আমরা মুসলিম হয়েছি।১৫ অর্থাৎ তোমরা বলো, আমরা বাহ্যত মুসলিম হয়েছি। এখানে ঈমান মানে অন্তরে বিশ্বীস স্থাপন করা এবং ইসলাম মানে কণ্ঠ ও অংগ প্রত্যংগের সাহায্যে বাহ্যত ইসলামের বশ্যতা স্বীকারের কথা প্রকাশ করা। আর পরিপূরক অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস বর্ণনা করা যায়। 'তীকে জিজ্ঞেস করা হলো : শ্রেষ্ঠ কাজ কি? জবাব দিলেন : ইসলাম প্রশ্নুকর্তা আবার জিজ্ঞেস করলো : কোন ইসলাম শ্রেষ্ঠ? জবাব দিলেন : ঈমান।' এখানে ইসলাম ও ঈমান একদিকে ভিন্ন অর্থ এবং অন্যদিকে পরিপূরক অর্থ প্রকাশ করছে। আভিধানিক অর্থে এটিই ইসলাম ও ঈমানের সর্বাধিক সহযোগিতামূলক ব্যবহার । কারণ ঈমান এখানে আমলের অন্তরতূক্ত হয়ে গেছে এবং তা. ইসলাম। অন্যদিকে ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। এ আত্মসমর্পণ অন্তরের সাহায্যে এবং কণ্ঠ ও অংগ প্ত্যংগের সাহায্যও । আর এর মধ্যে শ্রেষ্ঠ আত্মসমর্পণ তথা ইসলাম হচ্ছে অন্তর দিয়ে এবং তা হচ্ছে বিশ্বাস১৬ উমদাতুল কারী গ্রন্থের লেখকের মতে, ইসলাম ও ঈমানের মধ্যে ব্যাপকতা ও বিশিষ্টতর সম্পর্ক আছে একদিক দিয়ে। কারণ ঈমানও কখনো কখনো ইসলাম ছাড়া পাওয়া যায়। যেমন জনমানবহীন সুউচ্চ পর্বতশৃংগে বসবাসকারা নিসংগ এক ব্যক্তি। তার কাছে ইসলামের দাওয়াত পৌছাবার আগেই সে নিজের হৃদয়ের অনুভূতি ও স্থাতাবিক বুদ্ধিবৃত্তির সাহায্যে আল্লাহর অস্তিতু ও গুণাবলী অনুধাবন করতে পারলো । অনুরূপভাবে একজন কাফের ঈমান যা কিছুকে অপরিহার্য করে এমন সবকিছুকে সে চূড়ান্তভাবে বিশ্বাস করলো এবং তারপর একদিন একথা কণ্ঠে উচ্চারণ করার আগে আকন্মিক মৃত্যুবরণ করলো।১৭ এহইয়াউল উলুমুদীন গ্রন্থে ইমাম গাযালী এবং মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে ইমাম নববী এর সাথে দ্বিমত পোষণ করেছেন। ইরশাদুল বারী গ্রহে বলা হয়েছে, ন্যায়ত ঈমান ইসলাম বিহীন হতে পারে না। এ দুটি পরস্পর সত্যের মধ্যে এক্যবদ্ধ। তাদের অন্তরনিহিত অর্থের মধ্যে পার্থক্য রয়েছে ঠিকই। কারণ ঈমান বলা হয় আন্তরিক বিশ্বাসকে এবং ইসলাম বলা হয় অংগ প্রতংগের কার্যক্রমকে । তবে সামগ্রিকভাবে শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তিকে মুমিন বলা হবে কিন্তু মুসলিম বলা হবে না অথবা মুসলিম বলা হবে কিন্তু মুমিন বলা হবে না এমনটি সঠিক নয় ।১৯ এ ছিল শরীয়তের বিভিন্ন ক্ষেত্রে শব্দ দুটি প্রয়োগের ব্যাপারে শরীয়ত অভিজ্ঞ কতিপয় আলেমের অভিমত। ইসলাম ও ঈমানের বিধান ইহকালীন ও পরকালীন দুভাগে বিভক্ত । পরকালীন বিধানে রয়েছে জাহান্নাম থেকে বের হওয়া এবং তার মধ্যে চিরকাল না থাকা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'যে ব্যক্তির দিলে একটি ক্ষুদ্র বালুকণা পরিমাণও ঈমান থাকবে সে জাহান্নাম থেকে বের হয়ে আসবে।' এ হুকুমটি কিমের ভিত্তিতে কার্যকর হবে এ ব্যাপারে আলেমগণ বিভিন্ন মত পোষণ করেছেন। কারোর মতে নিছক আকীদা-বিশ্বাসের ভিত্তিতে এর নিষ্পতি হবে। আবার অন্যদের মতে অন্তরের বিশ্বাস, কণঠের সাক্ষ্যদান এবং অংগ-প্রত্যংগের কার্যত্রমের ভিত্তিতে এর ফায়সালা হবে!১৯ ইসলামী আইন ও বিচার ৬৫ ///.10907079091.00)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।