অথচ এ কথাটি বলেছেন ইসলামের দ্বিতীয় খলীফা হযরত উমার ইবনুল খাত্তাব রা. ৷ তার কথাটি ইমাম মালেক র. সংকলিত সর্বাধিক বিশুদ্ধ হাদীস গ্রন্থ আল-মুওয়াত্তায় দেখা যেতে পারে (কিতাবুল আকদিয়া, বাব ২ মা জাআ ফিশ-শাহাদাত, হাদীস নং 8)। ইসলামী আইনের মূলনীতি বা সূত্র হলো, 'আল-আসলু ফিল ইনসানিল বারাআতু' (মানুষ মাত্রেরই মূল অবস্থা হলো সে নির্দোষ)। ইসলামী আইনে মানব জীবনের মূল্য ও মর্যাদা অত্যধিক, সে যে ধর্মের, যে বর্ণের, যে দেশের বা যে জাতিরই অন্তর্ভুক্ত হোক। কুরআন মজীদে নরহত্যা বুঝাতে 'কাতলুন নাফস' শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন 'নরহত্যার অপরাধ অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক বিপর্যয় সৃষ্টির অপরাধ ব্যতীত কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো। আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো ।'১ 'আন্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ব্যতীত তোমরা তাকে হত্যা করো না। কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই।'২ উপরোক্ত আয়াতছ্য় থেকেই বোঝা যাচ্ছে, আল্লাহ মানুষের জীবনকে কতো মূল্যবান, পৃথিবীর জন্য তার অস্তিত্ব কতো প্রয়োজনীয় এবং তার জীবন কতো মর্যাদাবান ঘোষণা করেছেন। মহান আল্লাহ ইচ্ছা করেই তাদেরকে অসংখ্য গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত করেছেন! “হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো ।'৩ ইংল্যান্ডে রাজার আইনে যেখানে ২২৩ প্রকার অপরাধের শাস্তি ছিল মৃত্যুদণ্ড সেখানে চৌদ্দ শত বছর পূর্বেই মহানবী স. যাত্র তিন প্রকার অপরাধের কেত্রে মৃত্যুদণ্ড নির্ধারণ করেছেন: স্বেচ্ছায় ও সঙ্ঞানে নরহত্যা, বিবাহিত ব্যক্তির ব্যভিচার ও ধর্মত্যাগ (ইরতিদাদ)। অবশ্য যুদ্ধক্ষেত্রে শত্রুসৈন্য নিধন একটি ভিন্ন বিষয়। হিরাবা (রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ও ডাকাতি দু'টি অপরাধই বুঝায়) এর ক্ষেত্রেও মৃত্যুদণ্ড নির্ধারিত থাকলেও তাতে ব্যতিক্রম আছে। যেমন বিদ্রোহীরা গ্রেফতার হওয়ার পূর্বে অনুতপ্ত হয়ে আত্মসমর্পণ করলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে যায়। একইভাবে ডাকাতিকালে নরহত্যার অপরাধ না করলে ডাকাতের মৃত্যুদণ্ড হয় না। ইসলামী আইনে মানব জীবন ও মানবদেহের বিরুদ্ধে অনুষ্ঠিত অপরাধ ও তার শাস্তিকে একই শব্দে 'কিসাস' বলা হয়। শব্দটির অর্থ 'অনুরূপ বা সমান প্রতিশোধ'। অর্থাৎ যতোটুকু ক্ষতিসাধন করা হয়েছে অপরাধীর ঠিক ততোটুকু ক্ষতিসাধন। ইসলামী আইন সংক্রান্ত গ্রন্থাবলীতে এই অপরাধ সংক্রান্ত আলোচনার জন্য উক্ত শিরোনামে একটি স্বতন্ত্র অধ্যায় রয়েছে যা বিভিন্ন উপ-শিরোনামে বিতক্ত। ইসলামী আইনে আরো কয়েকটি গুরুতর অপরাধ ও তার জন্য নির্ধারিত শাস্তিকে একই শব্দে 'হাদ্' বলা হয়। হদদ অর্থ সীমা। অর্থাৎ এই ক্ষেত্রে নির্ধারিত সীমা লংঘন করলে অপরাধী গুরুতর শাস্তি ভোগ করবে। যেনা, যেনার মিথ্যা অপবাদ আরোপ, চুরি, ডাকাতি, রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, মাদক গ্রহণ ও ধর্মত্যাগ এই কটি অপরাধ সংক্রান্ত বিধান ইসলামী আইনের গন্থাবলীতে 'হ' শিরোনামের আওতায় আলোচিত হয়েছে। উপরোক্ত দুই প্রকার অপরাধের বাইরে যতো রকমের অপরাধ আছে দেগুলো 'তাবীর' শিরোনামের অধীন আলোচিত । ১০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.