ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

এক দলের মতে ঈমান ও ইসলাম দুটি সমার্থক শব্দ। অন্য দলের মতে দুটি ভিন্ন অর্থ প্রকাশ করে। তৃতীয় দল বলেন, শব্দ দুটি পরস্পর পরিপূরক। এই অর্থের ভিন্নতার কারণ হচ্ছে এই যে, শব্দ দুটি কুরআন ও হাদীসে বিভিন্ন উদ্দেশ্যে ও বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। এ কারণে আলেমগণের মধ্যে এর অর্থ নির্ণয়ের ক্ষেত্রেও মতবিরোধ দেখা দিয়েছে। এ শব্দ দুটিকে আমরা তিনটি দৃষ্টিকোণ থেকে বিচার করবো। এক. আভিধানিক অর্থে শব্দ দুটির উদ্দেশ্য ও ভাবার্থ। দুই. শরীয়তের ক্ষেত্রে এর প্রয়োগ । তিন. শরীয়তের বিধানে এর ব্যবহার। আভিধানিক অর্থের দিক দিয়ে ঈমান বলা হয় বিশ্বাসকে মহান আল্লাহ রলেন, 'কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করবে না।'১১ আর ইসলাম বলা হয় আত্মসমর্পণ করা, আনুগত্য সহকারে বশ্যতা স্বীকার করা ও বাধ্য হওয়াকে। কালব বা হৃদয় ও অন্তর বিশ্বাসকে ধারণ করে। জিহ্বা হচ্ছে তার মুখপত্র । অন্যদিকে আত্মসমর্পণ করা ও আনুগত্য করার বিষয়টি অন্তর, জিহ্বা ও শরীরের সমস্ত অংগ প্রত্যংগ সবার ক্ষেত্রে সমান। কারণ অন্তর যা বিশ্বাস করে তার. কাছে আত্মসমর্পণ করা হয়। জিহ্বার সাহায্যে তার স্বীকৃতি দেয়া হয় এবং শরীরের সমস্ত অংগ পরত্যংগ দিয়ে তার আনুগত্য করা হয়। কাজেই শাব্দিক অর্থের দিক দিয়ে ইসলাম ব্যাপকতর ক্ষেত্রে প্রযোজ্য এবং ঈমান বিশেষ ক্ষেত্রে । এভাবে ঈমান ইসলামের শ্রেষ্ঠতম অংশে পরিণত হয়। ফলে প্রত্যেকটি বিশ্বাসের পরে আসে আনুগত্য কিন্ত প্রত্যেকটি আনুগত্যের পেছনে বিশ্বাস থাকে না। কাজেই আভিধানিক দিক দিয়ে ইসলাম ও ঈমানের মধ্যে শর্তহীন ব্যাপকতা ও বিশিষ্টতার সম্পর্ক বিদ্যমান ।১২ শরয়ী ধয়োগের দৃষ্টিতে ইসলাম ও ঈমান শব দুটি কখনো সমার্থক, কখনো ভিন্ন ভিন্ন অর্থে এবং কখনো পরিপূরক অর্থে ব্যবহত হয়। সমার্থক যেমন মহান আল্লাহ বলেন, 'সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম। এবং সেখানে একটি পরিবার ছাড়া কোনো মুসলিম তথা আত্মসমর্পণকারী আমি পাইনি 1১৩ মহান আল্লাহ আরো বলেন, “মূসা বললো, হে আমার জাতি! যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে তার ওপর ভরসা করো যদি তোমরা মুসলিম তথা আত্মসমর্পণকারী হও ।১৪ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি পাচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঈমান সম্পর্কে জিজেস করা হলো, জবাবে তিনি এ পাঁচটি বুনিয়াদের কথা বললেন। ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশের ক্ষেত্রে মহান আল্লাহর বাণী উদ্ধৃত করা যায় : গ্রামীণ আরবরা বললো, আমরা ঈমান এনেছি। (হে মুহাম্মদ!) বলে দাও, তোমরা ঈমান আনোনি বরং তোমরা বলো, ৬৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।