ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

এখানে যে সমস্ত অভিমত উদ্ভৃত করা হলো তার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অভিমত দুটি পূর্ণাংগ দীনের শরয়ী অর্থের সবচেয়ে নিকটতর। কারণ এ দুটি অভিমতে ঈমানকে অংশ বা কারণ হিসাবে আমলের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কাজেই আল্লাহর নিকট গ্রহণযোগ্য পূর্ণাংগ দীন হচ্ছে এমন একটি বিষয় যার মধ্যে ঈমান ও আমল উভয়ের উপস্থিতি অপরিহার্য। অন্যথায় তা পূর্ণতা ও গ্রহণযোগ্যতায় পৌছুতে পারবে না) কিছু আয়াতে যথার্থ ঈমান বিহীন আমলের জন্য মুনাফিকদের নিন্দা করা হয়েছে। কিছু আয়াতে সং আমলের সাথে সম্পৃক্ত করে ঈমানের উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র বিশ্বাসের সাহায্যে দীন অর্জিত হয়। কিন্তু দীনের পূর্ণতা ও গ্রহণযোগ্যতা নির্ভর করে লাগাতার আমল করার ওপর । এটিই হচ্ছে দীনে কামেল বা পূর্ণাংগ দীন এবং এটিই ইসলাম । মহান আল্লাহ বলেন, 'আল্লাহর কাছে ইসলামই একমাত্র দীন ।'২৮ আল্লাহ্‌ আরো বলেন, “কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দীন গ্রহণ করতে ঢাইলে তা কখনো কবুল করা হবে না এবং সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের অন্তরতুক্ত।'২৯ আমলের সাথে ঈমানের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কুরআনী পদ্ধতি আমাদের যে সঠিক পথ দেখায় তা হচ্ছে, সৎ কাজ করা ছাড়া ঈমানের কাঙ্কিত ফল লাভ করা সম্ভব নয়। কাজেই দুনিয়ায় সুখ ও আখেরাতে যুক্তি ঈমান ও আমলের সংযুক্তি ছাড়া সম্ভব নয়। যদি আমরা ঈমানের সাথে আমলের সম্পর্কের তুলনা করি তাহলে আমরা বলবো, ঈমানটা হচ্ছে গাছের মূল ও শিকড়ের মতো এবং আমল তার কাণ্ড, শাখা প্রশাখা ও পত্র পল্পব। মূলের সাথে কাণ্ডের অনিবার্য সম্পর্কের ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করেন না। এ সম্পর্ক অংশ বা কার্যকারণ ভিত্তিক যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না। গাছ বলতে কখনো মূলকে বুঝায় আবার কখনো পরোক্ষভাবে কাণ্ডকেও বুঝানো হয়। কিন্তু তাই বলে বাস্তবতাকে উপলব্ধি করার ক্ষমতা যাদের আছে তারা কেউ একথা বলতে পারবেন না যে, অংশ সমগ্রের মান বা কার্যকারণ ও কারণসূচকের মধ্যে কোনো তফাৎ নেই। মূলত গাছ থেকে যদি ফল লাভ করতে হয় তাহলে মূল ও কাণ্ডকে একসাথে থেকে একত্রে কাজ করতে হবে। মূল যদি একাই কাজ করে এবং তার সাথে কা যুক্ত না হয় বা সহযোগিতা না করে তাহলে যেমন তা ফল দিতে ব্যর্থ হবে ঠিক তেমিন কাণ্ডকে মূল থেকে আলাদা করে দিলে তার ফল দেয়া তো দূরের কথা, জীবনী শক্তিই বিনষ্ট হয়ে যাবে। গাছের মূল যেমন লোক চক্ষুর অন্তরালে অবস্থিত গাছের একটি অংশ এবং কাণ্ড লোক চক্ষুর সম্মুখে অবস্থিত গাছের অন্য একটি অংশ, ঠিক তেমনি ঈমান হচ্ছে দীনের একটি গোপন ও অন্তরনিহিত দিক এরং আমল তার বাইরের ও বাহ্যিক দিক। এ বিষয়টি স্থিরীকৃত হয়ে যাবার পর এখন আমরা যদি গাছের মূল ও শিকড়কে জীবিত, সুস্থ, সবল ও নিরাপদ রাখতে চাই তাহলে আমাদের তার কাঁণড শাখা-প্রশাখা ও পত্র-পল্লুবের প্রতি দৃষ্টি রাখতে হবে । যখনই বাইরে থেকে গাছকে দেখবো সুন্দর, সবুজ ও সতেজ তখনই আমাদের মনের চোখে ভেসে উঠবে তার মূলের সুস্থতা ও নিরাপদ অবস্থা এবং আমরা বুঝতে পারবো গাছের অন্যান্য অংশগুলোতে খাদ্য ও পানি সরবরাহ করার ক্ষমতা তার বহাল আছে। কোনো গাছের মূলকে বাদ ৬৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।