দাসদাসীদের সাথে সম্পর্কিতি। আসাবা নাসাবিয়া আবার তিন প্রকারের । আসাবা' বিনফসিহী, আসাবা বিগায়রিহী ও আসাবা মাগায়রিহী। * আসাবা বি-নফসিহী £ মৃতের সাথে যার সম্পর্ক কোন নারীর মধ্যস্থতায় হয়নি। এরা চারজনঃ (১) মৃতের অধস্তন যেমন পুত্রের কন্যা (২) মৃতের উর্ধ্বতন যেমন বাপ, দাদা-(৩) মৃতের বাপের অধস্তন যেমন ভাই, বোন ও (8) মৃতের দাদার অধস্তন, যেন চাচা। এদের মধ্যে যারা মৃতের যত নিকটতম হবে, তাদের অগ্রাধিকার ততটুকু জন্মাবে। যেমন পুত্র থাকতে বাপ অংশ পাবে না, এভাবে বাপ থাকতে ভাই অংশ পাবে না, ভাই থাকতে চাচা অংশ পাবে না। এখানে এ কথাও উল্লেখ্য যে, একই পর্যায়ের দুইজন আসাবা এক সাথে থাকলে, যার আত্রীয়তার বন্ধন অধিক দৃঢ্, সে-ই পাবে। যেমন সহোদর ভাই ও সৎ ভাই-এর মধ্যে সহোদরের বন্ধন বেশি দৃঢ়, তাই সে-ই পাবে। আসাবা বিগায়রিহী £ অর্থাৎ যারা অন্যের কারণে আসাবা হয়। এরা চারজন যথাঃ (১) কন্যা (২) পৌত্রী (৩) সহোদরা ও (8) সৎ বোন। এরা এক হলে অংশ পাবে অর্ধেক; আর দুয়ের অধিক হলে দুই তৃতীয়াংশ পাবে। কিন্তু অন্যের কারণে তথা ভাই থাকার কারণে এরা আসাবা হয়ে গেল। তবে এখানে একটি বিষয় ল্বরণ রাখতে হবে, যে নারীর যাবিল ফুরুযে নেই, তার ভাই আসাবা হলেও নে আসাবা হবে না। যেমনঃ ফুফু, চাচা আছে, তথাপি ফুফু আসাবা নয়। কেননা সে যাবিল ফুরুয নয়। আসাবা মা-গায়রিহী £ অর্থাৎ অন্যের সাথে আসাবা হয়। এরা হলো সে সকল নারী যারা অন্য নারীর সাথে আসাবা হয়। যেমন ভর কন্যা থাকলে কন্যার সাথে সে জাসাবা | * যাবিল আরহাম £ যাবিল ফুরুয ও আসাবা এর অবর্তমানে যারা বংশগত সম্পর্কিত আত্তীয় বা দূরবর্তী আত্মীয় তাদেরকে যাবিল আরহাম বলা হয়। তারা হলো: (১) মেয়ের আওলাদ (২) বোনের আওলাদ (৩) ভাইঝি, (8) চাচাতো বোন (৫)ক্ুফাতো বোন (৬) মামা, খালা (৭) নানা (৮) বাপের বৈমাত্রেয় ভাই (৯) ফুফু (১০) বৈমাত্রেয় ভাইয়ের আওলাদ ।১২ ৬. আল-কুরআনে বরি্ত অংশসমূহ মহান আল্লাহ আল কুরআনে ছয়টি অংশ নির্ধারণ করেছেন। যেমন: অর্ধ, এক চতুর্থাংশ, এক অষ্টমাংশ, দুই তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ ও এক ষষ্ঠাংশ। এ কয়টি হারেই সম্পদ উলেখিত উত্তরাধিকারদের মধ্যে বন্টিত হয়। বিভিন্ন উত্তরাধিকারদের অংশের তারতম্য ঘটলেও এ ছয়টির মধ্যে সীমাবদ্ধ থাকে। আল্লাহ তাজালা বলেন, “আল্লাহ তাআলা তোম্ন্দের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে, পুত্র দুই কন্যার অংশের সমান পাবে, আর যদি কন্যা দুইয়ের অধিক হয় তবে পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে। একমাত্র কন্যা হলে অর্ধেক পাবে। মৃত ব্যক্তি সন্তান থাকলে পিতা-মাতা (প্রত্যেকে) ছয় ভাগের এক ভাগ পাবে। আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে এবং পিতামাতাই উত্তরাধিকারী হয়, তা হলে মাতার প্রাপ্য একাতৃতীয়াংশ। আর যদি মৃত ব্যক্তির একাধিক ভাইবোন থাকে, তাহলে মাতা এক ষষ্ঠাংশ পাবে।' 'তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য, যদি তাদের কোন সন্তান না থাকে; আর যদি তাদের কোন সন্তান থাকে তবে তোমরা পাবে তাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ । এটা তারা যে অসিয়ত করে ৪২ ইসলামী অইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।