ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

দিয়ে তার কাণ্ড থেকে ফল লাভ করার আশা যেযন আমরা করি না তেমনি তার কাণ্ডকে বাদ দিয়ে মূল থেকেও করি না। অনুরূপভাবে প্রকাশ্য আমল, যা মানুষের চোখে দেখ! যায়, তা তার ঈমানের সুস্থতা ও সত্যতা প্রমাণ করে। সত্য ঈমান মানুষের আমলকে খাদ্য সরবরাহ ও পরিপুষ্ট করে এবং তার অন্তস্থিত নূরকে দীর্ঘায়িত করে দর্শকদেরকে আনন্দিত ও বিমোহিত করে। আবার কাণ্ড ও শাখা-প্রশাখা বাতাস ও আলোক থেকে কিছু খাদ্য সংগ্রহ করে তা মূলের দিকে ফিরিয়ে দেয়। এর ফলে মূলের শক্তি ও ভারসাম্য বৃদ্ধি পায়। সৎ আমলও তেমনিভাবে ঈমানের দিকে তার ফল ফিরিয়ে দেয়। যার ফলে ঈয়ানের শক্তি ও পরিচ্ছন্নতা বৃদ্ধি পায়। ঈমান যদি সত্য হয় তাহলে দেহের অংগ প্রত্যংগে কর্ম প্রবাহ সৃষ্টি হয়। আর আমল ও কর্ম যদি ভাল ও সঠিক হয় তাহলে ঈমানের শক্তি ও পরিচ্ছন্নতা রেড়ে যায়। ঈমান হৃদয়ে গেঁথে যায় এবং আমল তার সত্যতা প্রমাণ করে। এ থেকে আমরা প্রথম যুগের মুসলমানরা যারা আল্লাহর প্রতি তাদের ঈমানের সত্যতা প্রমাণ করেছিলেন এবং আল্লাহর উদ্দেশ্যেই তাদের আমল নিবেদিত করেছিলেন, তাদের সাফল্যের এবং আমাদের বর্তমান মুগ পর্যন্ত শেষ যুগের মুসলমানদের দুর্বলতা ও ব্যর্থতার রহস্য জানতে পারি। আমরা আমাদের ঈমান ও আমলকে কেবল কণ্ঠের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। ফলে আমাদের ঈমানের সাহায্যে আমরা আল্লাহকে মিথ্যা সাব্যস্ত এবং আমাদের আমলকে বিপর্যস্ত করেছি। আমরা আল্লাহকে প্রতারিত করতে গেছি কিন্তু আমরা প্রতারিত হয়েছি। তিনি আমাদের ভীতি ও ক্ুধার মধ্যে ডুবিয়ে দিয়েছেন। পৃথিবীর সর্বত্র আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন আমাদের শত্রুদের ও আমাদের দীনের শত্রদের। তারা আমাদের ও আমাদের দীনের ওপর আঘাত হানার ব্যাপারে কোনো প্রকার ক্রুটি করছে না। আমাদের রাষ্ট্রীয় করতৃতু ও ক্ষমতা এবং অর্থসম্পদ ছিনিয়ে নিয়ে তারা আমাদের লাঞ্থনা ও অবমাননার চূড়ান্ত পর্যায়ে নামিয়ে দিয়েছে। প্রমাণপঞ্জি ১. আল কামূসুল মুহীত, ৪ বড, ২২৫ পৃষ্ঠা, আল মিসবাহুল মুনীর, ৩১৫ পৃষ্ঠা, আন নিহায়া ফী গারীবিল হাদীস, ২ খণ্ড, ১৪৮পৃষ্টা। ২. আল নিহায়া ফী গারীবিল হাদীস লি ইবনিল আহীর, ২ খণ্ড, ১৪৮ পৃষ্টা এবং তামামুল হাদীসে ফীহা “ওয়া আমেলা লিমা বাদাল মাওত।' ৩. নিহায়া ফী গারীবিল হাদীস, ২ খণ্ড ১৪৮,১৪৯ ও ১৫০ পৃষ্টা। ৪. আল সিরআতু ফিল উসৃল, ১ ০, ১১ পৃষ্ঠা, ড. মুহাম্মদ আবদুর্লাহ দারায, কিতাৰ আদ দীন, ৯ পৃষ্ঠা। ইসলামী আইন ও বিচার ৬৯ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।