উপরোক্ত তিন শ্রেণীর সকল অপরাধ বাংলাদেশে বর্তযানে কার্যকর 'দণ্তবিধি'র অধীনে আলোচিত হয়েছে, যার ইংরেজি শিরোনাম হলো ক্রিমিনাল ল' ৷ এখানে উন্লেখ্য যে, 'ইসলাম ধর্ম ত্যাগ' ইসলামী আইনে সর্বাধিক কঠোর শাস্তিযোগ্য অপরাধ হলেও বাংলাদেশের দগ্ুবিধিতে তা কোন অপরাধ নয়। একইভাবে নারী-পুরুষের যেনায় লিপ্ত হওয়া একটি গুরুতর অপরাধ হলেও, বাংলাদেশের দণ্ডবিধিতে অপরের স্ত্রী না হলে দুই নারী-পুরুষের স্বেচ্ছাসম্মতিতে অনুষ্ঠিত যেনা শাস্তিযোগ্য নয়। আমি আমার ধারাবাহিক লেখায় উপরোক্ত অপরাধসমূহ সংক্রান্ত ইসলামী বিধান আলোচনা করবো এবং বাংলাদেশের দণ্ডবিধির সাথে তুলনা করবো। আমি দপ্ুবিধির বিশেষজ্ঞ নই, একজন মনোযোগী পাঠক । কোথাও ভূল করলে পাঠক ও বিশেষজ্ঞগণ সংশোধন করে দিবেন। আলোচনার শুরুতেই বলা হয়েছে, নরহত্যা ঘৃথ্যতম ও গুরুতর একটি অপরাধ। ইসলামী আইনে স্বেচ্ছায় ও স্জানে অনুষ্ঠিত নরহত্যার শাস্তি মৃত্যুদণ্।। মহান আল্লাহ বলেন, 'হে ঈমানদারগণ! নিহতের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেয়া হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, ভ্রীতদাসের বদলে ক্রীতদাস এবং নারীর বদলে নারী ।'৫ আয়াতের অর্থ হলো- স্বাধীন ব্যক্তিকে স্বাধীন ব্যক্তি, নারী বা ত্রীতদাস যে-ই হত্যা করুক, কেবল হত্যাকারীরই শাস্তি হবে। নারী ও ত্রীতদাস হত্যার বিষয়টিও অনুরূপ। ইসলামী আইনে নরহত্যাকে প্রধানত পাঁচ ভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে- কাতলি আমদ (ইচ্ছাকৃত নরহত্যা), কাতলি শিবহি আমদ (ইচ্ছাকৃত হত্যার সাথে সাদৃশ্যপূর্ণ বা সন্দেহযুক্ত হত্যা), কাতলি খাতা (ভুলবশত হত্যা), কাতলি শিবহি খাতা (ভুলবশত হত্যার সাথে সাদৃশাপূর্ণ বা সন্দেহযুক্ত হত্যা) ও কাতল বিত-তাসাব্বুব (হত্যার উপলক্ষ বা কারণ হওয়া)। উপরোক্ত আয়াতে কেবল কতলি আমদ (ইচ্ছাকৃত হত্যা)-এর বিধান দেয়া হয়েছে। অবশিষ্ট চারটি অবস্থায় যেহেতু অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড নয়, তাই এ আয়াতে সেই প্রসঙ্গ আলোচিত হয়নি। আয়াতের আলোকে অপরাধী নারী-পুরুষ, স্বাধীন-ত্রীতদাস, মুসলিম-অমুসলিম যে-ই হোক, অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড। কেবল দেশের বিচারবিভাগই সুষ্ঠ বিচার অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান করতে এবং তা কার্ষকর করতে পারে। কোর্ট কোন সংস্থা, ব্যক্তিবিশেষ বা নিহতের ওয়ারিসদের মাধ্যমেও মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। বিনা বিচারে কেউ হত্যাকারীকে হত্যা করলে সেও নরহত্যার অপরাধে অভিযুক্ত হবে। বাংলাদেশে কার্যকর দণ্ডবিধির ধারা-২৯৯ থেকে ধারা-৩০৮ পর্যন্ত সংগাসহ মানবজীবন ক্ষুণ্রকারী অপরাধসমূহ বিধৃত হয়েছে। এই আইনেও সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হলে অপরাধীর শীস্তি মৃত্যুদণ্ড এবং তা কার্যকর করা বাধ্যতামূলক। অপরাধীকে ক্ষমা ধদর্শন বা সমঝোতা স্থাপন কিসাস বিধি মোতাবেক নিহত ব্যক্তির ওয়ারিসগণ অর্থকড়ি গ্রহণ করে অথবা নি:স্বার্থভাবে স্বেচ্ছায় অপরাধীকে ক্ষমা করতে পারে এবং তাতে আদালত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না, যদি অপরাধী পেশাদার খুনী না হয়ে থাকে । কুরআন মজীদে বলা হয়েছে, “তবে তার ভাইয়ের পক্ষ ইসলামী আইন ও বিচার ১১ //4.10907079071.00)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।