এছাড়াও হযরত আলী [রা.-থেকে বর্ণিত হয়েছে, বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোন মালের ওপর যাকাত ফরয হয় না|” হযরত আয়েশা রা. থেকে বর্ণিত। ভিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বছর পূর্ণ না: হওয়া প্যপ্ত কোন মালে যাকাত ফরয হয় না।” ইবন উমর ও আনাস রা; থেকে অনুরূপ আরো দুটি হাদীস বায়হাকী ও দারা কুতনী গ্রন্থে বর্ণিত হয়েছে। এই চারটি হাদীসে সাধারণভাবে সকল সম্পদের ওপর বছর পূর্ণ হলে যাকাত ফরয না হওয়ার কথা বলা হয়েছে। বছরের মাঝে বর্ধিত সম্পদও তার অন্তর্ুক্ত। সুতরাং বছরের মাঝে বর্ধিত সম্পদের ক্ষেত্রে এই হাদীস চারটির হুকুম প্রযোজ্য ।১০ অবশ্য এই হাদীসগুলোকে অনেকে দুর্বল বলেছেন! ইবনে মাসউদ রা. ইবনে আব্বাস বা. ও মুআবিয়া রা. থেকে বর্ণিত হয়েছে যে, বর্ধিত সম্পদ যখন হাতে আসে তখনই তার ওপর যাকাত ফরয হয়। ইমাম আহমদ একাধিক বর্ণনাকারী থেকে বর্ণনা করেছেন, বর্ধিত সম্পদ যখন পাওয়া যাবে তখনই তার যাকাত আদায় করতে হবে। ইমাম আওযায়ী থেকে বর্ণিত হয়েছে, কোন ব্যক্তি তার দাস অথবা বাড়ি বিক্রয় করলে তার বিক্রয়লন্ধ অর্থ হাতে পাওয়া মাত্রই তার যাকাত আদায় করতে হবে। তবে কারো যাকাত আদায় করার নির্ধারিত কোন মাস থাকলে বর্ধিত সম্পদের যাকাত সে মাস পর্যন্ত বিলম্ব করতে পারবে। যাতে সে তার অন্যান্য সম্পদের সাথে বর্ধিত সম্পদেরও যাকাত আদায় করতে পারে ।১১ কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এবং বছর পূর্তির পর সে তার যাকাত আদায় করে দিয়েছে, এমন কোন ব্যক্তি বছরের মাঝে যদি একই জাতীয় আরো কিছু সম্পদ লাভ করে যা তার নিকট বিদ্যমান সম্পদের প্রবৃদ্ধি নয়, যেমন কারো নিকট সাড়ে সাত তোলা সোনা আছে, ১লা মুহাররম সে তার মালিক হয়েছে, অতপর সে এ বছরেরই ১লা জিলহজ্জ আরো চল্লিশ তোলা সোনা অর্জন করেছে, এ উভয় সম্পদের যাকাত আদায়ের ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম শাফেঈ ও ইমাম আহমদ বিন হাম্বল র.-এর মতে বছরের মাঝে প্রাপ্ত সম্পদকে পূর্ববর্তী সম্পদের সাথে মিলাতে হবে নিসাব পূরণের ক্ষেত্রে, কিন্তু বছর পূর্তির ক্ষেত্রে মিলানো যাবে না। সৃতরাং পূর্ববর্তী সম্পদের (সাড়ে সাত তোলা সোনার) বছর পূর্ণ হয় পহেলা মুহররাম। কাজেই পহেলা মুহররমই তার উপর যাকাত ফরয হবে। বছরের মাঝে প্রাপ্ত চল্লিশ তোলা সোনার বছর পূর্ণ হয় এ বছরেরই ১লা জিলহজ্জ। কাজেই ১লা'জিলহজ্জই প্রাপ্ত চল্লিশ তোলা সোনার ওপর যাকাত ফরয হবে। াপ্ত সম্পদ যদি নিসাব পরিমাণ নাও হয় তবুও বছর পূর্ণ হওয়ার পর তার যাকাত আদায় করতে হবে। কেননা পূর্ববর্তী সম্পদের সাথে মিলানোর কারণে তার নিসাব পূর্ণ হয়। পূর্ববর্তী সম্পদের যাকাত আদায়ের সময় প্রাপ্ত সম্পদের বছর পূর্ণ না হওয়ার কারণে তার যাকাত আদায় করতে হবে না। ূ্ | এ সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পদের ওপর যাকাত ফৰয হয় না।'১২ তিনি আরো বলেন, 'যে ব্যক্তি বছরের মাঝে কোন সম্পদ অর্জন করে তার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে তার ওপর যাকাত ফরয হয় না।'১৩ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।