ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

এ সমস্ত প্রয়োগের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের কাছে প্রেরিত দীনের মধ্যে এর ব্যবহার সবচেয়ে বেশি পরিচিত । এখানে এর ব্যবহার হয় আকীদা-বিশ্বাসের নীতি, ইবাদতের বিধানাবলী, নৈতিক শিক্ষা ও শরীয়তের অনুশাসনের ক্ষেত্রে। মহান আল্লাহর নিয়ৌোক্ত বাণীর মধ্যে একই উদ্দেশ্য নিহিত রয়েছে। 'আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণতা সান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্হহ সম্পূর্ণ করে দিলাম। আর ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম ।২৫ এ অর্থে অন্যান্য ধর্মকে এর মোকাবিলায় দীড় করানো যায়। যেমন ইহুদী ধর্ম ও থৃষ্টধর্ম। এর অন্বীকারকারী যেকোনো বিশ্বাসের অধিকারীই হোক না কেন তাকে কুফরীর সাথে সম্পৃক্ত করা হবে। কুফরী অর্থ হবে অস্বীকার করা, অবিশ্বাস করা, আবরণ দেয়া ও ঢেকে ফেলা। এক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাঁর মাধ্যমে এ দীন এসেছে, তার নবুওয়াতকে বিশেষভাবে সামনে রাখা হয়েছে। সাল্লাল্লাহই আলাইহি ওয়া সাল্লাম এ বিশ্বাস স্থাপন করেছেন এবং তার অপরিহার্য ফলস্বরূপ এর আগমনের পথ বাতলে দিয়েছেন। তিনি এর আগমনের পথ বিস্তারিত আকারে যেভাবে বাতলেছেন এবং সংক্ষিপ্ত আকারে যেভাবে বাতলেছেন তা ঠিক তেমনিই। শরী ও আভিধানিক অর্থের মধ্যে এক্ষেত্রে নিছক ব্যাপকতা ও বিশিষ্টতার সম্পর্ক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের বিশ্বাসের ক্ষেত্রে তারা একত্র হয় এবং নিছক বিশ্বাসের ক্ষেত্রে কেবল আভিধানিক অর্থই পুযোজ্য হয় ২৬ শরীয়তের দৃষ্টিতে ইসলাম ও ঈমানের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে এ ব্যাপারে একমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে, পূর্ণাংগ ইসলামের জন্য অন্তরের ও বাইরের উভয়ের সন্মিলন অপরিহার্য । ঈমানের ব্যাপারেও একই কথা! এ ব্যাপারে ইতোপূর্বে উমদাতুল কারী গ্রন্থের লেখকের বক্তব্য উদ্ধৃত করেছি। এর বিরুদ্ধ মতও আছে। একদলের মতে, আমল হচ্ছে ঈমানের প্রকৃত সত্তার অংশ এবং তা তার কাঠামোর অন্তরভূক্ত। আমলের বিলুত্তিতে ঈমানও বিলুপ্ত হয়ে যায়। অন্য দলের মতে, আমল প্রচলিত রীতি-নীতির বিভিন্ন অংশ । কাজেই আমলের বিলুন্তিতে ঈমানের প্রকৃত সত্তার অস্তিত্‌ বিলুপ্ত হয় না। এগুলো ঠিক যেন করীমের হাত, পা, চুল, নখ ইত্যাদি শরীরের ংগ-প্রতংগের মতো। এগুলো না থাকলে করীম নেই একথা বলা যায় না। তৃতীয় একদল বলেন, ঈমানের কারণে বাইরের প্রভাবে আমলের সৃষ্টি হয়। ঈমান শব্দটি তার ওপর পরোক্ষভাবে প্রযুক্ত হয়। এ ব্যাপারে কোনো বিরোধ নেই। এ ব্যাপারে শব্দটিকে তার প্রকৃত সত্তার ওপর বা পরোক্ষভাষে ব্যবহার করার দ্বিতীয় সন্ভীবনা রয়েছে। এটি একটি শা্দিক বিতর্ক মাত্র! অন্য একদলের মতে, আমল ঈমান থেকে সম্পূর্ণ বাইরের জিনিস। একথা যারা বলেন, তাদের মধ্যে রয়েছেন খারেজীদেরও করেকজন | তারা বলেন, গুনাহ ঈমানের ক্ষতি করে না, যেমন নেকী কুফরীকে লাভবান করে না।২৭ ইসলামী আইন ও বিচার ৬৭ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।