ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার জানুয়ারী-মার্চ ২০০৮ বর্ষ ৪, সং্যা ১৩, পৃষ্ঠা: ৭৬-৮৩ যৌতুক প্রথা ও ইসলাম মানুষের পারস্পরিক নির্ভরশীলভার কারণে সৃষ্টি হয়েছে পরিবার ও সমাজ। সমাজের প্রতিটি মানুষের ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুতৃপূর্ণ অধ্যায় হল বিয়ে। বিয়ে মানব জীবনের এক পবিত্র বন্ধন। কিন্তু বাংলাদেশে নারীদের বিয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে যৌতুক প্রথা। যৌতুকের কারণে পবিত্র মধুর এই বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই সভ্য সমাজে যৌতুক একটি অভিশাপ, একটি মারাত্মক সামাজিক ব্যাধি। যৌতুক প্রথাই সমাজে নারী নির্যাতনের পথকে প্রশ্ত ও দীর্ঘস্থায়ী করছে। অথচ আইনের কোথাও এর স্বীকৃতি নেই এবং ইসলাম ধর্মেও এর কোন স্থান নেই। ইসলামী বিধান মতে বিয়ের মধ্যে বৈধ আর্থিক লেনদেন হলো দেনমোহর, যৌতুক প্রথা ইসলামী বিধান নয়, সমাজে প্রচলিত কুরীতি। ঘৃণ্য এ কুসংস্কারটি বর্তমানে মুসলমানদের বিয়ের সাথে জড়িয়ে গেছে। মেয়ে এবং মেয়ের অভিভাবকদের জীবনে হয়ে উঠেছে অভিশাপ । যৌতুকদানে অপারগ পিতামাতা অপমান ও লাঞ্কুনার শিকার হচ্ছেন। এভাবে নারীরা বিভিন্ন পর্যায়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবছর যৌতুকের কারণে বহু মহিলা আত্মহত্যা করছে। সরকারি ও বেসরকারিভাবে এ সম্পর্কিত নির্যাতন, হত্যার সঠিক হিসাব কেউই জানে না। কারণ শুধুমাত্র যারা রিপোর্ট করে তাদেরটাই প্রকাশিত হয়। বহু অজানা নির্যাতন থেকেই যায়।১ অথচ ৰাংলাদেশে যৌতুক নিরোধ সংক্রান্ত আইন আছে। তথাপি যৌতুকের পরিণতিতে বহু অপ্রত্যাশিত অসামাজিক অবস্থার সৃষ্টি হয় যা ধর্মীয় ও আইনগতভাবে নিষিদ্ধ। তাই বাস্তবসম্মত আইন প্রণয়ন করে নারীর নির্যাতনকে প্রতিহত করার সাথে সাথে ইসলামের জীবন ব্যবস্থা অনুসরণ করতে হবে। তবেই মানুষের নৈতিকমানের উন্নয়ন ও যৌতুকের ভয়াবহতা থেকে সমাজ রক্ষা পাবে। . আইনের দৃষ্টিতে যৌতুক সাধারণত বিয়ের সময় বরপক্ষ কনেপক্ষের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ দিয়ে যে অর্থ বা সম্পদ আদায় করে তাই যৌতুক। যৌতুক বিয়ের কোন শর্ত বা উপাদীন নয়। ১৯৮০ সালের যৌতুক নিষিদ্ধকরণ আইনের ২ ধারায় যৌতুকের সংগা দেয়া হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এর ২ (ক্রু) ধারায়ও যৌতুকের অর্থ বলা হয়েছে। আইন মোতাবেক 'যৌতুক' অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিতে সক্ষম হওয়া কোন সম্পত্তি বা লেখিকা : সহকারী অধ্যাপক, স্কুল অব ল. বাংলাদেশ উনুমক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর । ///.10907079091.001)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।