ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আধিক্য ও প্রশংসা। এ সব কয়টি অর্থই কুরআন ও হাদীসে উদ্ধৃত হয়েছে। ওয়াহেদী প্রুধ বলেছেন, বাহ্যত আসল অর্থ হচ্ছে আধিক্য ও প্রবৃদ্ধি কৃষি ফসল বৃদ্ধি পেয়েছে- যেমন ধরে বৃদ্ধি পেয়ে থাকে। আর যে জিনিসই বৃদ্ধি পায়, 'ভাই যাকাত হয়। আর কৃষি ফসল ক্রমবৃদ্ধি পাওয়া কেবল তখনই সম্ভব, যখন তা আবর্জনা মুক্ত হর।২ অর্থাৎ, ফসলের ক্ষেত যখন আবর্জনা যুক্ত হয় তখন সেখানে ফলন বৃদ্ধি পায়। আবার সেই আবর্জনা অন্যত্র ব্যবহার করা যায়। ফলে সম্পদ সবদিক দিয়ে বৃদ্ধি পায়। বে যাকাত সম্পদ বৃদ্ধি করে। তাই শাব্দিক বিশ্লেষণেও যাকাত অর্থ বৃদ্ধি বা পবিত্রতা । ওশর ওশরের সাথেও সরাসরি দারিজ্যি বিমোচনের অর্ক রয়েছে। ওশর অর্থ এক-দশমাংশ | জমিতে উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ রাষ্ট্রকে কর হিসেবে দেয়ার নাম ওশর। সাধারণ ভাষায় একে ফসলী কর বলা যেতে পারে! যে জমিতে কোন্‌ সেচ ব্যবস্থার প্রয়োজন হয় না, যাতে চাষাবাদ করতে কোন কৃত্রিম উপায় অবলম্বন করতে হয় না, এ ধরনের জমিকে ওশরী জমি বল হয়। আর যে জমিতে সেচ ব্যবস্থার প্রয়োজন হঃ সেখান থেকে অর্ধ-ওশর, অর্থাৎ বিশ ভাগের একভাগ আদায় করতে হয়। ভূমির মালিক আল্লাহ্‌র অনুগ্রহের শুকরিয়া স্বরূপ ওশর প্রদান করে এবং ভূমিহীনর: সরাসরি এই খাদ্যশস্য পাওয়ার দ্বারা দারিদ্র্যের সর্বশেষ পরিণতি খাদ্যাভাব থেকে যুক্তি পার। ফলে জীবনের সবচেয়ে বড় মৌলিক প্রয়োজন পূরণ হয়। দারিদ্র্য দূরীকরণে ওশর যে একটি কার্যকর পদ্ধতি তা পরবর্তিতে আলোচনা করা হবে। যাকাত-ওশরের উপরিউক্ত বিশ্লেষণের ছারা সম্পদ বৃদ্ধির আলামত পাওয়া যায়। মানুষের দৃষ্টিতে সম্পদ বৃদ্ধি স্বভাবগতভাবে সবকিছুতেই মানুষ নিশ্চিত লাভ করতে চায়। এই ক্ষেত্রে সে সবসময় দেই পদ্ধ চিন্তা করে যেখানে তার য: আছে তা কমে যাবে না; উপরন্ত সময়ের সাথে সাথে তা আরও বাঁ পাবে। অর্থাৎ সম্পদকে সে সবদময় ঝুঁকিযুক্ত রাঁখতে চায় । এইসব বিচারে মানুষ সুদের কা'রবারে অর্থ অথবা সম্পদ খাটাতেই বেশি পছন্দ করে! সুদ হল মানুষের কাছে অর্থ বৃদ্ধির নিশ্চিত পদ্বেতি। সুদকে আমরা এভাবে সংগায়িত করতে পারি_ সুদ হল সেই বিনিয়োগ যেখানে আনলসহ আরও অতিরিত্ত ফেরত পাওয়ায় শর্ত থাকে, যার কোন বিনিময় মূল্য নেই (অভিরিকের), সময়ের মাথে গুণে গুণে বৃদ্ধি পায় এবং "বারের লাভ ক্ষতির সাথে এর কোন সম্পৃক্ততা নেই। আর্থাৎ, খণগ্রহীতা সেই অর্থ যেখানেই ব্যবহার বা বিনিয়োগ করুক তাতে প্রণদাতার কিছু যায় আসে না। সেখানে লাভ লোকসান যাই হোক খণদাতাকে শর্ত অনুযায়ী অতিরিক্তসহ আসল ফেরত দিতে হবে। ফেরত দিতে সময় যত বেশি লাগবে সুদ তত বৃদ্ধি পাবে। ্ ৫ এ) 7 ইসলামী আইন ও বিচার ১৭ ///.10907079091.00)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।