ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আর যখন আমরা বলি, 'দানা বিশশাইয়ে' তখন এর উদ্দেশ্য হয় : সে তাকে গ্রহণ করেছে দীন ও মযহাব রূপে । অর্থাৎ তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাতে অভ্যস্ত হয়ে উঠেছে অথবা তার রূঙে রঙীন হয়েছে। এক্ষেত্রে দীন হচ্ছে : মানুষ যা সহজ করে নেয়, চিন্তাগতভাবে বা কর্মগতভাবে। যেমন “হাযা দাইনী ওয়া দাইদানী' এ হচ্ছে আমার খণ এবং আযার অভ্যাস। এখান থেকে আমরা জানছি যে, এর তৃতীয় ব্যবহারটি পূর্ববর্তী দুটি ব্যবহারের অনুগামী । কারণ অভ্যাস বা বিশ্বাস, যা দীনের সাথে সম্পৃক্ত, তা এক ধরনের ক্ষমতা ও কর্তৃতু এবং তার সহযোগীর ওপর আধিপত্য বিস্তার, যা এক পর্যায়ে তাকে বিনত করে, যার.ফলে সে তার অনুগত হয়। মোটকথা আরবী ভাষায় “দীন' শব্দটি দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রতি ইংগিত করে। দীন তাদের এক পক্ষকে উন্নত এবং অন্য পক্ষকে বিনত করে। প্রথম পক্ষ যখন বিনত হয় তখন দ্বিতীয় পক্ষ হয় উন্নত, ক্ষমতাশালী ও আধিতপ্য বিস্তারকারী। আর দীন যখন উভয় পক্ষের মধ্যে পূর্ণাংগ সম্পর্ক স্থাপন করে তখন তা আকীদা, বিশ্বাস ও ধর্মে পরিণত হয় এবং এর মাধ্যমে গড়ে ওঠে আচার-আচরণ ও আইন বিধান, যার ফলে এ সম্পর্ক একটি সুশৃজখল ও সুবিন্যন্ত রূপ লাভ করে। ধাতুগত দিক দিয়ে “দীন' শব্দের অর্থ হয় অপরিহার্য আনুগত্য এবং এ আনুগত্যের পেছনে থাকে মক্তি প্রয়োগ ও কর্তব্যপরায়ণতা। যেমন “দাইন' শব্দটিও একই অর্থে অবস্থান করে “দাইনুন' অর্থাং খণদাতা প্রভাবশালী হয় খণগ্রহীতার ওপর। অন্যদিকে ঝণগ্রহীতা অনুগত ও বিনত থাকে। এভাবে দীন শব্দের আভিধানিক অর্থ হয় অনুগত ও বিনত হওয়া। শরীয়তের আলেমগণের দৃষ্টিতে 'দীন'-এর সংগা শরীয়তের জ্ঞান সম্পন্ন আলেমগণ দীন শব্দের সংগা এভাবে নির্ণয় করেছেন : আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এমন একজন পরিচালক যে ভারসাম্যপূর্ণ বুদ্ধির অধিকারীদেরকে পরিচালনা করে তাদের প্রশংসনীয় ক্ষমতার সাহায্যে তাদের পার্থিব জীবনকে কল্যাণের দিকে এবং পরকালীন জীবনকে সাফল্য ও উন্নতির দিকে 1 ূ্‌ এখানে “আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত' বলা হয়েছে। এর ফলে মানুষের পক্ষের ক্ষমতা বাতিল হয়ে গেছে। কারণ মানুষ বুদ্ধির ভিত্তিতে অথবা সংস্কার ও বিভ্রমে আত্রান্ত হয়ে সবকিছু গ্রহণ করে। এগুলো আসলে দীন নয়, যদিও দীন শব্দ তার জন্যও ব্যবহার হয়। যেমন কুরআনে বলা হয়েছে : ইসলাম ছাড়া অন্য দীন যে ব্যক্তি গ্রহণ করবে তার সে দীন কখনো থুহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে।'৫ এখান থেকে আমরা এ সিদ্ধান্তে পৌছে যাই যে, সত্য দীন প্রদান করার ক্ষমতা ও যোগ্যতা মানুষের নেই। মানুষের বুদ্ধি, সংস্কারবোধ বা কল্পনা প্রবণতা এ যোগ্যতা রাখে না। অহীর মাধ্যম ছাড়া এ পদ্ধতিতে যা কিছু তার কাছে এসে পৌছুবে সবই বাতিল এবং আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। শিল্প, অর্থনীতি ও অন্যান্য বৈজ্ঞানিক তাত্বিক ক্ষেত্রে পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ যেসব মূল্যবান অভিজ্ঞতা অর্জন করে সেগুলোও সত্য দীনের সন্ধান লাভে ব্যর্থ অন্যদিকে “ভারসাম্যপূর্ণ বুদ্ধির অধিকারী' শব্দগুলোর মাধ্যমে স্বাভাবিক ও প্রকৃতিগত বুদ্ধিবৃত্তি এবং প্রাণীকৃলের স্বাভাবিক ৬০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।