ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম ইবনে কুদামা বলেন, এটি সর্বসম্মত মাসআলা, এতে কারো কোন দ্বিমত আছে বলে আমার জানা নেই। কারণ এসব বর্ধিত সম্পদ মূল সম্পদের নিসাবেরই অনুগামী হবে। ফলে এটা ব্যবসায়িক মালামালের মূল্যে প্রবৃদ্ধির ন্যায় এক অবিচ্ছি্ন প্রবৃদ্ধি 1৩ এই মাসআলায় ইমাম মালেক র. আরো বলেন, মূল সম্পদ নিসাব পরিমাণ হোক বা নিসাব থেকে কম হোক আসল ও লাভ মিলে যদি নিসাব পরিমাণ হয় তবুও মূল সম্পদের বছর পূর্ণ হলে আমলের সাথে লাভেরও যাকাত একত্রে আদায় করতে হবে 1 যে মালের যাকাত আদায় করা হয়েছে, বছরের মাঝে যদি তা বিক্রয় করা হয়, যেমন ফসলের উশর আদায় করার পর তা বিক্রয় করা হলো এ বিক্রয় লব্ধ অর্থ বর্ধিত অর্থের মধ্যে পড়লেও এর ওপর পূর্ণ এক বছর অতিবাহিত না হলে। এর ওপর যাকাত ফরয হবে না এবং তার নিকট পূর্ব থেকে বিদ্যযান অর্থের সাথে মিলিয়ে তার সাথে দ্বিতীয় বার এর যাকাত আদায় করতে হবে না। কারণ এতে এক বছরে একই সম্পদের ওপর দুবার যাকাত আদায় বরা হয়। অথচ একই সম্পদের ওপর বছরে দুবার যাকাত আদায় করা যায় না।৫ তবে এই মাসআলায় হানাফী মাযহাবের বিশিষ্ট দু'জন ইমাম ইমাম আবু ইউসুফ ও ইযাম মুহাম্মদ র. এর মতে এ অর্থকে বিদ্যমান অর্থের সাথে মিলাতে হবে এবং তার সাথেই এ অর্থের যাকাত আদায় ধরতে হবে। কেননা একসাথে মিলাবার যে কারণ উভয় সম্পদ এক জাতীয় হওয়া তা এখানে বর্তমান রয়েছে। বছরের মাঝে প্রাপ্ত সম্পদ যদি পূর্বের সম্পদ থেকে বর্ধিত না হয়ে থাকে এবং পূর্বের সম্পদের সমজাতীয়ও যদি না হয়, যেমন কোন ব্যক্তি বছরের মাঝে যে কোন সূত্র থেকে সোনা অথবা রূপা অর্জন করেছে। এ সোনা কিংবা বূপাকে এই জাতীয় 'সম্পদ ছাড়া অন্য জাতীয় সম্পদ যেমন ছাগলের সাথে বছরের ক্ষেত্রেও মিলানো যাবে না এবং নিসাবের বেলায়ও নয়। অর্থাৎ প্রাপ্ত সোনা বা রূপা যদি নিসাব পরিমাণ না হয় তাহলে এই জাতীয় সম্পদ ছাড়া অন্য সম্পদের সাথে মিলিয়ে নিসাব পূরণ করতে হবে না এবং সে অবস্থায় তার যাকাতও আদায় করতে হবে না। অনুরূপভাবে প্রাপ্তির পর থেকে সোনা বা রূপার ওপর পূর্ণ এক বছর অতিবাহিত না হলে তাকে পশুর নিসাবের অনুগামী করে তার সাথে তার যাকাত আদায় করতে হবে না। অবশ্য প্রাপ্ত সম্পদ সোনা বা রূপা নিসাব পরিমাণ হলে প্রাপ্তির পর থেকে পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার পর তার ওপর যাকাত ফরয হবে, তখন তার যাকাত আদায় করতে হবে। ইবনু আবদিল বার বলেন, এটি জমহুর অর্থাৎ হযরত আবূ বকর রা. হযরত উমর রা. হযরত উসমান রা., হযরত আলী রা. এবং অধিকাংশ ইমামের অভিমত । এর বিপরীত অপ্রচলিত একটি মত রয়েছে। উল্লেখযোগ্য কোন আলেম ও কোন ইমাম এ মতের ওপর ফতওয়া প্রদান করেননি ।৩ এ সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি নতুন কোন সম্পদ লাভ করল, তার সে সম্পদের ওপর পূর্ণ এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার নিকট তার যাকাত ফরয হয় না।"* এই হাদীস থেকে প্রমাণিত হয় যে, বছরের মাঝখানে প্রাপ্ত সম্পদ (পূর্বের সম্পদের সমজাতীয় না হলে) তার ওপর পূর্ণ এক বছর অতিবাহিত না হলে তার যাকাত আদায় করা ফরয নয়। ৭২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।