ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

এ সম্পর্কের ভিত্তি হচ্ছে হযরত আবু হুরায়রা রা. বর্ণিত একটি হাদীস। এক ব্যক্তি রসূল করীম স.-এর নিকট উপস্থিত হয়ে বলল, “আমি আনসার বংশের একটি মেয়ে বিয়ে করেছি'। তিনি জিজ্ঞেস করলেন, “কত মহরানা নির্দিষ্ট করলে? বললেন, চার আউকিয়া' (8.8০ -১৬০ .দিরহাম)। নবী স. বললেন, মাত্র চার আউকিয়া? মনে হচ্ছে, তোমরা এই পাহাড়টি ফেলানোর জন্য রৌপ্য খোদাই করছ। এখনতো আমাদের নিকট কিছু নেই। কিন্তু খুব শিগরীরই আমরা তোযাকে এমন প্রতিনিধিতে পাঠাব, যাতে তুমি অনেক কিছুই পেয়ে যাবে।” হাদীসটি থেকে জানা গেল, এই অবস্থায় নবী করীম স.-এর বিরাট দানের কথা লোকদের ভালভাবে জান' ছিল। এ কারণেই তিনি বলেছিলেন, এখন তো আমার নিকট দেয়ার মত কিছু নেই, তবে তোমার জন্য অন্য ব্যবস্থা করা হবে। যা থেকে তুমি প্রচুর গেয়ে যাবে।২৬ বিবাহিত জীবন মানুষকে অধিক পরিমাণে দায়িত্বশীল করে, কাজ কর্মে উৎসাহ বৃদ্ধি করে এবং দুইজনের রিযিক এবং ভাগ্য একত্রিত হওয়ায় জীবনে খায়ের বরকত বৃদ্ধি পায়। তাই দারিদ্র বিমোচনের জন্য সক্ষম লোকদের বিয়ের ব্যবস্থা করে দেয়া অত্যন্ত জরুরী একটি কাজ। ৭. দারিছ্ বিমোচনে ওশরের ভূমিকা আল্লাহ্‌ পবিত্র কুরআনে বলেন, “আর মৃত জমীন তাদের জন্য নিদর্শন। আমরাই তা জীবন্ত করেছি এবং তাতে উৎপনু করেছি দানা, শস্য। তা থেকেই তারা খায়। তাতে আমরা বানিয়েছি খেজুরের বাগিচা এবং তার বুকে ঝারনাধারা প্রবাহিত করেছি, যেন তারা তার ফল খেতে পারে আর যা তাদের হস্ত প্রস্তুত করে। ... তোমরা কি শোকর করবে না?২৭ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ জমীনে শস্য উৎপাদনে তার নিয়ামতের কথা বর্ণনা করেছেন এবং এই সব নিয়ামতের শুকুরিয়া মানুষ আদায় কারবে কিনা তা প্রশ্ন হিসেবে রেখেছেন। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় তখনই হবে যখন উৎপন্ন ফসলের যাকাত আদায় করা হবে। এর দ্বারা মহান আল্লাহ্র 'একাত্ত অনুহের হক আদায় হবে। সেই সাথে তার সৃষ্টিকুলের প্রতি দয়া সহানুভূতিও প্রদর্শিত হবে। ইসলামী ফিকহ্‌-এ এই যাকাতকে “ওশর' নামে অভিহিত করা হয়েছে অথবা ফল ও ফসলের যাকাতও বলা হয়। রসূল স. সুস্পষ্ট হাদীসের মাধ্যমে ওশরের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। ক. ইবনে উমর রা. থেকে বরির্ত, নবী করিম স. বলেছেন £ বৃষ্টি ও খাল-নদীর পানিতে যে জমি সিক্ত হয় অথবা যা যাটির রসে সারাদিন সিক্ত থাকে, তাতে দেয়া হচ্ছে ফসলের এক দশযাংশ। আর যাতে সেচ কাজ করতে হয়, তাতে অর্ধ ওশর বা বিশভাগের একভাগ 1২৮ থ. হযরত জাবির রা. থেকে বর্দিত ৫ নবী করিম স.-এর কথা, “যা খাল নদী ও মেঘের পানিতে সিক্ত হয়, তাতে ওশর ধার্য হয়েছে। আর যা সেচের মাধ্যমে সিক্ত হয়, তাতে অর্ধ ওশর 1২৯ “ওশর' যেভাবে দারিদ্র বিমোচনে সহায়তা করে পূর্বেই আলোচনা করা হয়েছে, ওশর হল জমির ফসলের যাকাত এবং দেশের সরকার সেই যাকাত গ্রহণ করবে। দেশের দাবিদ্র্য বিমোচন বা দরিদ্র লোকদের দেখা-শুনা করার গুরুভার যেহেতু ইসলামী আইন ও বিচার ২৭ ///.10907079091.001)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।