ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

বর্ষ ৪, সত্যটা ১৩, পৃষ্ঠা : ৭১-৭৫ মুহাম্মদ আবদুল মান্নান বছরের মাঝে বর্ধিত মালের যাকাত বছরের মাঝে অর্জিত বা বর্ধিত মালের যাকাত আদায় করতে হবে কি না? আদায় করতে হলে কখন আদায় করতে হবে? এসব বিষয় সুস্পষ্টরূপে জানা থাকা একাতত প্রয়োজন । এ পর্যায়ে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যার নিকট প্রয়োজনাতিরিক্ত কোন মাল নেই, তার যাকাতযোগ্য নিসাব পরিমাণ কোন মাল আর্জি হলে তখন থেকে এক পূর্ণ বছর অতিবাহিত হওয়ার পর তার ওপর যাকাত ফরঘ হবে এবং তার যাকাত আদায় করতে হবে। অথবা কারো নিকট যদি প্রয়োজনাতিরিক্ত নিসাবের চাইতে কম অর্থ-সম্পদ থাকে অতঃপর একই জাতীয় আরো কিছু সম্পদ অর্জিত হয়, যা একত্রে মিলে নিসাব পরিমাণ হয় তবে নিসাব পূর্ণ হওয়ার সময় থেকে পুরো এক বছর অতিবাহিত হওয়ার পর তার ওপর যাকাত ফরয হবে ।+ অথবা কারো নিকট যদি কোন অর্থ-সম্পদ না থাকে, অতপর নিসাবের চাইতে কম যাকাতযোগ্য কোন অর্থ-সম্পদ অর্জিত হয়, তবে তার ওপর পূর্ণ এক বছর অতিবাহিত হলেও তার ওপর যাকাত ফরয হবে না। অবশ্য কারো যদি নিসাব পরিমাণ মাল অর্জিত হয়, তাহলে নিসাব পূর্ণ হওয়ার সময় থেকে পুরো এক বছর অতিবাহিত হওয়ার পর তার ওপর যাকাত ফরয হবে ।২ যার ওপর পূর্ব থেকে যাকাত ফরয হয়ে ১... এবং সে যাকাত আদায়ও করেছে, এমন ব্যক্তি বছরের মাঝে কোন সম্পদ লাভ করলে তাকে বর্ধিত সম্পদ বলে আখ্যায়িত করা হবে। যেমন ব্যবসায়িক সম্পদের মুনাফা এবং (উনুক্ত বিচরণকারী) পশুর বাচ্চা এ বর্ধিত সম্পদ মূল সম্পদের অনুগামী হবে এবং মূল সম্পদের বছরই হবে এ বর্ধিত সম্পদের বছর । কেননা মূল সম্পদের সাথে বর্ধিত সম্পদের সম্পর্ক অতি নিবিড়! বরং মূল সম্পদ থেকেই তা বৃদ্ধি পেয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি নিসাৰ পরিমাণ (নূক্ত বিচারকারী) পশুর মালিক হয়, বছরের মাঝে এমনকি বছরের তাদের বছর। কাজেই বছর শেষে মায়েদের সাথে বাচ্চাগুলোকেও একত্রে যোগ করে মা ও বাচ্চা সবগুলোর যাকাত একসাথে আদায় করতে হবে। অনুরূপভাবে নিসাব পরিমাণ ব্যবসায়ী সম্পদের মালিক বছরের মাঝে ব্যবসায় যে মুনাফা অর্জন করবে- তা বছরের শেষ প্রান্তে হলেও- বছরের শেষে যূল সম্পদের সাথেই পুরো বছরের' মুনাফার যাকাত একত্রে আদায় করতে হবে। লেখক : প্রাবন্ধিক ও গবেষক, মুফতী, দারুল ইফতা বাংলাদেশ । ///.10907079091.001)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।