ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা এবং সততার সাথে তার প্রাপ্য পরিশোধ করা বিধেয়। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি সীমালংঘন করে তার জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি।'১ আয়াতের মধ্যে কয়েকটি বিষয় লক্ষণীয় : ১. অপরাধীকে ক্ষমা করার সুযোগ আছে, ২. এই ক্ষমা প্রদর্শন ক্ষতিষস্ত পক্ষের একটি অধিকার, ৩. ক্ষতিগ্রস্ত পক্ষ অর্থের বিনিময়েও ক্ষমা প্রদর্শন করতে পারে এবং 8. নি্বার্থভাবেও ক্ষমা করতে পারে, ৫. ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি যথাযথভাবে এবং কোনরূপ টালবাহানা না করে ক্ষতিপূরণ পরিশোধ করবে, ৬. সমঝোতার এই ব্যবস্থা মানবজাতির জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও সুবিধাদান, ৭. সমঝোতা স্থাপনের এবং তার শর্তাবলী কার্যকর হওয়ার পর বাদী-বিবাদী কৌন পক্ষ বাড়াবাড়ি করলে, সীমালংঘন করলে তার জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। হন্তাকে ক্ষমা করার এই অধিকার একচ্ছত্রভাবে নিহতের ওয়ারিসগণের। আদালত বা সরকারি কর্তৃতৃসম্পন্ন কোন ব্যক্তি বা সংস্থা উপরোক্ত অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। অনুরূপভাবে মৃত্যুদণ্ও সরকারি কর্তৃতৃসম্পন্ন কোন ব্যক্তি বা সংস্থা ক্ষমা করতে বা রহিত করতে পারে না, তবে ওয়ারিসগণকে অনুরোধ করতে পারে। এই বিষয়ে উম্মতের সকল মাযহাবের আইনবেত্তাগণ (ফকীহগণ) একমত। “ওয়াইল ইবনে হুজুর (রা.) বলেন, আমি মহানবী স.-এর নিকট উপস্থিত থাকা অবস্থায় এক হস্তাকে তার গলায় রশি বেঁধে নিয়ে আসা হলো। নবী স. নিহতের অভিভাবককে ডেকে এনে বলেন, তুমি কি তাকে ক্ষমা করবে? সে বললো, না। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি দিয়াত রেক্তপণ) গ্রহণ করবে? সে বললো, না। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি তার মৃত্যুদণ্ড চাও? সে বললো, হা। তিনি বলেন, তাহলে তাকে নিয়ে চলে যাও। সে চলে যেতে থাকলে তিনি পুনরায় জিজ্ঞেস করেন, তুমি কি তাকে ক্ষমা করবে? সে বললো, না। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি দিয়াত গ্রহণ করবে? সে বললো, না। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, তুমি কি তাকে হত্যা করবে? সে বললো, হা। তিনি বলেন, তাহলে তাকে নিয়ে চলে যাও । এভাবে চতুর্থবার মহানবী স. বলেন, শোন! তুমি যদি তাকে ক্ষমা করো তবে তার গুনাহ এবং নিহত ব্যক্তির গুনাহের বোঝা তার উপর চাপবে। ওয়াইল রা. বলেন, অতএব সে হস্তাকে ক্ষমা করে দিলো। আমি তাকে তার গলার রশি টানতে টানতে চলে যেতে দেখেছি।৭ উপরোক্ত হাদীস থেকে প্রতীয়মান হয় যে, কিসাস-এর আওতাভুক্ত অপরাধের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অপরাধীকে ক্ষমা করার জন্য ক্ষতিগ্রস্ত পক্ষকে অনুরোধ করতে পারে। কিন্তু হদ্দ-এর আওতাভুক্ত অপরাধের ক্ষেত্রে ক্ষমা করার সুপারিশের কোন সুযোগ নেই। অপরদিকে নিহতের অভিভাবক/ওয়ারিসগণ হস্তার মৃত্যুদণ্ড ক্ষমা করতে সম্মত না হলে তা কার্যকর করতে বাধা দেয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা গুরুতর অন্যায়। মহানবী স. বলেন, কোন ব্যকজি ইচ্ছাকৃত হত্যার শিকার হলে হস্তার মৃত্যুদণ্ড হবে। কেউ তা কার্ষকর করতে বাধা দিলে বা তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার প্রতি আল্লাহ, ফেরেশতাকুল ও গোটা মানবজাতির অভিসম্পাত। তার ফর বা নফল কোন প্রকারের ইবাদত কবুল করা হবে না।৮ ১২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।