ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার জানুরারী-মার্চ ২০০৮ বর্ধ ৪, সংখ্যা ১৩, পৃষ্ঠা : ১৬-৩০ দারিদ্য বিমোচনে যাকাত ও ওশর এর ভূমিকা মোহাম্মদ আনিসুর রহমান প্রারটিকা দারিদ্র্য বলতে আমরা সাধারণত বুঝি সম্পদের অভাব বা অসচ্ছলতার কারণে সৃষ্ট কোন পরিস্থিতি, যেখানে কোন ব্যক্তি বা শ্রেণী তার অপরিহার্য মৌলিক প্রয়োজন পূরণে প্রয়োজনীয় সম্পদ আহরণ করতে পারছে না। এতে স্বাভাবিকভাবেই বোঝা যায় সম্পদের স্বল্পতাই দারিদ্রের কারণ । তাই সম্পদ বৃদ্ধি পেলেই এই দরিদ্রতা দূর হতে পারে। সম্পদ বৃদ্ধি করাই আমাদের একমাত্র চিন্তা হওয়া উচিত। সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে তা আলোচনার আগে যাকাত এবং ওশরের শাব্দিক বিশ্লেষণ করা প্রয়োজন। শাব্দিকভাবে যাকাত, ওশর ও দারিদ্র্যের মধ্যে কোন সামঞ্জস্য বা সম্পপক আছে কিনা তা অনুধাবনের চেষ্টা করতে হবে। যাকাত ও ওশর ছারা যদি সম্পদের বৃদ্ধি হয় তাহলে তা অবশ্যই দারিদ্যের পরিপূরক। সম্পদের অভাবেই যে দারিদ্রয,সম্পদ বৃদ্ধি পেলেই তো সেই দারিদ্র্য দূর হতে পারে। এই নিবন্ধে প্রথম পর্যায়ে যাকাত ও ওশর এর শাব্দিক বিশ্লেষণসহ মানুষের সাধারণ দৃষ্টিতে কিভাবে সম্পদ বৃদ্ধি পায় তা আলোচনা করা হবে এবং এর পরে সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহ্‌ কি বলেছেন তা পবিত্র কুরানের আলোকে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করা হবে সম্পদশালী কেন যাকাত দিবে? এর পর যাকাত সর্ম্পকে গবিত্র কুরআন ও হাদিসের বিভিন্ন দলিল ও নির্দেশনা পেশ করব। তৃতীয় পর্যায়ে আলোচনা করা হবে যাকাতের নিসাব সম্পর্কে । চতুর্থ পর্যায়ে থাকবে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র। প্রথম পর্যায় যাকাত শের বিষণ আভিধানিক অর্থ : যাকাত অর্থ, 'যে জিনিস ক্রমশ বৃদ্ধি পায় ও পরিমাণে বেশি হয়। অমুক ব্যক্তি যাকাত দিয়েছে অর্থ তার সম্পদ সুস্থ ও সুসংবদ্ধ হয়েছে। অতএব যাকাত হচ্ছে 'বরকত', পরিমাণে বৃদ্ধি পাওয়া, প্রবৃদ্ধি লাভ, পবিত্রতা ও পরিচ্ছন্নতা-শুদ্ধতা-সুসংবদ্ধতা ।১ লেখক: প্রভাষক, ইসলাষিক স্টাডিজ বিভাগ, ঘিওর সরকারী কলেজ, ঘিওর, মানিকগঞ্জ । ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।