ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

মোটকথা সর্বাবস্থায় অন্তরের বিশ্বাস, কণ্ঠের সাক্ষ্যদান ও অংগ-প্রত্যংগের কর্মকাণ্ড এসবগুলোর পারস্পরিক সংযোগের ভিত্তিতেই এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এ ব্যাপারে কারোর দ্বিমত নেই। এটা হচ্ছে একটা মর্যাদা ও শ্রেণী । আবার এক ব্যক্তির বিশ্বাস, সাক্ষ্যদান ও কিছু কিছু আমল সঠিক কিন্তু সে কবীরা গুনাহ অথবা কয়েকটা কবীরা গুনাহ করেছে। এক্ষেত্রে আহলি সুন্নাত ও মুতাঘিলাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। মুতাযিলাদের মতে, কবীরা গুনাহ বা কতিপয় কবিরা গুনাহ করার ফলে সে ঈখ্লান থেকে খারিজ হয়ে গেছে। আবার সে কুষরীর মধ্যেও প্রবেশ করেনি। বরং তাকে ফাসেক বলা হবে। সে দুটি অবস্থানের মাঝামাঝি একটি স্থানে অবস্থান করছে। তাদের মতে সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে! অন্যদিকে আহলি সুন্নাতের মতে, সে একজন গুনাহগার মুমিন। সে চিরকাল জাহান্নামে থাকবে না।২০ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এক ব্যক্তির বিশ্বাস আছে এবং সে মৌধিক সাক্ষ্যদানও করেছে কিন্তু আমল করেনি। এক্ষেত্রেও বিভিন্ন মত দেখা দিয়েছে। আবু তালেব মক্ধীর মতে, অংগ-প্রত্যংগের সাহায্যে আমল করাটাও ঈমানের অংশ। এছাড়া ঈমান পূর্ণ হবে না। তিনি এর ওপর ইজমা অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন। কিন্তু ইমাম গাযালী বলেন ভিন্ন কথা। বরং তার মতে এ ব্যক্তির ঈমান আছে কিন্তু আমল নেই। এটি হচ্ছে তৃতীয় শ্রেণী। অন্যদিকে এক ব্যক্তি অন্তরে বিশ্বাস করলো কিন্তু কণ্ঠে তা উচ্চারণ করার বা কোনো আমল করার পূর্বে মারা গেলো । এক্ষেত্রেও বিভিন্ন মত দেখা দিয়েছে। সে মুমিন কি না? যারা ঈমানের পূর্ণতার জন্য সাক্ষ্যদানের শর্ত আরোপ করেন তাদের মতে সে মুমিন নয়। আবার যাদের মতে কেবলমাত্র অন্তরের বিশ্বাসের ভিত্তিতে ঈমান অর্জিত হয় তারা বলেন সে মুমিন। এটা হলো চতুর্থ শ্রেণী ।২১ ইতিপূর্বেকার আলোচনাগুলো গ্ভীর অনুসন্ধানী দৃষ্টি দিয়ে বিচার করলে আমরা জানতে পারি যে, ূর্ণাগ ইসলাম বলতে সবাই তার বাইরের ও ভেতরের উভয় দিকই বুঝিয়েছেন। এ ব্যাপারে সবাই একমত। পূর্ণাংগ ঈয়ানের ব্যাপারেও একই কথা । 'উমদাতুল কারী' গ্রন্থের লেখক বলেন, একথা ভূলে গেলে চলবে না যে, বিরোধ নিছক ঈমান শব্দটি নিয়ে। কিন্তু কামেল বা পূর্ণাংগ ঈমানের জন্য একই সাথে বিশ্বাস, সাক্ষ্যদান ও আমল তিনটিই অপরিহার্য । এ ব্যাপারে ইজমা অনুষ্ঠিত হয়েছে।২২ সারকথা হচ্ছে: ইসলাম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বশ্যতা, অধীনতা ও আনুগত্য স্বীকার করা। এ আভিধানিক অর্থই এর শরয়ী প্রয়োগের ক্ষেত্রে স্থানান্তরিত হয়েছে, এতে সন্দেহ নেই। কুরআনের বিভিন্ন আয়াত থেকে এর সমর্থন পাওয়া যায়। যেমন আল্লাহ বলেন, “বলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি।'২৩ মহান আল্লাহ আরো বলেন, 'তারা কি চায় আল্লাহ্‌র দীনের পরিবর্তে অন্য দীন? অথচ আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে সমন্তই স্বেচ্ছায় ও অনিচ্ছায় তাঁর কাছেই আত্মসমর্পণ করেছে ।'২৪ ইসলাম শব্দটির বিভিন্ন বাবহার দেখা যায়। যেমন সমস্ত প্রত্যাদিষ্ট ধর্মকে ইসলাম বলা হয়। এতিহাসিক ঘটনার ওপরও ইসলাম শব প্রয়োগ করা হয়। যেমন ইসলামের যুগ অথবা তার সূচনা বা প্রকাশ। ৬৬ ইসলামী আইন ও বিচার ///.1090779091.001)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।