ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

মৃত্যুদণ্ড প্রসংগ দণ্ডবিধির ২৯৯ ধারা অনুসারে সন্দেহাতীতভাবে ইচ্ছাকৃত হত্যা প্রমাণিত হলে অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড একইভাবে ইসলামী আইনেও অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড তবে ইসলামী আইনে মামলার পক্ষবৃন্দের মধ্যে সমঝোতা স্থাপনের ব্যবস্থা রয়েছে, যা বাংলাদেশের দণ্ডবিধিতে নেই। এই ধারাটি দণ্ডবিধিতে সংযোজনের মাধ্যমে কুরআনের বিধানের সাথে এর বৈপরীত্য দূর করা যেতে পারে। মৃত্যুদণ্ড মওকুফ প্রসংগ নরহত্যাকারীর মৃত্যুদণ্ড কেবল নিহতের ওয়ারিসগণই ক্ষমা করতে পারে, অন্য কেউ নয়। এমনকি মহানবী স.-এর অনুরোধ সত্ব যারা মৃত্যুদণ্ড ক্ষমা করতে সম্মত হয়নি, সেক্ষেত্রে তিনি অপরাধীর মৃত্যুদণ্ডই বহাল রেখেছেন। বাংলাদেশের সংবিধানের ৪৯ ধারামতে মৃত্যুদণপ্াপ্ত অপরাধীকে কেবল রাষ্ট্রপতিই ক্ষমা করতে গারেন। ধারাটি নিয়রূপ : “কোন আদালত, ট্রাইবুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্ুর করিবার এবং যে কোন দণ্ড মওকুফ, স্থগিত বাহাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।' ইসলামী আইন অনুসারে নরহত্যা ও ব্যভিচারজনিত মৃত্যুদণ্ড রাষট্র্ধানসহ কোন কর্তৃপক্ষই ক্ষমা করতে পারে না। এই দু'টি ক্ষেত্র ব্যতীত অপর যে কোন ধরনের মৃত্যুদণ্ড ভিন্ন দণ্ডে রূপান্তরের বা ক্ষমা করার সুযোগ রাষ্ট্রপ্রধানের রয়েছে। অতএব সংবিধানের উক্ত ধারাটি সামান্য সংশোধন করলেই কুরআনের একটি দ্যর্থহীন নির্দেশের সাথে এর বৈপরীত্য থাকে না। যেমন এতটুকু কথা যোগ করলেই সংশোধন হতে পারে 'নরহত্যা ও ব্যভিচারজনিত মৃত্যুদণ্ড ব্যতীত'। মৃত্যুদণ্ড কার্ধকর করার গল্থা দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক অপরাধীকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়। এটা মূলত শ্বাসরোধ করে হত্যা করারই নামান্তর। পৃথিবীর বিভিন্ন দেশে বিষাক্ত ইনজেকশন পুশ করে, বিদ্যুতের চেয়ারে বসিয়ে, গ্যাস চেস্বারে ঢুকিয়ে, ফায়ারিং স্কোয়াডে গুলী করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এসব পদ্ধতিতে মাথার সাথে দেহের সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত দণ্ডভোগকারী নির্যাতিত হতে বা কষ্টভোগ করতে থাকে। ইসলামী আইনে একটি ক্ষেত্র ব্যতিক্রম ছাড়া সর্বক্ষেত্রে তরবারির একটি মাত্র আঘাতে দেহ থেকে মাথা ছিন্ন করার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে। রসূলুল্লাহ স. বলেন, 'লা কাওয়াদা ইল্লা বিসায়ফ' (তরবারির আঘাতেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে')।৯৫ উপরোক্ত পদ্ধতিতে দপপ্রাপত ব্যক্তি অপেক্ষাকৃত অনেক কম নির্যাতিত হয় বা কষ্টভোগ করে। কারণ ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে যাবতীয় অনুভূতি শক্তি সম্পূর্ণরূপে লোপ পায়। অতএব দণ্ডবিধির ৩০২ ধারা সংশোধনপূর্বক উপরোক্ত পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি প্রবর্তন করা যায় কি না তা বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই। ১8 ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।