মিতক্ষরা পদ্ধতি হিন্দু ওয়ারিসীস্বত্ আইন বিষয়ক একটি গ্রন্থের নাম মিতক্ষরা। একাদশ শতাব্দীর শেষভাগে বিজ্ঞানেশ্বর কর্তৃক এটি রচিত। এ আইন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবংগ ব্যতীত প্রায় সমগ্ ভারতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত । এ আইনে যৌথ পরিবারে পূত্র সন্তান জন্গ্রহণ করা মাত্রই পারিবারিক সম্পত্তিতে উত্তরজীবৰী সূত্রে অংশীদার হয়। তাই এ আইনে পিতা, পুত্র ও পৌত্র একই সংগে উত্তরাধিকারী হতে পারে। যিতক্ষরা পদ্ধতিতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী রক্তের নিকটতম সম্পর্কের ভিত্তিতে নির্ণিত হয়। এ আইনে তিন: শ্রেণীর উত্তরাধিকারী রয়েছে৷ যথা- ১) গোত্রজ সপিগ, ২) সমানোদক ও ৩) বন্ধু। গোত্রজ সলিগের উত্তরাধিকারীগণের সংখ্যা যোট ৫৭ জন। সংক্ষিপ্ভাবে তাদের একটি তালিকা নিয়ে দেয়া হলো- ১. পুরুষের দিক থেকে মৃত ব্যক্তির ছয়টি অধযন্তন পুরুষ -৬ জন। ২. পুরুষের দিক থেকে মৃত ব্যক্তির ছয়টি উর্ধতন পুরুষ -৬ জন। ৩. উপরোক্ত উর্ধতন পুরুষের পতীগণ -৬জন। ৪. উপরোক্ত ৬টি উর্ধতন পুরুষের প্রত্যেকের পুরুষ বংশ ধারায় ওটি অধঃস্তন পুরুষ - ৩৬ জন। ৫. বিধবা, কন্যা ও কন্যার পুত্র -৩ _জন। মোট 5 ৫৭ জন। উল্লেখ্য, গোত্রজ সপিণ্ডের কেউ জীবিত না থাকলে সমানোদক ও বন্ধুগণ উত্তরাধিকারী হবে। আবার সমানোদক শ্রেণীর কেউ বেঁচে না থাকলে বন্ধুগণ উত্তরাধিকারী হবে। প্রথম শ্রেণীর কেউ না কেউ বেঁচে থাকতে পারে, তাই ২য় ও ওয় শ্রেণীর উত্তরাধিকারী হওয়ার সম্ভবনা খুবই ক্ষীণ। সৃতরাং ২য় ও ওয় শ্রেণীর বর্ণনা অনেকটা বেহুদাই হবে। | দায়ভাগ পদ্ধতি মিতাক্ষরার মতই দায়তাগ একটি হিন্দু ওয়ারিসীস্বত্ আইন বিষয়ক গ্রন্থের নাম। এটি জীমুতবাহন কর্তৃক রচিত। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবংগ, ত্রিপুরা, আসাম ও মনিপুর প্রদেশের হিন্দু সমাজে এ আইন প্রচলিত। এ আইনে উত্তরাধিকারী হবার জন্যে পিগুদান শর্ত । যারা পিগুদান করে তাদেরকে সপিগু বলে। মৃত ব্যক্তির পিতৃকুলের এবং মাতৃকুলের উর্ধ্বতন এবং নিয়তম তিন পুরুষদেরকে বলা হয় সপিও। দায়তাগ আইন অনুয়ায়ী তিন শ্রেণীর লোক মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী হয়ে, থাকে। যথা- ১) সপিগু, ২) সাকুল্য ও ৩) সমানোদক। পিও হিন্দু মৃত ব্যক্তির আতর স্বর্গলাভের উদ্দেশ্যে তার সপিশুরা আতপ চাল, পাকা কলা, গরুর কাঁচা দুধ, গঙ্গাজল, ঘি, মধু, তিল, গুড়, কপ্পুর ইত্যাদি একটি পিতলের পাত্রে বা মালসায় মেখে যে ৩৬ ইসলামী আইন ও বিচার //4.10907079091.001)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।