২. কর্মক্ষম লোকদের যাকাত ধদান সমাজে অনেক লোক রয়েছে যারা কর্মক্ষম কিন্তু, কোন কাজ করার সুযোগ না পাওয়ার কারণে দরিদ্র। এরা হয়ত কোন ব্যবসা শুরু করতে চায়, কিন্তু অর্থাভাবে শুরু করতে পারছে না। আবার অনেকে কোন না কোন কৌশলী কাজ জানে, কিন্ত অর্থাভাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারছে না। তাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করার প্রয়োজনীয় অর্থ যাকাত হিসাবে দিয়ে সারাজীবনের জন্য স্বাবলমী করার চেষ্টা করতে হবে। দরিদ্র কৃষক, যে কৃষি কাজ ভাল জানে কিন্তু তার কোন জমি নেই তাকে যাকাতের অর্থ ছ্বারা জমি কিনে দেয়া যাবে। এ ছাড়া অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন হালের বলদ, বীজ, কিটনাশক ইত্যাদি ক্রয়ের জন্য যাকাতের টাকা প্রদান করা যাবে। এই শ্রেণীর লোকদের একবার স্বাবলম্বী করতে পারলে তারা আর সারাজীবনে যাকাতের দারস্থ হবে না; বরং কোন এক সময়ে তারাই আবার যাকাত দাতায় পরিণত হবে। এভাবে যাকাতের অর্থ দ্বারা পেশা নির্বাচনের সুযোগ করে দিতে হবে এবং যে যে পেশায় অভিজ্ঞ তাকে সে গেশায় প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় মূলধন বা অর্থ যাকাত ফান্ড থেকে সরবরাহ করতে হবে। যেমন, যে লোক সবজি বিক্রয় করতে পারে, তাকে পাঁচশ বা হাজার টাকা আর যে কাপড় বিক্রি করতে পারে তাকে ৩০/৪০ হাজার টাকা দেয়া যেতে পারে। ৩. অকর্মক্ষমদের যাকাত প্রদান যারা সমাজে অবর্মক্ষম অর্থাৎ যাদের শারীরিক বা মানসিক যোগ্যতা নেই কোন কাজ করে জীবিকা নির্বাহ করার, তাদেরকে যাকাত প্রদান করতে হবে! সেই যাকাতের পরিমাণ অবশ্যই তাদের মৌলিক প্রয়োজন পূরণে সমর্থ হতে হবে। যার প্রয়োজন পূরণে যতটুকু দরকার তাকে সেই পরিমাণ দিতে হবে। এ প্রসঙ্গে ইমাম নববী এবং ইরাক ও খোরাসানের বিপুল সংখ্যক ফিকহবিদ বলেছেন, তাদের এমন পরিমাণ দিতে হবে যা তাদের দারিদ্র্য থেকে যুক্ত করে স্বাচ্ছন্দ্য ও ধনাঢ্যতার দিকে নিয়ে যেতে পারে অর্থাৎ যা তাদেরকে স্থায়ীভাবে স্বচ্ছলতা দান করবে ।২৪ কারণ যাকাত দানের উদ্দেশ্য হল অকর্মক্ষম লোকদের কারো মুখাপেক্ষিতা থেকে বিমুক্ত করা। এক্ষেত্রে তাদেরকে একবছরের জন্য প্রয়োজনীয় পরিমাণ দিতে হবে । তবে তারা যাতে অপচয় না করে সেজন্য মাসিক-উত্তিতেও দেয়া যেতে পারে । তবে মনে রাখতে হবে, যাকাতের দান অবশ্যই তাদের প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হতে হবে। ১৫০ টাকা বা ১৬৫ টাকা হারে মাসিক প্রতিকী ভাতা দিলে চলবে না। এ ক্ষেত্রে নগদ অর্থই দিতে হবে এমন কোন কথা নেই; বরং তাদের এমন জিনিস ক্রয় করে দেয়া যেতে পারে যার আয় থেকে তার প্রয়োজন পূরণ হবে এবং ভবিষ্যতে দে যাকাত গ্রহণ থেকে বেঁচে থাকতে পারবে। ৪. শিল্প ও কল-কারখানা প্রতিষ্ঠা যাকাতের টাকা একত্রিত করে রাষ্ট্র বা কোন মহৎ উদ্যোগী যাকাত সংগ্রহকারী প্রতিষ্ঠান বড় বড় কলকারখানা, খামার ও বাবসা, প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, যার মালিক হবে সেখানে কর্মরত ইসলামী আইন ও বিচার ২৫ ///.10907079091.001)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।