ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও কির জানুয়ারী-মার্ট ২০০৮ বর্ষ ৪, সংখ্যা ১৩, পৃষ্টা: ৫৯৭০ নীন বের আভিধানিক ও রী অর মে সময । ড. ইউসুফ হামেদ আল আলেম দীন শব্দটির অর্থ অনুসন্ধান করতে গিয়ে আমরা যখন আরবী অভিধানগুলোর প্রতি দৃষ্টি প্রসারিত করি১ তখন দেখি '“দীন' শব্দটি সেখানে বহু অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন রাজ্য, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, মর্যাদা, নমনীয়তা, আনুগত্য, ধর্ম, চরিত্র ইত্যাদি । আবার যখন শব্দটির গঠন প্রনালী ও ধাতু রূপের প্রতি দৃষ্টি দেই তখন আমরা সেখানে তিনটি অর্থ পাই। এ অর্থগুলোর একটির সাথে অন্যটির অনিবার্য সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে কখনো দীন শব্দটি সকর্মক ক্রিয়া অর্থে ব্যবহৃত হয়। বলা হয় 'ইউদৃনীহে' তাকে বদলা দেয়া হয়েছে। আবার লাম সংযোগ সহকারে, সকর্মক ক্রিয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন 'দানা লাহু' সে নিজেকে বদলা দিয়েছে। আবার কখনো “বা' সংযোগ সহকারে সকর্মক ক্রিয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন বলা হয় “দানা বিহি'। সে বদলা দিয়েছে । আবার শব্দটির উৎসের বিভিন্নতার কারণে তার ভেতরের চেহারাও বদলে যায়, যার ফলে তার বাচ্য, কাল ও ক্রিয়া প্রকরণের মধ্যেও পরিবর্তন সূচিত হয়। যেমন আমরা বলি : 'দানাহ দাইনান।' অর্থাৎ সে তাকে বদলা দিয়েছে যেমন বদলা দিতে হয়। এর উদ্দেশ্য হয়, সে জিনিসটির মালিক হয়েছে, সেটির ওপর কর্তৃত্ব ও অধিকার লাড করেছে, সেটি পরিচালনা করছে, তার ওপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে এবং তাকে বৈধ করে নিয়েছে। মালিকি ইয়াওমিদ দীন অর্থাৎ “বদলা দেবার দিনের মালিক' বাক্যের মধ্যেও দীন শব্দটি এ অর্থেই ব্যবহৃত হয়েছে। মূলত এখানে দীন শব্দটির ব্যবহারও রাজার পক্ষ থেকে ক্ষমতার ব্যবহার বুঝাচ্ছে। তিনি তার রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রতিপত্তি ব্যবহার করছেন এবং হিসাব নিকাশ করছেন ও প্রতিদান দিচ্ছেন। হাদীসে বলা হয়েছে : আল কাইয়েসু মান দানা নাফসাহ -“বুদ্ধিমান সেই ব্যক্তি যে. নিজেই নিজের প্রতিদান দেয়।"২ অর্থা যে নিজের ওপর কর্তৃতুশালী, নিজেকে নিয়ন্ত্রণ করে এবং নিজেকে যথাযথ প্রতিদান দেয়। যখন আমরা বলি: “দানা লাহ' তখন এর উদ্দেশ্য হয়, সে তার আনুগত্য করলো এবং তার জন্য নত হলো । এখানে দীন শব্দের অর্থ হয় বিনত হওয়া, আনুগত্য করা, ইবাদত করা । ইয়াকুনুদ্‌ দীনু লিল্লাহে- বাক্যে হুকুম.ও আনুগত্য এ দুটি অর্থ গ্রহণ করা সঠিক হবে। এখানে দ্বিতীয় অর্থটি প্রথমটির অনুগামী ও সহযোগী। বলা হয় : দানাহ্‌ ফাদানা লাহ্‌ অর্থাৎ শক্তি প্রয়োগ করে তাকে অনুগত করেছে এবং সে নত হয়েছে ও অনুগত হয়েছে। ইসলামী আইন ও বিচার ৫৯ ///.10907079091.001)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।