ছে) কারো শুধুমাত্র একটি অথবা দুটি মেয়ে আছে, সে মনে করে যে, এরা অর্ধেক অথবা দুই তৃতীয়াংশ পাবে, বাকি সম্পত্তি অন্যের! নিয়ে যাবে এটা কি করে হয়। তাই জীবিতাবস্থায় সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দেয়। এটি আল্লাহর আইনের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ। যারা আল্লাহর আইনটি সম্পর্কে অশ্টবিস্তর জ্ঞান রাখেন, তারা জায়েজ করার নিমিত্তে তসবিহ, এক যিলদ কুরআন শরীফ ও একখান জায়নামাযের পরিবর্তে সমস্ত সম্পত্তি লিখে দেন। এখানে নিয়তের ওপর আমি হামলা করতে চাই না। তবে বুখারী শরীফের প্রথম সেই হাদীসটি যা নিয়তের ব্যাপারে বলা হয়েছে তা স্মরণ করার অনুরোধ করবো। সেই সাথে আর একটু শক্ত কথা বলতে চাই "আল্লাহ আপনার আমার চেয়ে অধিক কৌশলী ।" | (জ) ইয়াতিমের যাল আগুন। সমাজের অপরিণামদর্শী কিছু কিছু লোককে এ আগুন নিয়েও খেলা করতে দেখা যায়। এয়াতিয এবং নাবালেগ উত্তরাধিকারীদের সম্পত্তি মৃত ব্যক্তির প্রভাবশালী আত্রীয়-স্বজনেরা বিভিন্ন কলা-কৌশল অবলম্বন করে আত্মসাৎ করে । এদেরকে বলবো, আপনি যদি আপনার চক্ষুশীতলকারী আদরের শিশু সন্তানটি নিয়ে একটু এভাবে চিন্তা করেন যে, আপনার অনুপস্থিতে সে কি কি অভাবের সম্দুখীন হবে। তাহলে একজন এতিমের মর্মস্পর্শী হৃদয়ের অবাক্ত কান্না আপনার বিবেককে অবশ্যই ব্যথিত করবে, আপনার উপলব্ধির করুণ মর্মবেদনা আপনার চোখকে অশ্রুসিক্ত করবে। এতিমের মালের ব্যাপারে আল্লাহর বাণী শুনে নিনঃ 'নিশ্চয় যারা এয়াতিমদের মাল অন্যায়ভাবে ভোগ করে, তারা নিজেদের পেট শুধুমাত্র অগি দ্বারা ভর্তি করছে এবং শীঘ্রই জলন্ত অগ্নীকুভে প্রবেশ করবে।'২৩ আল্লাহ আরো বলেন, 'এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। উত্তম মালামালের সঙ্গে খারাপ মালাযালের বিনিময় করো না এবং তাদের সম্পদকে নিজেদের সম্পদের সাথে সংমিশ্রণ করে তা গ্রাস করো না। নিশ্চয় এটা বড় ধরনের পাপ।'২৪ সম্পদশালী ইয়াতিমের লালন-পালনে ইসলাম একটি পূর্ণাঙ্গ বিধি নিষেধ আরোপ করেছে। আল্লাহ তাআলা বলেন, “ইয়াতিমরা বড় হয়ে তাদের সম্পদ বুঝে নিবে এ ভয়ে সীমালংঘন করে তাদের সম্পদ খেয়ে ফেলো না। সচ্ছল ব্যক্তি যেন তাদের সম্পদ থেকে বেঁচে থাকে। অভিভাবক গরীব হলে প্রচলিত রীতিতে খাবে। ইয়াতিমদের পরীক্ষা করতে থাকো যতদিন না তারা বিয়ের বয়সে পৌঁছে। যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতার সন্ধান পাও তাহলে সম্পদ তাদের হাতে বুঝিয়ে দাও। যখন তাদের সম্পদ হস্তান্তর করবে তখন সাক্ষীদের উপস্থিতিতেই করবে । আর হিসেব নেয়ার জন্য আল্লাহই যথেষ্ট 1২৫ 'তোমরা ইয়াতিম়ের সম্পদের ধারে কাছেও যাবে না। অবশ্য তারা জ্ঞানবুদ্ধি লাভের বয়সে পৌছার পূর্ব পর্যন্ত সবাপেক্ষা ভালো ও উত্তম পন্থায় প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা যাবে ।'২৬ আল্লাহ্ তাআলার নির্দেশ 'যে ধনী সে যেন সংযত থাকে । আর যে দরিদ্র, সে যেন ন্যায়সংগত পরিমাণে ভক্ষণ করো ' এ ব্যাপারে মুফাস্সির, ফিকাহবিদ ও ওলামায়ে কেরাম বিশদ ব্যাথা প্রদান করেছেন। আল্লামা ইবনুল জাওযী তার তাফসীরে চারটি যত ব্যক্ত করেছেন, প্রথম মত এই যে, এটা খণ হিসাবৈ বিবেচিত হবে। দ্বিতীয় মত এই যে, যতটুকু তার জীবন ধারণের জন্য প্রয়োজন ততটুকু ভক্ষণ করা যাবে এবং মোটেই অপচয়.বা অপব্যয় করা চলবে না। তৃতীয় €৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।