ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

(ঘ) আমাদের সমাজ ব্যবস্থায় লক্ষ্য করা যায় যে, পিতামাতার মৃত্যুর পর ছেলে উত্তরাধিকারীরা বিভিন্ন কলা-কৌশল অবলম্বন করে মৃত ব্যক্তির মেয়ে উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করে থাকে। কোন কোন এলাকায় মেয়েরা ওয়ারিশ গ্রহণ করবে, এটিকে ঘৃণার বিবয় মনে করা হয় ।,এমন কুপ্রথাও প্রচলিত আছে যে, “বাপের বাড়ীর মিরাস গ্রহণ করলে সংসারে অশান্তি নেমে আনে এবং ংসারের উন্নতি হয় না।' ফলে মেয়েটির স্থামী তাকে হক আনতে নিষেধ করে। সমাজের সুবিধাবাদী লোকেরাই মূলত নিজেদের বদ-মতলব চরিতার্থ করার জন্য এ ধরনের জঘন্য ও কুপ্তথা গড়ে তুলেছে। তারা এমন এক পরিবেশ সৃষ্টি করে যার দরুন মেয়েটি তার অংশ নিতে আর এগিয়ে আসে না। এ সমস্ত লোক দুষ্ট, লোভী ও স্বার্থপর । বোনদের সম্পদ অন্যায়ভাবে আত্রসাতের দরুন অবশ্যই এদেরকে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে । কোন কোন ক্ষেত্রে বোন যনে করে যে, অংশ চাইতে গেলে ভাই রাগ করবে অথবা ভাইয়ের সাথে মন কষাকষি হবে । ফলে দে তার অংশ ছেড়ে দিতে বাধ্য হয় অথবা চক্ষু লজ্জায় মাফ করে দেয়। এ দিকে ধূর্ত ভাইটি নিরব ভূমিকা পালন করতে থাকে । এক সময় দেখে যে বোনটি আর তার অংশ দাবী করছে না। মনে রাখা প্রয়োজন এ ধরনের মাফ ইসলামে গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে ভাইয়ের কর্তব্য হবে যেহেতু আদরের বোনটি নিজের অংশ চাইতে লজ্জা পাচ্ছে, তাই স্বেচ্ছায় বোনের অংশ ভাগ করে তাকে বুঝিয়ে দেয়া। রসূল স. বলেছেন, “যে ব্যক্তি কারো উত্তরাধিকার হরণ করব, আল্লাহ তাআলা তাঁর জান্নাতের উত্তরাধিকার হরণ করবেন।"২১ (ঙ) কোন ক্রমে বোনেরা তাদের অধিকার নিতে এগিয়ে এলেও, এ ক্ষেত্রেও ভারা কয়েকটি বৈষম্যের শিকার হয়। এক, ভাইয়েরা অধিকতর ভাল ও বেশি মূল্যের সম্পত্তিগুলো নিজেদের ংশে রেখে অতি নিয়মানের বা কমমূল্যের ম্পত্তিগুলো বোনদেরকে দেয়। দুই, কোন কোন এলাকায় প্রচলিত আছে যে, মেয়েরা বাড়ি বা বাস্তুভিটার অংশ পায় না। এটিও সমাজের সুবিধাবাদী লোকেরা বদ-মতলব চরিতার্থ করার জন্য একটি কুপ্রথা গড়ে তুলেছে। ইসলামের মীরাসী আইনে বন্টন প্রক্রিয়ায় সম্পদের কোন শ্রেণী বিন্যাস করা হয়নি। আল্লাহ তাআলা বলেন, “মা-বাপ ও আত্রীয়-ন্বজনরা যে ধন-সম্পত্তি রেখে গেছে তাতে পুরুষদের অংশ রয়েছে। আর মেয়েদেরও অংশ রয়েছে সেই সম্পত্তিতে, যা মা-বাপ ও আত্তীয়-স্বজনরা রেখে গেছে, তা সামান্য হোক বা বেশি এবং এ অংশ (আল্লাহর পক্ষ থেকে) নির্ধারিত।"২২ এ আয়াতের আলোকে বিশেষজ্ঞগণ বলেছেন, যে মৃত ব্যক্তির সমুদয় সম্পত্তি, স্থাবর কি অস্থাবর এমন কি এক টুকরো কাপড়ও তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করতে হবে। তিন, বোনদের ফুসলিয়ে খুব স্বল্প বা নামমাত্র মূল্যে সম্পদ তার ভাইয়েরা ক্রয় করে নেয়। এটিও ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। তাকে বাজার মূল্য থেকে কম দেয়া হলে আত্মসাতকারীর পর্যায়ে পড়বে। চে) নিঃসন্তান ব্যক্তি জীবিতাবস্থায় সমস্ত সম্পতি স্ত্রীকে লিখে দেয়, এটি অবৈধ । পক্ষান্তরে মৃত ব্যক্তিটির সন্তান না থাকায়, তার ভাইয়েরা তার অসহায় স্ত্রীকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করে অথবা নামমাত্র মূল্যে ক্রয় করে তাকে স্বামীর ভিটেমাটি ছাড়া করে। এটি মানবতার সাথে মারাত্বক অসদাচরণ । ইসলামী আইন ও বিচার ৫৩ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।