ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

মত এই যে, অভিভাবক শুধু তখনই পারিশ্রমিক নিতে পারবে যখন সে ইয়াতিমের জন্য কোন কাজ করে এবং এ কাজের পরিমাণের সাথে সংগতি রেখেই নিতে পারবে। চতুর্থ মত এই যে, সে যখন তীব্র প্রয়োজন অনুভব করে কেবল তখনই নিতে পারবে ।'২৭ : (ঝ) দূরবর্তী আত্বীয়-ইয়াতিম ও মিসকীন যাদের মিরাসে কোন অংশ নেই তাদের সাথে ঘেন হৃদয়হীন ব্যবহার করা না হয়। একটু ইহসান, একটু উদার্ধের পরিচয় দিয়ে পরিত্যক্ত সম্পত্তি থেকে তাদেরকেও কিছু দেয়৷ উচিৎ। দুঃখ ভারাত্রান্ত হৃদয় নিয়ে তারা যেন ফিরে না যায়। যদি এমনটি হয় তবে এর চেয়ে অমানবিক, নির্মম ও হৃদয়বিদারক আচরণ আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, “ধন-সম্পত্তি ভাগ-বাটোয়ারার সমর আততীয়-স্বজন, এতিম ও মিসকিনরা এলে তাদেরকেও এ সম্পদ থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো ।'২৮ " কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যেখানে কুরআন ও হাদীসে বর্ণিত হক ঠিকভাবে দিতে চায় না তাদের উল্লেখিত ওয়াজ ও নসিহত মৃল্যহীন। (ঞ) বিভিন্ন ব্যাংক একাউন্ট ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডগুলোর জন্য নিন বা মনোনয়ন দানের ব্যাপারেও. বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। পরিবারের বে কোন একজন জদদ্য যেমন, স্ত্রী, ছেলে, মেয়ে, মা-বাবা অথবা ভাইকে নমিনী বা মনোনীত ব্যক্তি নিযুক্ত করা হয়। কিন্ত ব্যক্তির মৃত্যুর পর নমিনী পুরো অর্থই নিয়ে যায়। 'এ ধরনের কাজ ইসলামপূ্ পূর্ব পথত্রষ্ট জাতির এ অবস্থার সাথে তুলনা করা যায়, যাদের কেউ মৃত্যুবরণ করলে সম্পূর্ণ সম্পদের মালিক হতো প্রথম 87717555855 ইসলামী ব্যাংকগুলোও তাদের একাউন্ট নমিনী দানের ব্যবস্থা রেখেছে। তবে এ.ব্যবস্থা অ্যন্য কেরা উরে তিনি মালার রি করে থাকে। তার দায়িত্ব হচ্ছে সংশিষ্ট হিসাবদারীর মৃত্যুর পর একাউন্টের সমুদয় টাকা ইসনাী ফারায়েয অনুযায়ী মৃতের উত্তরাধিকারীদের ভাগ করে দেয়া। কিন্তু বাস্তবতা তো তার বিপরীত। হিসাবধারীর মৃত্যুর পর কি আসলে তা ভাগ করে দেয়? এখানে ব্যাংকগুলো নিজেদের দায়িত্র বোঝা! হিসাবদারীর ঘাড়েই চাপিয়ে দেয়। আমি মনে করি এ ক্ষেত্রে ব্যাংকগুলো মানবিক দিক বিবেচনায় এনে সঠিক ওয়ারিশগণের মধ্যে সম্পদ ভাগ করে দেয়ার দায়িতুটুকু গ্রহণ করতে পারে। আমাদের দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে কোন হিসাবদারীর ওপর এ ধরনের বোঝা চাপানোর পরিবর্তে ইসলামের মীরাদী আইন সম্পর্কে তাদেরকে লচেতন করা উচিত। সুরঃ নিসার প্রথম দিকে বলা হয়েছে, এগুলো আল্লাহর দেয়া নীমারেখা, এ সীমা লংঘন করার স্পর্ধা না দেখানোর জন্যও কঠোর তামায় হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। (8) আমাদের সমাজ সংসারে প্রচলিত উল্লেখিত নিষিদ্ধ কাজগুলো পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। মনে রাখবেন, আপনি যে মৃত ব্যক্তিটি উত্তরাধিকারী হয়েছেন, সেখানে আপনাকেও যেতে হবে। প্রতিটি কৃতকর্মের জবাব আপনাকে দিতে হবে। দুনিয়ার সম্পদের লোভে যে হৃদয়হীন ব্যবহার আপনি করেছেন, যেদিন আদেশ-ফয়সালার সকল ক্ষমতার দণ্ড একমাত্র ইসলামী আইন ও বিচার ৫৫ ///.10907079091.00)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।