কোন ব্যক্তির অভিভাবক] ওয়ারিস না থাকলে ইসলামী বিধানমতে রাষ্টরপ্রধানই তার অভিভাবক । এক্ষেত্রে হ্তাকে ক্ষমা করার নিরংকুশ অধিকার তার রয়েছে। মহানবী স. বলেন, “যার অভিভাবক নেই, আমিই তার অভিভাবক ৯ ক্ষমার বিনিময় বাদীপক্ষ দিয়াত (ক্তপণ) গ্রহণ করে অথবা উভয় পক্ষের মধ্যকার সমঝোতা মোতাবেক ধার্যকৃত অর্থ গ্রহণ করে অথবা কোনরূপ আর্থিক স্বার্থ লাভ ব্যতিরেকে হস্তাকে ক্ষমা করতে পারে। মহানবী স. বলেন, 'কেউ নিহত হলে তার ওয়ারিসণের জন্য কিসাস (মৃত্যুদণ্ড) অথবা জরিমানা যে কোন একটি গ্রহণের এখতিয়ার থাকবে।'১০ “কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তাকে নিহতের ওয়ারিসগণের নিকট সোপর্দ করা হবে। তারা চাইলে তাকে হত্যা করবে অথবা চাইলে দিয়াত গ্রহণ করবে। তা হলো-তিরিশটি তিন বছর বয়সী, তিরিশটি চার বছর বয়সী এবং চল্লিশটি গর্ভধারী উ্ত্রী। এটা হলো কঠোর দিয়াত। তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে তদনুযায়ী ক্ষতিপূরণ ধার্য হবে' ।১১ মৃত্যুদণ্ড কার্ধকর করার পন্থা তরবারি ছারাই হস্তার মৃত্যুদণ্ড কার্ষকর করতে হবে। এ বিষয়ে মহানবী স.-এর নির্দেশ হলো : “তরবারি দারাই মৃত্যুদণ্ড (কিসাস) কার্যকর করতে হবে ।'১২ মৃত্যু ঘটার পর লাশের কোনরূপ অবয়াননা করা, হস্ত-পদ ৰা দেহের কোন অংশে আঘাত হানা বা কর্তন করা, সমালোচনা করা, হেয় প্রতিপন্ন করা সম্পূর্ণ নিষিদ্ধ । “মহানবী স. লাশ কর্তন বা বিকৃত করতে নিষেধ করেছেন।'১৩ মহানবী স. আরো বলেন, “তোমরা মৃত ব্যক্তিদের গালি দিও না! কারণ তারা তাদের কর্মফল প্রান্তির স্থানে পৌছে গিয়েছে।'১৪ বাংলাদেশে বলবৎ দবিধি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনাধীনে ইসলামী শরীআতের দগ্ুবিধি কার্যকর ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানী এই উপমহাদেশ দখলের পর শতাধিক বছর পর্যন্ত উক্ত দণ্ডবিধিই বহাল ছিল। খৃস্টান শাসক গোষ্ঠী ১৯ শতকের ষাটের দশকে (১৮৬০-৬২ খু.) তাদের মর্জিমাফিক এই আইনে সংশোধনী এনে ইংরেজি ভাষায় অনুবাদ করে “ক্রিমিনাল কোড' নামে কোর্ট-কাচারিতে কার্যকর করে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এখানে উপরোক্ত আইনই বলবৎ থাকে । বিভিন্ন পর্যায়ে সংশোধনী (ইসলামী আইনের দৃষ্টিতে বিকৃতি) আনয়নের মাধ্যমে বর্তমান বাংলাদেশেও উক্ত দণ্বিধি কার্যকর রয়েছে। কিন্তু আইনের মূল কাঠামো বা ভিত্তি যেহেতু ইসলামী দণ্ুবিধি তাই সংশোধনী আনয়নের পরও এর অন্তত আশি শতাংশ ইসলামী দণ্ডবিধির সাথে সামপ্রস্যপূর্ণ রয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে বলবৎ দণ্ডবিধির ভিত্তি রোমান ল'-ও নয় এবং বৃটিশ কমন ল'-ও নয়। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় যে, ইসলামী আইনের অধীন কিসাস, হুদূদ ও তা"ধীরকে দণ্ডবিধিতে উপরোক্তভাবে স্বতন্ত্র শ্রেণীবিভাগ না করে দপ্ডবিধি শিরোনামেই অন্তর্ৃক্ত করা হয়েছে। বর্তমান দণ্বিধিতে বিশেষ করে ছুদুদ আইনেই বেশি হস্তক্ষেপ করা হয়েছে। ইসলামী আইন ও বিচার ১৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।