তারপর অধীনতা শব্টি আভিধানিক অর্থে বাহ্যিক অধীনতা প্রকাশ করে। কারণ এর পেছনে রয়েছে জোর ও শক্তি প্রয়োগ । আর আন্তরিক অধীনতা হয় একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর অধীনতা বাহ্যিক ও জান্তরিক উভয় দিক দিয়েই হয়। এখান থেকেই ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত অধীনতার মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়। যদি আমরা সামগ্রিকভাবে মহাশূন্য জগতের প্রতি দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখি এই মহাশূন্য জগত তার বিপুল ব্যবস্থাপনা, পরিসর, গতিশীলতা ও বিস্তারসহ একটি জবরদস্ত শির অধীনে পরিচালিত হচ্ছে। সেখানে প্রত্যেকটি জিনিস পরিমাণমত অবস্থান করছে এবং তাদের সংখ্যা অগণিত। প্রত্যেক্যের একটা নির্দিষ্ট মেয়াদ আছে এবং সেই মেয়াদ কেউ অতিক্রম করছে না। এভাবে যদি আমাদের এই ভূপৃষ্ঠের দিকে তাকাই তাহলে এখানে দেখি সূর্য ও নক্ষত্ররাজি থেকে একটি বিশেষ দূরত্ বজায় রেখে নির্দিষ্ট পরিমাণ আলো, উত্তাপ, বায়ুমণ্লীয় চাপ ইত্যাদিসহ এ গ্রহটি তার কক্ষপথে এগিয়ে চলছে। অনুরূপৃভাবে পৃথিবী পৃষ্টেরপ্রাণীকৃলের প্রতি তাকালে আমরা দেখি, তারা প্রত্যেকে বার্ধক্য ও জরার আইনে বীধা এবং তারপর অবশেষে প্রকাশ্য মৃত্যুর মধ্য দিয়ে বিনাশ প্রাপ্ত হয়। এ সবই প্রাকৃতিক অধীনতার প্রভাব। এর কিছুটা সচেতন এবং কিছুটা অসচেতন ও বাধ্যতামূলক যেমন উ্ধাকাশে যে উড়ে বেড়ায় সে আসলে বায়ুমণ্ডলের অধীনতা স্বীকার করেছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক এর মধ্যে তাকে ঘুরে বেড়াতে হবে। তবে ভক্তের অধীনতা সচেতন ও ইচ্ছাকৃত উভয়ই। যখন সে তার মাবুদের সামনে নত হয় এবং তীর শ্রেষ্ঠতু ও মহত্ব স্বীকার করে নিয়ে তাকে সিজদা করে তখন মনের তাগিদেই তা করে ঘৃণা মিশ্রিত অনিচ্ছা সহকারে নয়। কারণ সে শক্তি প্রয়োগের প্রভাব অস্বীকার করে পবিত্র মানসিক প্রেরণায় উদুদ্ধ হয়েই এ কাজে ব্রতী হয় এবং সন্তষ্টচিত্ে যথার্থ পাত্রে এ অধিকার দান করে ।৯ ইবাদত-বন্দেগী ও পৃজা-উপাসনার মাধ্যমে যে অধীনতা স্বীকার করা হয় এবং সাধারণ দাসত্ের মাধ্যমে যে অধীনতার স্বীকৃতি দেয়া হয় এখান থেকেই তার মধ্যকার পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে। এরই ইংগিত বহন করছে মহান আল্লাহর বাণী : “আকাশমভলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ্র সামনে সিজদানত হচ্ছে স্বেচ্ছায় ও অনিচ্ছায় 1১০ এ থেকে আমরা জানতে পারি, দীন শব্দটি যখন আভিধানিক অর্থে দীনদারী ও ধর্মপরায়ণতা অর্থে ব্যবহৃত হয় তখন তার মধ্যে সব ধরনের অধীনতা ও আনুগত্য শামিল হয়ে যায় । অন্যদিকে এর শরয়ী অর্থের মধ্যে এক আল্লাহর অধীনতা প্রকাশ পায়। আর এ অধীনতা ও আনুগত্য হচ্ছে আল্লাহ্র বিধানের ' যা তিনি নাধিল করেছেন। তার মাধ্যমে তার ইবাদত করতে হবে এবং সঠিক পথে চলতে হবে। পূর্ণাঙ্গ দীনের তাৎপর্য ও স্বরপ আল্লাহর কাছে এটিই একমাত্র দীন এবং মানুষের জন্য এর প্রয়োজন পূর্ণাঙ্গ দীন ঈমান, ইসলাম, বিশ্বাস ও কর্ম সমন্বয়ে পূর্ণাংগ দীন গড়ে ওঠে। ইসলাম ও ঈমান শব্দ দুটির পারস্পরিক সম্পর্কের ব্যাপারে আলেমগণ বিভিন্ন মত পোষণ করেছেন। সংক্ষেপে তাদের বক্তব্য এখানে উল্লেখ করছি $ ইসলামী আইন ও বিচার ৬৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।