ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

শ্রমিক ৰা কর্মচারীবৃন্দ। তারা সেখান থেকে বেতন পাবে আবার ব্যবসার লভ্যাংশের ভাগ পাবে। ফলে সেখানে ট্রেড ইউনিয়ন বা উৎপাদন প্রতিবন্ধক কোন সংগঠনের সৃষ্টি হবে না; বরং নিজের প্রতিষ্ঠান জেনে সকলেই তাদের সর্বোচ্চ শ্রম প্রয়োগ করবে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং মানসম্পন্ন পণ্য উৎপাদিত হবে, এতে দেশের উন্নয়নের চাকা দ্রুত গতিশীল হবে। তবে তারা তাদের প্রতিষ্ঠানের মালিক হলেও তা বিক্রয় করার বা মালিকানা হস্তান্তর করার কোন অধিকার তাদের থাকবে না। ফলে এসৰ প্রতিষ্ঠান 'প্রায় ওয়াকফ' সম্পত্তিতে পরিণত হয়ে স্থায়ী হয়ে থাকবে। €. কুদ্র শিল্প বা কুটির শিল্প প্রতিষ্ঠান বড় বড় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে সাথে দরিদ্র ও অসহায় মহিলাদের:জন্য বিভিন্ন ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প প্রতিষ্ঠা করতে হবে। সেখানে তারা একই সাথে প্রশিক্ষণ ও কাজের সুযোগ পাবে। গ্রামীণ অসহায় মহিলাদের উন্নয়নের জন্য এ ধরনের প্রকল্প অধিক হারে গ্রহণ করতে হবে। এ ছাড়া গরু, ছাগল এবং মুরগী পালনের ব্যাপারেও মকল ধরনের সাহায্য মহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নে যাকাত সংগ্রহকারী প্রতিষ্ঠান উদ্যোগী হয়ে কাজ করবে | ৬. যাকাতের অর্থ ছারা বিয়ের ব্যবস্থা করা মানুষের জন্য শুধু পান, আহার, পোশাকই কেবল মৌলিক প্রয়োজন নয়! মানুষের ্বভাবগত প্রয়োজন ও তাগীদ আরও রয়েছে। আর তা হল তার.যৌন জীবনের পূর্ণতা সাধন। আল্লাহ পৃথিবীতে তার সৃষ্ট জাতি, প্রজাতি সংরক্ষণ ও বংশ বিস্তারের জন্য যে যৌন চাহিদা দিয়েছেন তা সৎ পন্থায় অবশ্যই পূর্ণ করতে হবে। এই চাহিদা অপূর্ণ থাকলে সমাজে চরম নৈতিক অবক্ষয় ঘটবে। ঘিনা-ব্যভিচারের মত কদর্য অপরাধ দ্বারা সমাজ কলুষিত হবে। তাই সমাজের উচিত একজন সামর্থ্যবান পুরুষ এবং একজন সামধ্থ্যবর্তী নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া। কারণ ইসলাম অবিবাহিত জীবন যাপন, নারীবিহীন অবস্থায় জীবন কাটানো বা পুরুষতৃ হনন- হরণের কাজকে সম্পূর্ন নিষিদ্ধ করে দিয়েছে। মানুষের যৌন প্রজনন. শক্তি দমনের কোন চেষ্টা ভাবধারাকেই ইসলাম আদৌ সমর্থন দেয়নি এবং প্রত্যেক দৈহিক সামর্ঘ্যবান পুরুষকে বিয়ে করার নির্দেশ দিয়েছে। আদেশ হচ্ছেঃ তোমাদের যে কেউ সামরধ্যবান হবে, সে-ই যেন বিয়ে করে। কেননা এই বিয়েই তার দৃষ্টিকে নত রাখবে এবং যৌন অঙ্গের সংরক্ষণ করবে অতীব উত্তমভাবে।'২৫ অতএব, সমাজের বিবাহে ইচ্ছুক (বিবাহক্ষম) নর-নারী মহরানা ও বিয়ের সাধারণ ব্যয় বহন করতে অক্ষম হলে যাকাতের অর্থ দ্বারা তাদের সাহায্য করতে হবে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ লোকদের মধ্যে ঘোষণা করতেন কোথায় মিসিকিনরা, কোথায় খগগ্রস্ত লোকেরা, কোথায় বিবাহেচ্ছু লোকগণ...। তার এই ডাকের উদ্দেশ্য ছিল এ পর্যায়ের সকল লোকের প্রয়োজন বায়তুল মাল থেকে পূরণ করার ব্যবস্থা করা । ২৬ ইসলামী আইন ও বিচার //4.10907079091.00])

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।