সূরার শুরুতে এতিম বিশেষ করে এতিম নারীদের সম্পর্কে যেসব বিধি-বিধান বর্ণনা করেছিলেন সেগুলো যথাযথ মেনে চলার ওপর বিশেষ জোর দিয়েছেন! বুঝায় জীবন যতদিন আছে ততদিন তা শুধু ভোগ করতে পারবে। এ পরিবারের অন্য কোন পুরুষের সহায়তা ব্যতীত তা বিক্রি করতে পারবে না। কিন্তু ইসলামের উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত সম্পত্তি সম্পূ্নভাবে তাদেরই স্বতু হিসাবে গণ্য হবে। তারা এটি যেভাবে চান সেভাবে ভোগ ব্যবহার করতে পারবেন। অন্যদের এতে নাগ গলাবার অধিকার থাকবে না। তারা তা নিজের কাছে রেখেও দিতে পারেন অথবা প্রয়োজন হলে তা বিক্রি, বন্ধক, হেবা, দান বা অন্যান্য হস্তাত্তরও করতে পারেন। এতে পরিবারের কারো সহায়তার প্রয়োজন নেই। * কোন কোন ধর্মে যহিলাদেরকে এমন স্থান বা পর্যায়ে রাখা হয়েছে যে, তাদের মিরাস লাভে অনেকটা অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু ইসলামের যিরাস বন্টন পদ্ধতি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে মহিলারা কোন ক্রমেই বঞ্চিত হয় না। স্ত্রী, কন্যা ও যাতা যে কোন পরিস্থিতিতে বা যে কোন পর্যায়ে হোক না কেন, এরা অবশ্যই যীরাস পাবে। যেমন জনৈক পুরুষ লোক মৃত্যুর সময় ছেলে, মেয়ে, পৌত্র, পৌত্রি, স্ত্রী, পিতা, মাতা, দাদা, দাদী, চাচা, তিন প্রকারের ভাই ও বোন (সহোদর, বৈযাত্রেয় ও বৈপিত্রেয়) রেখে গেলেও স্ত্রী, কন্যা ও মাতা মীরাস পাবেই। * ইসলামের মীরাসী আইনে নিম্নলিখিত ছয়জন আত্মীয় কোন অবস্থাতেই মীরাস থেকে বঞ্চিত হয় না $ (১) পিতা (২) মাতা (৩) পুত্র (৪) কন্যা (৫) স্বামী ও (৬) স্ত্রী । লক্ষণীয় এ ছয়জনের অর্ধেকই নারী। * আল কুরআনে নারীর অংশ নির্ধারিত করে তাদেরকে সম্মানিত করা হয়েছে। অর্থাৎ তাদেরকে যাবিল ফুরুষের অন্তর্ভুক্ত করা হয়েছে। যাবিল ফরুয মোট ১২ জন। এ ১২ জনের মধ্যে ৪ জন মাত্র পুরুষ এবং বাকি ৮ জনই মহিলা । অর্থাৎ নারীরা পুরুষের দ্বিগুণ । এত অধিক সংখ্যক মহিলার মিরাস লাভ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বা মতবাদে পরিলক্ষিত হয় না। * আসাবা ও যাবিল আরহাম এর সংগা আগেই প্রদান করা হয়েছে। এ দুটিতেও মেয়েদের অংশ রাখা হয়েছে। * আল্লাহর কথা £ 'এক পুত্র দুই কন্যার সমপরিমাণ অংশ পাবে' অর্থাৎ পুত্র কন্যার দ্বিগুণ পাবে। মনে রাখা প্রয়োজন এখানে পুত্রের অংশকে কন্যার অংশের ওপর ভিত্তি করা হয়েছে। পুত্রের অংশ কমবেশি পাওয়া বা না পাওয়ার ব্যাপারে কন্যার অংশকেই মূলভিত্তি সাব্যস্ত করা হয়েছে। এভাবে বোন, বৈপিত্রেয় বোনের অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এর দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে, ইসলাম উত্তরাধিকার ক্ষেত্রে নারী তথা মাতার দিক দিয়ে সম্পর্কেই প্রাধান্য দিয়েছে। * ইসলামের ঘিরাসী আইন অনুসারে সকল অবস্থায় সমান অধিকার । অর্থাৎ কন্যা অবিবাহিতা হোক বা বিবাহিতা, পুত্র সন্তানের যা হোক বা কন্যা সন্তানের অথবা বন্ধা হোক সকল অবস্থায় পিতার পরিত্যক্ত সম্পত্তিতে অংশ পাবে! অন্ধ, বোবা, বধির, দূরারোগ্য কুষ্ঠ ব্যধিপ্স্থ হলেও সে মীরাস থেকে বঞ্চিত হবে না। মৃত ব্যক্তির স্ত্রী বেচে থাকলেও কন্যা অংশ পাবে। ৫০ ইনলামী আইন ও বিচার ///.10907079091.00)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।