ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার জানুয়ারী-ার্ট ২০০৮ বর্ষ ৪, সংখ্যা ১৩, পৃষ্ঠা : ৩১-৫৮ নারী অধিকার রক্ষায় ইসলামের উত্তরাধিকার আইন জাফর আহমাদ ভূমিকা “নারী অধিকার' বিষয়টি নিয়ে সারা পৃথিবী আজ সরব হয়ে উঠেছে। সভা-সমিতি, সেমিনার- সিম্পোজিয়াম সহ বিভিন্ন প্রচার মাধ্যম 'নারী অধিকার আজ একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। নারীর সামাজিক, রাজনৈতিক ও আর্ৰিক অধিকারের ক্ষেত্রে ্ঞানগর্ভ আলোচনার কোন কমতি নেই। এ সব আলোচনায় সমালোচিত হচ্ছে বিভিন্ন ধর্মের অধিকারের আওতার বিষয়টিও। যারা আজ মিডিয়ায় অত্যন্ত শক্তিশালী তারা এ ব্যাপারে অনেকটা এগিয়ে রয়েছে। সন্দেহ নেই সারা পৃথিবীতে ইসলামী মিডিয়া এতটাই দুর্বল যে ইসলামে নারী অধিকারের অনন্য অতুলনীয় বিষয়গুলো অত্যন্ত ক্ষীণ স্বরেই উচ্চারিত হয়। ইসলামে নারী অধিকার নিয়ে বিশ্ব মিডিয়ায় যে পরিমাণ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার চেয়েও বেশি বিভ্রান্তিতে আছে মুসলামান সমাজ! এর প্রকৃত কারণ পর্যাপ্ত ইসলামী জ্ঞানের অভাব। বিশেষ করে বর্তমান মুসলিম সমাজ পরিপূর্ণ ইসলামী আইনের বাস্তব প্রয়োগ দেখেনি বিধায় এ ব্যাপারে জানার আগ্রহ উদ্দীপনা খুবই সীমিত। তাই হীনমন্যতা ও অবনতিশীল মানসিকতা মুসলিম সমাজকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ পশ্চিমা বিশ্বের সাথে স্বর মিলিয়ে মুসলমানরাও কথা বলে। প্রকৃতপক্ষে “নারী অধিকার বিষয়ে ইসলামের সাথে পৃথিবীর অন্যান্য মতবাদের তুলনাই চলে না। কেউ মানুক আর না মানুক ইসলাম নারীর সামজিক, রাজনৈতিক ও আর্থিক অধিকার প্রদান করে যতটুকু আবর্জনাপূর্ণ গভীর খাদ থেকে তাকে উদ্ধার করেছে এবং তাকে মর্যাদার সর্বোচ্চ শৃঙ্গে আসীন করেছে, ভোগবাদী পৃথিবীর বিভিন্ন মতবাদ নারী অধিকারের নাম করে নারীকে ঠিক ততটুকুই বা ক্ষেত্র বিশেষে তার চেয়েও বেশি ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দীড় করিয়েছে। ইসলামের উত্তরাধিকার আইনটির সফল বাস্ত বায়ন হলে নারীর অধিকারের সুফল আমরা স্বচক্ষে দেখতে পেতাম । আল্লাহ্‌র এ বিধানটির সঠিক প্রয়োগ ঘটুক এবং মুসলিম নারী সমাজ আর্থ-সামাজিক পথে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠুক। এবং এ থেকে সারা বিশ্বের নারী সমাজ খুঁজে পাক আতনিয়নত্রণ ও যথাযথ মর্যাদা । ১. নারী অধিকার মানব সভ্যতা বিকাশে নারীর অবদান ও কৃতিত্বকে খাটো করে দেখার অবকাশ নেই। কারণ মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে সামাজিক কাঠামো ও সামাজিক উন্নয়ন তথা লেখক : গবেষক, প্রাবন্ধিক, প্রিঙ্গিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: । ///.10907079091.001)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।