আস্তাকুঁড়ের কীটে পরিণত হচ্ছে। “নদী বিশেষজ্ঞদের হুশিয়ারী হচ্ছে, নদী নিয়ে খেলবেন না, আপনি জানেন না, এক দিকে 'নদী বাধ দিয়ে এক হাজার একর উদ্ধার করলে অন্যস্থানে সে পাচ হাজার একর নিয়ে যেতে পারে । নদী থেকে সহস্র গণ জটিল সমাজ ও সামাজিক প্রক্রিয়া। সমাজ নিয়ে খেলে পাশ্চাত্য এখন ডুকরে কেঁদে মরে।'১ মূলত: মানব সভ্যতার কারিগর নারীকে তার উপযুক্ত জায়গায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ার নামই. নারীর অধিকার । মনে রাখা প্রয়োজন, এটি এমন একটি জায়গা যেটিকে পরিচালনা করার বিকল্প হিসাবে পুরুষ বা অন্য কোন কৃত্রিম কিছুর চিন্তা করা বোকামী। নারীকে জোর করে এমন এক অন্ধকার, অচেনা, অজানা, কর্মক্ষেত্রে নিয়ে আসা হয়েছে, যেখানকার পরিবেশ নারীর প্রকৃতির সম্পূর্ণ বিরোধী। ফলে বিশ্বের মানব সভ্যতা আজ চরম হুমকীর সম্মুখীন । মানব সভ্যতাকে ধ্বংসের ছারপ্রান্ত থেকে উদ্ধারের লক্ষে নারীকে তার নিজস্ব কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। নারীর আর্থিক দিকটি পাশ্চাত্যের মতো চিন্তা করার প্রয়োজন নেই! বরং মহান পন্থা । প্রথমত তিনি স্বামীর ওপর মোহরানা ফরয করেছেন, যা স্থায়ী আমানত হিসাবে স্ত্রীর কাছে থাকবে। এটি ব্যয় করার জন্য তাকে কেউ বাধ্য করতে পারে না। তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য স্বামীকে ভরণ-পোষণে বাধ্য করা হয়েছে। স্বামীর সম্পত্তি হেফাজতের সাথে সাথে তা ভোগ-ব্যবহারের অধিকার তো আছেই। দ্বিতীয়ত, নারী মাত্রই মৃত পিতা-মাতা, ভাই-বোন, ছেলে-মেয়ে ও স্বামীর সম্পত্তির অংশ পায়। আমাদের সমাজ সংসারে নারীর সার্বিক অধিকারের সুফল দেখতে হলে ইসলামে নারীর অর্থ সম্পর্কিত আইন ও অধিকার বাস্তবায়ন ও প্রয়োগ একান্ত জরুরী। এছাড়া নারী অধিকার নিয়ে বিশ্ব যতই হই হুল্পোড় করুক না কেন, নারী তার সুষম শান্তি দায়ক সার্বিক অধিকার কখনো-ফিরে পাবে না: ২. একটি অভিযোগ খন ইসলামের উত্তরাধিকার আইনের ভেতরে প্রবেশ করার আগেই একটি অভিযোগ খণ্ডন করতে চাই। পশ্চিমা বিশ্ব ছাড়াও আমাদের দেশের মুসলিম নামধারী কিছু জ্ঞানপাপী এ অভিযোগ প্রায়ই উত্থাপন করে থাকে। অভিযোগটি হলোঃ “ইসলামের উত্তরাধিকার আইনে নারীদের অধিকারকে খর্ব করা হয়েছে। পুত্রকে কন্যার দিগুণ দেয়া হয়েছে।' যারা এ ধরনের অভিযোগ নিয়ে আসেন, তাদেরকে প্রথমেই জাহিলিয়াতের নারীর অবস্থান এবং ইসলামের সোনালী যুগের নারীদের অবস্থানের তুলনামূলক পর্যালোচনা করার . অনুরোধ করবো। দ্বিতীয়ত ইসলামের মিরাস বন্টনের পুরো নীতিমালাটুকু একটু গভীরভাবে পর্যবেক্ষণের অনুরোধ করবো। অভিযোগকারীদের সংক্ষেপে উত্তর দেয়ার পরও জাহেলি যুগে নারীর অধিকারের বাস্তব কিছু চিত্র উপস্থাপন করা হয়েছে। এ দুটি বিষয় ছাড়াও তাদের জ্ঞাতার্থে ইসলাম ও অন্যান্য ধর্মের নারীর মীরাসী আইনের তুলনামূলক পর্যালোচনাও পেশ করা হয়েছে। এ আলোচনার মাধ্যমে “নারীর অধিকার রক্ষায় ইসলামের উত্তরাধিকার আইনের প্রয়োগ' শিরোনামে বর্ণিত বিষয়টিও আমাদের সামনে সুস্পষ্ট হবে। ইনশাআন্লাহ। ইসলামী আইন ও বিচার ৩৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।