ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

৩. জাহেলি যুগে নারীর আর্থিক অধিকার জাহেলি যুগে ইয়াতীম মেয়ে ও বিধবাদের অবস্থা খুবই করুণ ও মারাতৃক ছিল। অভিভাবকরা তাদের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করতো। ইয়াতিয মেয়েদের ভাল সম্পদকে খারাপ সম্পদের সাথে বদল করে নিত এ ভয়ে যে, বড় হয়ে তাদের সম্পদ ফিরিয়ে নেবে। উপরন্ত ধন-সম্পদের রাখতো। কোন আন্তরিকতার বশবর্তী হয়ে নয় বরং ইয়াতীম মেয়েদের সম্পদ কুক্ষীগত করার হীন মানসিকতার উদ্দেশ্যেই তা করা হতো। মহিলাদেরকে মীরাসের অংশ দেয়া হতো না। বরং - শক্তিশালী ছেলে ওয়ারিশদার যে খুব বীরত্‌ প্রদর্শন করতে পারতো, যৃদ্ধক্ষেত্রে যে অশ্ব ও অন্ত পরিচালনায় পারদর্শী, তাকেই মীরাসের সিংহভাগ দেয়া হতো। দুর্বল-অসহাঁয় মেয়ে ওয়ারিশদারকে বঞ্চিত করা হতো। এ ভাবে নারী জাতিকে সে সমাজ মর্যাদার আসনে আমীন করেনি বরং প্রতিটি ক্ষেত্রেই তাদের সাথে অন্যায় ও অবিচার করা হতো। যখন কোন মহিলার স্বামী যারা যেতো, তখন তার অভিভাবক তার কাছে আসত এবং তার ওপর তার কাপড় নিক্ষেপ করতো এবং সে এটা ভাল করেই জানতো যে-এ মহিলা নিশ্চিতভাবে তারই জন্য গচ্ছিতা ও'রক্ষীতা হয়ে গেলো, সে ইচ্ছা করলে তাকে যোহর ছাড়াই বিয়ে করতে পারতো অথবা তাকে অন্যত্র বিয়ে দিয়ে তার মোহর সে কুক্ষিগত করতে পারতো কিংবা স্বামী তাকে তালাক দেয়ার পর তাকে অন্যত্র বিয়ে বসা থেকে বলপূর্বক বিরত রেখে তাকে এমন অবস্থায় রাখতো যেখানে তাকে স্ত্রী বুঝা যেতো না, আবার তালাক প্রাপ্তাও বুঝা যেতো না। টাকা দিয়ে নিজেকে স্বামীর বন্ধন থেকে যুক্ত করার পূর্ব পর্যন্ত কথিত স্বামী তাকে ঝুলন্ত অবস্থায় রাখতো । সম্পদের লোভে স্থীয় ইচ্ছামতো যত খুশি স্ত্রী ্ুহণ করতো আবার যে কোন মুহূর্তে তালাক দিয়ে দিতো। এভাবে নারী জাতির মর্যাদার অধপতনের কারণে জাহেলিয়াতের পারিবারিক বন্ধনও নড়বড়ে হয়ে গিয়েছিল। এ হলো জাহেলিয়াতের নারী অধিকারের খণ্ড চিত্র। আর এ জগদ্দল পাথর মানুষের মন ও মানসে এমনভাবে চেপে বসেছিল যে ইসলাম আসার পরও তাদের বিশ্বাসে এ প্রশ্ন থেকেই গিয়েছিল যে, মেয়েরাও কি মীরাস পেতে পারে? যেমন আল্লাহ যখন ঘোষণা করলেন, “আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দু'জন নারীর অংশের সমান।'২ তখন অনেকে তার প্রতিবাদ করেন। 'আল আউফি আবুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন, যখন আল্লাহর নবী এই আয়াতের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষ, নারী ও পিতা-মাতার অংশ বর্ণনা করেন তখন সাহাবীরা অথবা তাদের মধ্যে. কেউ কেউ তা অপছন্দ .করেন এবং বলেন, নারীকে চারের এক অথবা আটের এক, মেয়েকে দুয়ের এক এমনিভাবে ছোট-শিশুকেও পরিত্যক্ত সম্পত্তিতে অংশ দেয়া হচ্ছে, অথচ তাদের কেউ জেহাদে অংশ গ্রহণ করে না। তারা কিভাবে মালের অংশ পেতে পারে? অতএব, (তোমরা পরিত্যক্ত সম্পত্তির. বন্টন সম্পর্কে চুপ থাকো, কোন কথা বলো না, সম্ভবত রসূল স. তা-ভুলে যাবেন অথবা আমরা তাঁকে তা পরিবর্তন করার জন্য বলব। অতপর তারা রসূলের স. কাছে আরয করলেন, হে আল্লাহর ৩৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।