা ২০০৩ সালে সংশোধিত; ১৯৮০ সালের যৌতুকের সংগাটি বিস্তৃত করে যুগোপযোগী করেছে। যৌতুক পরার উৎপতি সর্বপ্রথম কিভাবে বা কোথায় যৌতুক আদান প্রদান শুরু হয়েছিল সে সম্বন্ধে কোন তথ্য পাওয়া যায় না। কিন্তু ধারণা করা হয় হিন্দু সম্প্রদায় থেকে প্রধানত এ প্রথাটি সমাজে রীতিতে পরিণত হয়েছে। কারণ হিন্দু. আইনে নারীদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তির কোন অংশ দেয়া হয় না। তবে বিয়ের সময় কন্যাপক্ষ বিপুল অংকের টাকা বা মূল্যবান দান সামখ্রী বরপক্ষকে পণ বা যৌতুক হিসাবে দিয়ে থাকে। কালের আবর্তে এই পণ প্রথা উদ্দেশ্য ও লক্ষ পরিবর্তিত হয়ে যৌতুক রূপে শুধু হিন্দু সমাজে নয়; সমাজের সকল ধর্মে সর্বস্তরে ভয়াবহরূণে নির্যাতনের হাতিয়ার হয়ে উঠেছে।৪ কিন্তু মুসলমান মেয়েরা যেহেতু বাপের সম্পত্তির অংশ পায় কাজেই তাদের মধ্যে এই প্রথার প্রচলন অত্যন্ত দুঃখজনক। যৌতুকের পরিণতি: সামাজিক বাস্তবতায় আমরা দেখতে পাই- বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক নিয়ে বিয়ে করলে বিয়ের পরে কারণে অকারণে আরও বেশি পাওয়ার জন্যে স্বামী ও স্বামীর আত্মীয়-স্বজন নির্যাতন করতে থাকে। এছাড়া যৌতুকের লোতে নিয় মধ্যবিত্ত পুরুষরা একাধিক বিয়ে করে থাকে যা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ হয়ে দীড়ায়। সামান্য কারণে স্ত্রীকে তালাক দিয়ে যৌতুক নিয়ে আবার বিয়ে করে। আবার কিছু কিছু ক্ষেত্রে স্বামী কোন কিছু না বলে দিনের পর দিন স্ত্রীকে বাবার বাড়িতে থাকতে বাধ্য করে। এমনকি স্ত্রীর সম্পত্তির লোভে পুরুষরা অলস জীবন কাটায়। আইন ও সালিশ কেন্দ্রের এক জরিপে দেখা গ্রেছে, ২০০৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যৌতুকের কারণে শারীরিকভাবে নির্যাতিত ৪১ জন, এসিড নিক্ষেপের শিকার ১০ জন, আত্মহত্যা করেছে ১১ জন এবং শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে ১০০ নারীকে । অথচ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মাত্র ৭০টি (সূত্র: আইন ও সালিশ কেন্দ্র, ২০০৪)। এভাবে যৌতুকের লোমহর্ষক পরিণতি পরিবার ও সমাজে চলতে থাকলে পারিবারিক সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাবে । [01150 ট811073 [9৩৮10121701 9:08) কর্তৃক ইসলামী আইন ও বিচার ৭৭ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।