ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

হানাফী মাযহাব বছরের মাঝে প্রাপ্ত বা বর্ধিত অর্থ-সম্পদের যাকাত আদায়ের ক্ষেত্রে হানাফী উলামায়ে কেরামের মত হলো, প্রাপ্ত সম্পদ যদি পূর্ববর্তী সম্পদের সমজাতীয় হয়, তাহলে পূর্ববরতী সম্পদের বছরই হবে প্রাপ্ত সম্পদের বছর। কাজেই পূর্ববর্তী সম্পদের সাথেই প্রাপ্ত সম্পদের যাকাত আদায় করতে হবে। যেমন ব্যবসায়িক সম্পদের মুনাফা ও পশুর বাচ্চার যাকাত আসল মাল বা মূল সম্পদের যাকাতের সাথেই আদায় করতে হয়। যেমন কোন ব্যক্তির নিকট বছরের শুরু থেকে দুই লাখ টাকা রয়েছে, বছরের মাঝে সে আরো এক লাখ টাকা অর্জন করেছে। এমতাবস্থায় পূর্ববর্তী দুই লাখ টাকার বছর পূর্ণ হলে তার সাথেই বছরের মাঝে প্রাপ্ত এক লাখ টাকার ওপরও যাকাত ফরয হয়ে যাবে। কারণ উভয় সম্পদ এক জাতীয় হওয়ার কারণে পূর্ববর্তী সম্পদের বৃছরকেই বছরের মাঝে রাড সমপাদের বছর ধরা হবে। কাজেই পূর্ববর্তী সম্পদের সাথেই বছরের মাঝে পাত সম্পদের যাকাত আদায় করতে হবে। হানাফী আলেমগণের যুক্তি এক, শাফেঈ ও হাম্বলী ইমামগণের মতে, বছরের মাঝে প্রাপ্ত বা বর্ধিত রম্পদ্কে নিসাব পূরণের ক্ষব্রে পূর্ববর্তী সম্পদের সাথে মিলাতে হবে কিন্তু বছর পূর্তির ক্ষেত্রে মুলানো যাবে না অর্থাৎ পূ্বরতী সম্পদের নিসাবই হবে বর্ধিত সম্পদের নিসাব। কাজেই বর্ধিত সম্পদের নিসাব পূর্ণ না হলেও বছর পূর্তির পর তার যাকাত আদায় করতে হবে। কিন্ত পূর্ববর্তী সম্পদের বছরকে তার বছর ধরে পূর্ববর্তী সম্পদের সাথে তার যাকাত আদায় করা যাবে না। অথচ আমরা জানি, নিসাব হলো যাকাত ফরয হওয়ার কার্যকারণ, এবং বছর পূর্ণ হওয়া যাকাত ফরয হওয়ার জন্য শর্ত। কার্যকারণের বেলায় যদি পূর্ববর্তী সম্পদের সাথে বর্ধিত সম্পদকে মিলানো বৈধ হয় তাহলে শর্তের ক্ষেত্রে প্রাপ্ত সম্পদকে পূর্ববর্তী সম্পদের সাথে মিলানো অনায়াসেই বৈধ হবে ।১৪ দুই, ব্যবসায়িক সম্পদের মুনাফা ও পশুর বাচ্চার যাকাত মূল সম্পদের সাথে আদায় করার ক্ষেত্রে ইমামগণের সর্বসম্মত অভিমত রয়েছে। ব্যবসায়িক সম্পদের মুনাফা ও পশুর বাচ্চা মূল সম্পদের সমজাতীয় হওয়ার কারণেই মূল সম্পদের বছরকে তার বছর ধরা হয়েছে এবং মূল সম্পদের সাথেই তার যাকাত আদায় করার বিধান দেয়া হয়েছে। পশুর বাচ্চা ও ব্যবসায়িক সম্পদের মুনাফা বছরে প্রতিনিয়ত ও বার বার হয়ে থাকে। প্রত্যেক বাচ্চা ও সকল মুনাফার পৃথক পৃথক সময় ও বছর হিসাব করে প্রত্যেকটির বর্ষপূর্তি অনুসারে সারা বছর অল্প অল্প করে যাকাত আদায় করতে থাকা বড় কঠিন ও নেহায়েত ঝামেলাপূর্ণ কাজ। অনুরূপভাবে বছরের মাঝে বর্ধিত সম্পদ মূল সম্পদের সমজাতীয় হওয়ার কারণে তাতে পার্থক্য করা এবং তার আমদানীর দিন তারিখ হিসাব করে করে সে মুতাবেক সারা বছর তার যাকাত আদায় করতে থাকা যথেষ্ট কঠিন ও অত্যন্ত ঝামেলা পূর্ণ কাজ। অথচ যাকাত আদায়ের বিষয়কে এসব ঝামেলা ও জটিলতা থেকে মুক্ত ও সহজতর করার জন্যই বছরের শর্ত আরোপ করা হয়েছে।১৫ এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দীনের বাপারে তিন তোমাদের ওপর কোন কার সীতা আরোপ করেননি ।'১৬ ৭৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।