ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

অতএব বছরের মাবে বর্ধিত সম্পদ মূল সম্পদের সমজাতীয় হওয়ার কারণে তা মূল সম্পদের প্রবৃদ্ধি হোক বা ক্রয়, উপহার, সাদকা প্রভৃতি সূত্রে প্রাপ্ত হোক মূল সম্পদের বছরকেই তার বছর ধরতে হবে এবং মূল মম্পদের মাথেই তার যাকাত আদায় করতে হবে। কেননা এটাই যথার্থ ও যুক্তিসংগত ।১৭ এ মাসআলায় মালেকী ইমামগণ দ্বিবিধ মত গ্রহণ করেছেন। উন্মুক্ত বিচরণকারী পশুর বর্ধিত সম্পদের যাকাত আদায়ের ক্ষেত্রে তারা হানাফীগণের অনুরূপ মত ব্যক্ত করেছেন অর্থাৎ বছরের মাঝে সমজাতীয় বর্ধিত সম্পদের যাকাত মূল সম্পদের সাথেই আদায় করতে হবে। কেননা পশুর যাকাত আদায় করার দায়িত থাকে রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত যাকাত উসৃলকারীগণের ওপর। বছরের মাঝে বর্ধিত সম্পদের যাকাত মূল সম্পদের সাথে আদায় না করলে একজন যাকাতদানকারীর নিকট তাদের বহুবার যাওয়ার প্রয়োজন হবে। এটা বড় কঠিন কাজ। আর বছরের মাঝে বর্ধিত টাকা-পয়সার যাকাত আদায় করার বিষয়ে তীরা শাফেঈ ও হাম্বলী ইমামগণের অনুরূপ মত ব্যক্ত করেছেন। কারণ টাকা-পয়সার যাকাত হকদারগণের নিকট পৌছানোর দায়িত্ব যাকাতদানকারীর নিজের ওপর কাজেই সে নিজেই প্রয়োজন ও সময় মত তার যাকাত আদায় করবে। তাই বছরের মাঝে বর্ধিত টাকা পয়সার যাকাত মূল টাকার সাথে আদায় করতে হবে না।১৮ তথ্যপঞ্জি ১. আল যুগনী ওয়া শারহুল কবীর, ২ খণ্ড, ৪৯৬ পৃষ্ঠা। ২. আল মাউসূআহ আল ফিকহিয়্যা, ২৩ খণ্ড, ২৩ পৃষ্ঠা । ৩. আল-যুগনী ওয়া শারহুল কবীর, ২ খণ্ড, ৪৯৬ পৃষ্ঠা, আরো দ্র: আল মাউসৃআহ আল ফিকহিয়্যাহ, ২৩ খণ্ড, ৩০১ আল ইনসাফ, ৩ খণ্ড ৩০ পৃষ্ঠা, আরো দেখুন বিদায়াতুল মুজতাহিদ, ১ খণ্ড, ১৯৮ পৃষ্ঠা, আল ফিকনুল ইসলামী ওয়া আদিললাতুহু, ২ খ্, ৮৫৭-৮৫৮ পৃষ্টা । ৪. বদায়াুল মুজতাহিদ ফি নিহযাতুল মুকতাসিদ ১ খত, ১৯৮ পৃ্ঠ। ৫. ফিকন্য যাকাত, পৃষ্ঠা ২৯১, শরহে ফাতহুল কাদীর, ২ খণ্, ১৮৪ পৃষ্ঠা। ৬. টিনা নার জিবুদনহরারিরনরহিহিডিনিত ৬০ পৃষ্ঠা। ৭. জীর্মি'আত তিরমিযী, ১ খণ্ড, ১৩৮ পৃষ্ঠা। ৮. সুনানু আবী দাউদ, ২ খণ্ড, ১০১ পৃষ্ঠা। ৯. সুনানু ইবনু মাজাহ, ১২৮ পৃষ্ঠা। - ১০. দেখুন ফিকচ্য যাকাত, ২৯১-২৯৩ পৃষ্ঠা। ১১. আলমুগনী ওয়া শারহৃল কবীর, ২ খণ্ড ৪৯৬-৪৯৭ পৃষ্ঠা। ১২. সুনানু ইবনু মাজাহ, ১২৮ পৃষ্ঠা। ১৩. জামি আত-তিরমিযী, ১ খণ্ড, ১৩৮ পৃষ্ঠা। ১৪. জা ওয়া শারহল কবীর, ২ খণ্ড, ২৯৭ পৃষ্ঠা, আরো দ্র: আল মাউসৃআহ আল-ফিকহিয়্যাহ, ২৩ খণ্ড, ৩০-৩২ পৃষ্ঠা। . ১৫. দেখুন হেদায়া, ১ খণ্ড ১৭৩ পৃষ্ঠা।, ১৬. সূরা আল হজ্জ ৭৮। - ১৭. শরহে ফাতহুল কাদীর, ২. খণ্ু, ১৪৮ পৃষ্ঠা, আরো দ্র: আল: যাউসূ“আহ আল ফিকহিয়্যাহ, ২৩ খণ্, ৩০-৩২ পৃষ্ঠা, আলম়ুগনী ওয়া শারহ্‌ল কবীর, ২ খণ্ড, ৪৯৭-৪৯৮ পৃষ্ঠা। ১৮. 'আল-মাউসৃআহ আল ফিকহিয়্যাহ, ২৩ খণ্ড, ৩০-৩২ পৃষ্ঠা। ///.10907079091.001)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।