সরকারের উপর, সেহেতু সরকার জমির ফসল সংগ্রহ করে গুদামজাত করবে এবং এর প্রাপ্য লোকদের মধ্যে ব্টন করবে। এক্ষেত্রে আমাদের জানতে হবে এর প্রাপক কারা হবে। যারা যাকাতের প্রাপক তারাই ওশরের প্রাপক হবে। যাকাতের থেকে ওশরের সুবিধা হল যাকাতের ক্ষেত্রে সাধারণত নিসাব পরিমাণ সম্পদ থাকতে হয় কিন্তু ওশরের ক্ষেত্রে কোন নির্দিষ্ট পরিমাণ জরুরী নয়, আর ওশরের মাধ্যমে সরাসরি খাদ্যশস্য বা কৃষিজাত পণ্য সরকারের অয়ন্তে চলে আসে । ফলে সরকারের পক্ষে যে কোন জরুরী অবস্থা মোকাবিলা করা সহজ হয়। যে কোন জরুরী পরিস্থিতিতে সরকার সরাসরি খাদ্য সাহায্য দিতে গারে। আর দরিদ্ধ লোকেরা সরাসরি খাদ্যদ্রব্য পাওয়ার ফলে তাদের খাদ্যাভাবের দ্রুত সমাধান হয়। বাংলাদেশে বছরের নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট কিছু অঞ্চলে খাদ্যাভাব দেখা দেয়। খাদ্যাভাবের যূল কারণ অর্থাভাব। সেখানে সাধারণ শ্রমজীবী মানুষদের কোন কাজ থাকে না ফলে তারা খাদ্য কিনতে পারে না। এক্ষেত্রে ওশরের মাধ্যমে সংগৃহীত খাদ্য শস্য বিতরণের মাধ্যমে খাদ্যাভাব দূর করা যায়। এই খাদ্য অবশ্যই পুরো সংকটকালীন সময়ে এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে। আমাদের দেশের জমি অত্যন্ত 'উর্বর এবং অধিকাংশ ক্ষেত্রে এখনও প্রাকৃতিক নিয়মেই খাদ্য শস্য উৎপন্ন হয়। তাই জমির মালিক যদি যথানিয়মে ওশর প্রদান করে তবে ওশর আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ কৃষিজাত দ্রব্য সংগৃহীত হতে পারে। আর যে সব জায়গায় কৃত্রিম সেচের মাধ্যমে চাষাবাদ হয় সেখান থেকেও অর্ধ ওশর বা বিশ ভাগের একভাগ আদায় করা শরীয়তের বিধান.রয়েছে। ওশরের সবচেয়ে বড় সুফল হল যে, প্রয়োজনে সরাসরি পণ্য সরবরাহ করা যায় আবার খুব তাড়াতাড়ি পণ্যকে অর্থে রূপান্তরিত করা যায়। বর্তমানে আমাদের দেশে বরক্কভাতা ও বিধবা ভাতা চানু য়েছে। এই ভাতার আওতায় যা দেয়া হয়, তা নিতান্তই সামান্য, যাকে প্রতিকী অনুদান বলা যেতে পারে। এর দ্বারা তাদের কোন মৌলিক প্রয়োজন পূরণই সম্ভব নয়। তাদের এই দানের ক্ষেত্রে ওশর. ভূমিকা রাখতে পারে। ওশরের মাধ্যমে সংগৃহীত খাদ্যশস্য তাদের মধ্যে তাদের জীবন-ধারণ উপযোগী পর্যাপ্ত পরিমাণে দেয়া যেতে পারে। এর দ্বারা ভিক্ষা বৃত্তি বন্ধ হবে এবং কাজের অভাবে মানুষের শহরমুখী হওয়া কমে যাবে। কৃষি জমিতে কাজ করে কম পারিশ্রমিক পাওয়া যায় বলে জমিতে কাজ করার জন্য শ্রমিক পাওয়া আজকাল দুরহ ব্যাপার হয়ে দীড়িয়েছে। বাংলাদেশে যেহেতু রাষ্ট্রীয়ভাবে ওশর সংগ্রহের কোন ব্যবস্থা নেই সেক্ষেত্রে জমির মালিকরা যদি নিজেদের ইচ্ছায় তাদের ফসলের শরীয়ত সম্মত ওশর নির্ধারণ করে জমিতে কর্মরত গরীব শ্রমিক এবং সমাজের অন্যান্য অসহায়দের মধ্যে বিলি বন্টন করে তাহলে শ্রমিকরা জমিতে কাজ করার জন্য উৎসাহ পাবে! তারা আন্তরিকতার সাথে ফসলের যু নিবে কারণ এর অংশীদার তারাও রয়েছে। এক্ষেত্রে ওশরের মাধ্যমে তাদের মজুরী পরিশোধ করা যাবে না । মজুরী আলাদা দিতে হবে এবং ওশরের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা যাবে না। শরীয়ত সম্মতভাবে নির্ধারিত অংশ দিতে হবে। অর্থাৎ জমিতে কাজ করলে অতিরিক্ত পাচ কেজি ২৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।